পবিত্র ঈদ-উল-আযহা ২০২৬ উপলক্ষে মুন্সীগঞ্জ পুলিশ লাইন্স ও জেলার সকল ইউনিটে প্রীতিভোজ অনুষ্ঠিত
পবিত্র ঈদুল আযহা ২০২৬ উপলক্ষে আজ ২৮ মে ২০২৬ তারিখ ১৪.০০ ঘটিকায় মুন্সীগঞ্জে পুলিশ লাইন্স ও জেলার সকল ইউনিটে কর্মরত অফিসার ও ফোর্সের প্রীতিভোজ অনুষ্ঠিত হয়।
পুলিশ লাইন্সের প্রীতিভোজ অনুষ্ঠানে সম্মানিত পুলিশ সুপার, মুন্সীগঞ্জ জনাব মোঃ মেনহাজুল আলম পিপিএম মহোদয় এর সভাপতিত্বে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র জেলা ও দায়রা জজ মুন্সীগঞ্জ, জনাব ফারুক আহমেদ, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মুন্সীগঞ্জ, সৈয়দা নুরমহল আশরাফী, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ,পুনাক মুন্সীগঞ্জের সম্মানিত সদস্যবৃন্দ, প্রেসক্লাবের সদস্যবৃন্দ ও জেলা পুলিশে কর্মরত বিভিন্ন পদমর্যাদার সদস্যবৃন্দ।
এ ধরনের আয়োজন সহকর্মীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সহমর্মিতা, সম্প্রীতি ও পেশাগত বন্ধন সুদৃঢ়করণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা যায়।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST