লৌহজং প্রতিনিধি-মোঃ স্বপন বেপারী
৩০ এপ্রিল ২০২৬, ২:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কুমারভোগে ফুটবল টুর্নামেন্টের পর্দা নামল, বিজয়ী চন্দ্রের বাড়ী একাদশ

 

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার কুমারভোগ পদ্মা সেতু স্কুল মাঠে অনূর্ধ্ব-১৬ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর মেগা ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকাল ৩টায় ছাত্র সমাজের উদ্যোগে আয়োজিত এই ফাইনাল খেলায় মুখোমুখি হয় কুমারভোগ পুনর্বাসন ইয়াংস্টার ও চন্দ্রের বাড়ী একাদশ।
প্রতিযোগিতামূলক ম্যাচটি দুই অর্ধে ৩০ মিনিট করে অনুষ্ঠিত হয়। খেলার প্রথমার্ধেই চন্দ্রের বাড়ী একাদশ একটি গোল করে এগিয়ে যায়। দ্বিতীয়ার্ধে কুমারভোগ পুনর্বাসন ইয়াংস্টার গোল শোধে ব্যর্থ হলে ১-০ ব্যবধানে জয় নিশ্চিত করে চন্দ্রের বাড়ী একাদশ। এর মধ্য দিয়ে তারা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। রানার্সআপ হয় কুমারভোগ পুনর্বাসন ইয়াংস্টার দল।
খেলাটি উপভোগ করতে নারী-পুরুষসহ বিপুলসংখ্যক দর্শকের উপস্থিতি লক্ষ্য করা যায়। দর্শকদের উচ্ছ্বাসে পুরো মাঠজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক লৌহজং উপজেলা ছাত্রদলের ১নং সহ-সাংগঠনিক সম্পাদক আশফাকুর রহমান কল্লোল। তিনি বলেন, যুব সমাজকে মাদকমুক্ত রাখতে নিয়মিত ক্রীড়া আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তিনি ভবিষ্যতেও যুব সমাজের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন, আব্দুল মান্নান খান, লাভু, নান্টু, রনি, দুলাল শেখ, সুজাক মাদবরসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, টুর্নামেন্টটির আয়োজন করে কুমারভোগ পুনর্বাসন ছাত্র সমাজ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমতলীতে চলাচলের রাস্তা কেটে গোয়ালঘর নির্মাণের অভিযোগ, পুলিশের হস্তক্ষেপে কাজ বন্ধ

মেয়ের পছন্দের পাত্রকেই নিয়ে পালালো মা 

মহান মে দিবসে শান্তিগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা

ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারে বুদ্ধ পূর্ণিমা উদযাপন: বাসাবো এলাকার অবকাঠামো উন্নয়নে ডিএসসিসি প্রশাসকের ঘোষণা

শ্রীনগরে মুদি দোকানে দেড় লক্ষাধিক টাকার মালামাল চুরি

মুন্সিগঞ্জের স্থানীয় পত্রিকার সম্পাদকদের মতবিনিময়

মতলব উত্তরে পাল্টা সংবাদ সম্মেলন, মিথ্যা মামলা ও হয়রানির অভিযোগ

কৃষ্ণচূড়ার প্রেমে মাতোয়ারা পুরান ঢাকাবাসী

কুমারভোগে ফুটবল টুর্নামেন্টের পর্দা নামল, বিজয়ী চন্দ্রের বাড়ী একাদশ

ঢাকা শহরের হকার ব্যবস্থাপনায় নতুন মাইলফলক: ডিএসসিসিতে আধুনিক হকার পুনর্বাসন কার্যক্রমের শুভ উদ্বোধন

১০

থানার পাশেই স্বর্ণের দোকানে দুঃসাহসিক চুরি!

১১

প্রশাসন ও জনপ্রতিনিধিদের অংশগ্রহণে লৌহজংয়ে আইনশৃঙ্খলা সভা

১২

বিশ্বম্ভরপুরে র‍্যাবের অভিযানে ২২৩ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার ৩

১৩

শ্রীনগরে বৈরী আবহাওয়া কেটে যাওয়ায় কৃষকের কর্মব্যস্ত দিন অতিবাহিত

১৪

গাজীপুরে চেয়ারম্যানের বাড়িতে হামলা-ভাঙচুর, প্রহরী আহত: আসামি গ্রেফতারে তৎপর পুলিশ

১৫

এসএসসি পরীক্ষার প্রশ্ন জালিয়াতি ও প্রতারণা চক্রের ০২ সদস্যকে গ্রেফতার 

১৬

উদ্ধারকৃত ৪৭টি মোবাইল মালিকদের হস্তান্তর

১৭

চন্দ্রগঞ্জে ড. রেজাউল করিমের রোগমুক্তি কামনায় জামায়াতের দোয়া মাহফিল

১৮

ইতালি প্রবাসী বাড়িতে ভয়াবহ ডাকাতি, ১৫ ভরি স্বর্নালংকার, নগদ সারে চার লাখ টাকা ও স্মার্ট ফোন লুট

১৯

পটিয়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত

২০

Design & Developed by: BD IT HOST