নাজমুল হোসেন, রাজবাড়ী
৩০ এপ্রিল ২০২৬, ৫:৩৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

উদ্ধারকৃত ৪৭টি মোবাইল মালিকদের হস্তান্তর

 

 

রাজবাড়ী জেলা পুলিশের বিশেষ তৎপরতায় উদ্ধার হওয়া ৪৭টি হারানো মোবাইল ফোন অবশেষে ফিরে পেলেন তাদের প্রকৃত মালিকরা।

বুধবার (২৯ এপ্রিল) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই মোবাইলগুলো হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মোবাইলগুলো মালিকদের হাতে তুলে দেন রাজবাড়ীর পুলিশ সুপার মোহাম্মদ মঞ্জুর মোর্শেদ। তিনি বলেন, “রাজবাড়ী জেলা পুলিশ শুধু আইনশৃঙ্খলা রক্ষায় নয়, বরং সাধারণ মানুষের হারানো সম্পদ উদ্ধারেও সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে। সাইবার অপরাধ দমন এবং মানুষের ভোগান্তি লাঘবে আমাদের এলআইসি (LIC) শাখার দক্ষ সদস্যরা নিরলস কাজ করছেন।”

পুলিশ সূত্রে জানা গেছে, জেলার বিভিন্ন থানায় মোবাইল হারানোর সাধারণ ডায়েরি (জিডি) হওয়ার পর থেকে পুলিশ সুপারের নির্দেশনায় এলআইসি শাখার একটি চৌকস আভিযানিক দল প্রযুক্তির সহায়তায় অভিযান শুরু করে। দীর্ঘদিনের প্রচেষ্টায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে উদ্ধার করা হয় এই ৪৭টি স্মার্টফোন।
উদ্ধারকৃত মোবাইলগুলোর থানা ভিত্তিক পরিসংখ্যান নিচে দেওয়া
হলো:রাজবাড়ী সদর থানা: ২১টি, কালুখালী থানা: ০৮টি, গোয়ালন্দ ঘাট থানা: ০৭টি, পাংশা মডেল থানা: ০৭টি ও বালিয়াকান্দি থানা: ০৪টি।

এদিকে হারানো ফোন ফিরে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন উপকারভোগীরা। অনেকেই জানান, ফোন ফিরে পাওয়ার আশা প্রায় ছেড়েই দিয়েছিলেন তারা। পুলিশের এমন পেশাদারিত্ব এবং আন্তরিকতায় সাধারণ মানুষের মধ্যে আস্থার জায়গা আরও সুদৃঢ় হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বম্ভরপুরে র‍্যাবের অভিযানে ২২৩ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার ৩

শ্রীনগরে বৈরী আবহাওয়া কেটে যাওয়ায় কৃষকের কর্মব্যস্ত দিন অতিবাহিত

গাজীপুরে চেয়ারম্যানের বাড়িতে হামলা-ভাঙচুর, প্রহরী আহত: আসামি গ্রেফতারে তৎপর পুলিশ

এসএসসি পরীক্ষার প্রশ্ন জালিয়াতি ও প্রতারণা চক্রের ০২ সদস্যকে গ্রেফতার 

উদ্ধারকৃত ৪৭টি মোবাইল মালিকদের হস্তান্তর

চন্দ্রগঞ্জে ড. রেজাউল করিমের রোগমুক্তি কামনায় জামায়াতের দোয়া মাহফিল

ইতালি প্রবাসী বাড়িতে ভয়াবহ ডাকাতি, ১৫ ভরি স্বর্নালংকার, নগদ সারে চার লাখ টাকা ও স্মার্ট ফোন লুট

পটিয়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত

মধ্যনগর উপজেলায় বিভিন্ন হাওরাঞ্চলে ফসল রক্ষা বাঁধ ভেঙে পড়ায় এখন চরম বিপর্যয়ের মুখে পড়েছেন স্থানীয় কৃষকরা

শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য লৌহজংয়ে প্রশংসিত আয়োজন

১০

মতলবে ১০ মাদক মামলার আসামীসহ গ্রেপ্তার ৬

১১

আমতলীতে উৎসবমুখর পরিবেশে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

১২

মানিকগঞ্জে দলীয় পরিচয়ে চাকরি, উপেক্ষিত যোগ্য প্রার্থীরা

১৩

বিনামূল্যে আইনগত সহায়তা নিশ্চিত করতে লক্ষ্মীপুরে জাতীয় লিগ্যাল এইড দিবস উদযাপন

১৪

শিশুদের পঁচা কলা ও মেয়াদোত্তীর্ণ খাবার খাওয়ানোর অভিযোগ

১৫

ঝড় ও শিলাবৃষ্টিতে মতলব উত্তরের কৃষকদের দুশ্চিন্তা, ক্ষতি ৪৪৫ হেক্টর জমিতে

১৬

মাগুরায় লিভার ক্যান্সারে আক্রান্ত সিরমান ফকির: উন্নত চিকিৎসার জন্য সহায়তার আবেদন

১৭

কালুখালীতে কৃষিপণ্য কেনাবেচায় ‘ধলতা’ বা ‘শুকনা’ প্রথা নিষিদ্ধ: কঠোর অবস্থানে প্রশাসন

১৮

চরকালকিনিতে গোপন শপথ কর্মসূচি, আ.লীগ নেতাকর্মীদের ভিডিও ভাইরাল

১৯

লাখাইয়ে ধানের খলা নিয়ে দুই দলের সংঘর্ষে পুলিশসহ আহত ১৫

২০

Design & Developed by: BD IT HOST