দেওয়ান মুরাদুজ্জামান   মতলব(চাঁদপুর)সংবাদদাতা 
২৮ এপ্রিল ২০২৬, ১:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মতলবে ১০ মাদক মামলার আসামীসহ গ্রেপ্তার ৬

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় ১০ মাদক মামলার আসামী বায়ান্ন ভিসা রাসেলসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২৭ এপ্রিল) রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের বিষয়টি  নিশ্চিত করেছেন মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান মানিক।
মতলব দক্ষিণ থানার ওসি মো. হাফিজুর রহমান মানিকের দিকনির্দেশনায় মতলব দক্ষিণ থানা পুলিশ পৃথক পৃথক অভিযানে নিয়মিত মামলার আসামী মোঃ বোরহান (২৭), মোঃ বাইজিদ (১৬) এবং মোঃ ফাহিম হাওলাদার (১৭)কে গ্রেফতার করা হয়।
এছাড়া একইদিনে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ উপজেলার মধ্যম পিংড়া গ্রামের জসিম উদ্দিনের ছেলে মোঃ শাহিদ (২৮) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।
অপরদিকে, মতলব দক্ষিণ থানা পুলিশ ও উপজেলা প্রশাসনের যৌথ  অভিযানে ১০টি মাদক মামলার আসামী ‘বায়ান্ন ভিসা রাসেল’-সহ আরও ১ জনকে গ্রেপ্তার করে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়েছে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিকে তিনজনকে নিয়মিত মামলায়, তিনজনকে মাদক মামলায় উপজেলার বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে বায়ান্ন ভিসা রাসেল দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসা করে আসছে। তার কারনে এলাকার যুব সমাজ ধ্বংসের পথে। মাদকের অপরাধে অভিযুক্ত রাসেল মাদকসহ একাধিকবার গ্রেপ্তার হয়েছে।  ইতিপূর্বে তার বিরুদ্ধে ১০ টি মাদকের মামলা রয়েছে।
মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান মানিক বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরন করা হয়েছে। অপরাধী যে কেউ হউক কাউকে ছাড় দেওয়া হবে না। মাদক ও অপরাধ নির্মুলে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য লৌহজংয়ে প্রশংসিত আয়োজন

মতলবে ১০ মাদক মামলার আসামীসহ গ্রেপ্তার ৬

আমতলীতে উৎসবমুখর পরিবেশে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

মানিকগঞ্জে দলীয় পরিচয়ে চাকরি, উপেক্ষিত যোগ্য প্রার্থীরা

বিনামূল্যে আইনগত সহায়তা নিশ্চিত করতে লক্ষ্মীপুরে জাতীয় লিগ্যাল এইড দিবস উদযাপন

শিশুদের পঁচা কলা ও মেয়াদোত্তীর্ণ খাবার খাওয়ানোর অভিযোগ

ঝড় ও শিলাবৃষ্টিতে মতলব উত্তরের কৃষকদের দুশ্চিন্তা, ক্ষতি ৪৪৫ হেক্টর জমিতে

মাগুরায় লিভার ক্যান্সারে আক্রান্ত সিরমান ফকির: উন্নত চিকিৎসার জন্য সহায়তার আবেদন

কালুখালীতে কৃষিপণ্য কেনাবেচায় ‘ধলতা’ বা ‘শুকনা’ প্রথা নিষিদ্ধ: কঠোর অবস্থানে প্রশাসন

চরকালকিনিতে গোপন শপথ কর্মসূচি, আ.লীগ নেতাকর্মীদের ভিডিও ভাইরাল

১০

লাখাইয়ে ধানের খলা নিয়ে দুই দলের সংঘর্ষে পুলিশসহ আহত ১৫

১১

নেত্রকোণায় পুলিশি অভিযানে নাটকীয় মোড়: ইয়াবাসহ ৩ নারী আটক, হামলা চালিয়ে ৪ আসামিকে ছিনতাই ​

১২

শান্তিগঞ্জে মা ও শিশুর পুষ্টি মান উন্নয়নে ‘মেইন’ প্রকল্পের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

১৩

পরিচ্ছন্নতাকর্মীদের নিরাপদ ভবিষ্যৎ গড়তে লক্ষ্মীপুর পৌরসভার বীমা উদ্যোগ

১৪

ধামইরহাটে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

১৫

পুলিশ হেডকোয়ার্টার্স‌‌‌ পরিদর্শনে এনডিসি টিম

১৬

লক্ষ্মীপুরে বৃষ্টিভেজা সড়কে মোটরসাইকেল দুর্ঘটনা: যুবক নিহত

১৭

শ্রীনগরে স্কুল ছাত্র নীরব হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

১৮

ইসলামী ছাত্র আন্দোলন কবি নজরুল কলেজ শাখা’র সভাপতি তাজিম, সম্পাদক নুর হোসাইন

১৯

অবশেষে বদলী করা হলো নালিতাবাড়ীর বিতর্কিত সহকারী ভূমি কর্মকর্তা সেলিনা পারভীনকে

২০

Design & Developed by: BD IT HOST