আশীষ দাশ গুপ্ত লাখাই প্রতিনিধি
২৭ এপ্রিল ২০২৬, ৪:৩৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

লাখাইয়ে ধানের খলা নিয়ে দুই দলের সংঘর্ষে পুলিশসহ আহত ১৫

 

 

হবিগঞ্জের লাখাই উপজেলায় ধানের খলায় গোবৎস(বাছুর) এর বিচরণ নিয়ে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশসহ উভয় পক্ষের প্রায় ১৫ জন আহত হয়। গতকাল সোমবার উপজেলার আয়নারটুক গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে।

স্থানীয় সুত্রে জানাযায়, ওই গ্রামের সরাজ মিয়া ও কুদ্দছ মিয়া গং লোকজনের মধ্যে জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জেরে সোমবার আকস্মিক এক পক্ষের ধানের খলায় অপর পক্ষের একটি গোবৎস(বাছুর)বিচরণ

করলে এ নিয়ে দুই পক্ষের মধ্যে বাকবিতন্ডা হয়ে হাতাহাতির ঘটনা ঘটে, পরে এই ঘটনাকে কেন্দ্র করে এইদিন উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে স্বজনগ্রাম পুলিশ তদন্ত কেন্দ্রের একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে জাহাঙ্গীর নামে এক পুলিশ সদস্যসহ ২পুলিশ সদস্য আহত। পরে স্থানীয় লোকজনের সহযোগিতা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা সেবা দেয়া হয়েছে বলে জানাগেছে।

এবিষয়ে জানতে স্বজনগ্রাম পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ জাহাঙ্গীর আলম বলেন আমাদের পুলিশ সদস্য সামান্য চিরা জখম হয়েছে, মারাত্মক কিছু না।

পরে এ বিষয়ে লাখাই থানার ওসি মো. জাহিদুল হক বলেন, ধানের খলায় গরু প্রবেশ নিয়ে সংঘর্ষের সুত্রপাত। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এই ঘটনায় অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজীপুরে চেয়ারম্যানের বাড়িতে হামলা-ভাঙচুর, প্রহরী আহত: আসামি গ্রেফতারে তৎপর পুলিশ

এসএসসি পরীক্ষার প্রশ্ন জালিয়াতি ও প্রতারণা চক্রের ০২ সদস্যকে গ্রেফতার 

উদ্ধারকৃত ৪৭টি মোবাইল মালিকদের হস্তান্তর

চন্দ্রগঞ্জে ড. রেজাউল করিমের রোগমুক্তি কামনায় জামায়াতের দোয়া মাহফিল

ইতালি প্রবাসী বাড়িতে ভয়াবহ ডাকাতি, ১৫ ভরি স্বর্নালংকার, নগদ সারে চার লাখ টাকা ও স্মার্ট ফোন লুট

পটিয়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত

মধ্যনগর উপজেলায় বিভিন্ন হাওরাঞ্চলে ফসল রক্ষা বাঁধ ভেঙে পড়ায় এখন চরম বিপর্যয়ের মুখে পড়েছেন স্থানীয় কৃষকরা

শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য লৌহজংয়ে প্রশংসিত আয়োজন

মতলবে ১০ মাদক মামলার আসামীসহ গ্রেপ্তার ৬

আমতলীতে উৎসবমুখর পরিবেশে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

১০

মানিকগঞ্জে দলীয় পরিচয়ে চাকরি, উপেক্ষিত যোগ্য প্রার্থীরা

১১

বিনামূল্যে আইনগত সহায়তা নিশ্চিত করতে লক্ষ্মীপুরে জাতীয় লিগ্যাল এইড দিবস উদযাপন

১২

শিশুদের পঁচা কলা ও মেয়াদোত্তীর্ণ খাবার খাওয়ানোর অভিযোগ

১৩

ঝড় ও শিলাবৃষ্টিতে মতলব উত্তরের কৃষকদের দুশ্চিন্তা, ক্ষতি ৪৪৫ হেক্টর জমিতে

১৪

মাগুরায় লিভার ক্যান্সারে আক্রান্ত সিরমান ফকির: উন্নত চিকিৎসার জন্য সহায়তার আবেদন

১৫

কালুখালীতে কৃষিপণ্য কেনাবেচায় ‘ধলতা’ বা ‘শুকনা’ প্রথা নিষিদ্ধ: কঠোর অবস্থানে প্রশাসন

১৬

চরকালকিনিতে গোপন শপথ কর্মসূচি, আ.লীগ নেতাকর্মীদের ভিডিও ভাইরাল

১৭

লাখাইয়ে ধানের খলা নিয়ে দুই দলের সংঘর্ষে পুলিশসহ আহত ১৫

১৮

নেত্রকোণায় পুলিশি অভিযানে নাটকীয় মোড়: ইয়াবাসহ ৩ নারী আটক, হামলা চালিয়ে ৪ আসামিকে ছিনতাই ​

১৯

শান্তিগঞ্জে মা ও শিশুর পুষ্টি মান উন্নয়নে ‘মেইন’ প্রকল্পের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

২০

Design & Developed by: BD IT HOST