মান্নার মিয়া, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি
২৭ এপ্রিল ২০২৬, ৪:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শান্তিগঞ্জে মা ও শিশুর পুষ্টি মান উন্নয়নে ‘মেইন’ প্রকল্পের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

 

সুনামগঞ্জের শান্তিগঞ্জে মা ও শিশুর পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং অণুপুষ্টি কণার ঘাটতি পূরণের লক্ষ্যে ‘মাল্টিসেক্টোরাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভড নিউট্রিশন’ (MAIN) প্রকল্পের অবহিতকরণ কর্মশালা ও উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির (UNCC) দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) সকালে উপজেলার এফআইভিডিবি (FIVDB) কনফারেন্স রুমে এই গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়।

শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিউনিটি ক্লিনিক হেলথ সাপোর্ট ট্রাস্টের উপ-সচিব মোহাম্মদ নাসির উদ্দীন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. মো: জসীম উদ্দিন এবং জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের উপ-পরিচালক ডা. শ্যামল কুমার রায়।

অনুষ্ঠানের শুরুতে ‘মেইন’ (MAIN) প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য ও বিস্তারিত কর্মপরিকল্পনা নিয়ে মূল ব্রিফিং প্রদান করেন ডা. সুবীর খিয়াং বাবু। উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির (UNCC) কার্যক্রম ও বহুখাত ভিত্তিক পুষ্টির সমন্বয় বিষয়ে একটি তথ্যবহুল উপস্থাপনা (Presentation) প্রদান করেন হাফিজুল ইসলাম।

সভায় জানানো হয়, কেয়ার বাংলাদেশ, হারভেস্টপ্লাস সল্যুশনস, আইডিই (iDE) বাংলাদেশ এবং দি হাঙ্গার প্রজেক্ট-এর একটি শক্তিশালী জোট এই প্রকল্পটি বাস্তবায়ন করছে। প্রকল্পের মূল লক্ষ্য হলো শান্তিগঞ্জ সহ দেশের ২১টি উপজেলায় গর্ভবতী নারী ও শিশুদের অণুপুষ্টিকণার অভাব দূর করা এবং নিরাপদ কৃষি ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশন (WASH) ব্যবস্থা নিশ্চিত করা।

বক্তারা বলেন, বায়ো-ফর্টিফাইড জিংক ধানের প্রসার এবং গর্ভবতী মায়েদের জন্য মাল্টিপল মাইক্রোনিউট্রিয়েন্ট সাপ্লিমেন্ট (MMS) নিশ্চিত করার মাধ্যমে একটি সুস্থ ও মেধাবী প্রজন্ম গড়ে তোলা সম্ভব। এই লক্ষ্য অর্জনে সরকারি ও বেসরকারি সকল বিভাগের নিবিড় সমন্বয় অত্যন্ত জরুরি।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো: ইকবাল হাসান। এছাড়াও জোটের প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন দি হাঙ্গার প্রজেক্ট-এর কান্ট্রি ডিরেক্টর প্রশান্ত ত্রিপুরা, হারভেস্টপ্লাস সল্যুশনস-এর কান্ট্রি ম্যানেজার ওয়াহিদুল আমিন, কেয়ার বাংলাদেশ-এর প্রতিনিধি ফাতেমা জাহান সীমা এবং আইডিই বাংলাদেশ-এর প্রজেক্ট ম্যানেজার আরিফুল ইসলাম।

সভার শেষে উপস্থিত সকল অতিথি ও অংশগ্রহণকারীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ধন্যবাদ জ্ঞাপন করেন মজিবর রহমান। স্থানীয় প্রশাসনের প্রতিনিধি এবং বিভিন্ন স্টেকহোল্ডারগণ আশা প্রকাশ করেন যে, এই প্রকল্প শান্তিগঞ্জ উপজেলার পুষ্টি পরিস্থিতি উন্নয়নে একটি মাইলফলক হিসেবে কাজ করবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমতলীতে উৎসবমুখর পরিবেশে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

মানিকগঞ্জে দলীয় পরিচয়ে চাকরি, উপেক্ষিত যোগ্য প্রার্থীরা

বিনামূল্যে আইনগত সহায়তা নিশ্চিত করতে লক্ষ্মীপুরে জাতীয় লিগ্যাল এইড দিবস উদযাপন

শিশুদের পঁচা কলা ও মেয়াদোত্তীর্ণ খাবার খাওয়ানোর অভিযোগ

ঝড় ও শিলাবৃষ্টিতে মতলব উত্তরের কৃষকদের দুশ্চিন্তা, ক্ষতি ৪৪৫ হেক্টর জমিতে

মাগুরায় লিভার ক্যান্সারে আক্রান্ত সিরমান ফকির: উন্নত চিকিৎসার জন্য সহায়তার আবেদন

কালুখালীতে কৃষিপণ্য কেনাবেচায় ‘ধলতা’ বা ‘শুকনা’ প্রথা নিষিদ্ধ: কঠোর অবস্থানে প্রশাসন

চরকালকিনিতে গোপন শপথ কর্মসূচি, আ.লীগ নেতাকর্মীদের ভিডিও ভাইরাল

লাখাইয়ে ধানের খলা নিয়ে দুই দলের সংঘর্ষে পুলিশসহ আহত ১৫

নেত্রকোণায় পুলিশি অভিযানে নাটকীয় মোড়: ইয়াবাসহ ৩ নারী আটক, হামলা চালিয়ে ৪ আসামিকে ছিনতাই ​

১০

শান্তিগঞ্জে মা ও শিশুর পুষ্টি মান উন্নয়নে ‘মেইন’ প্রকল্পের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

১১

পরিচ্ছন্নতাকর্মীদের নিরাপদ ভবিষ্যৎ গড়তে লক্ষ্মীপুর পৌরসভার বীমা উদ্যোগ

১২

ধামইরহাটে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

১৩

পুলিশ হেডকোয়ার্টার্স‌‌‌ পরিদর্শনে এনডিসি টিম

১৪

লক্ষ্মীপুরে বৃষ্টিভেজা সড়কে মোটরসাইকেল দুর্ঘটনা: যুবক নিহত

১৫

শ্রীনগরে স্কুল ছাত্র নীরব হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

১৬

ইসলামী ছাত্র আন্দোলন কবি নজরুল কলেজ শাখা’র সভাপতি তাজিম, সম্পাদক নুর হোসাইন

১৭

অবশেষে বদলী করা হলো নালিতাবাড়ীর বিতর্কিত সহকারী ভূমি কর্মকর্তা সেলিনা পারভীনকে

১৮

শাহ্ রজায়ী (রহঃ) ওরস: ওষখাইনে নামছে ভক্তসমুদ্র

১৯

পরিবারের কান্না’র আহাজারি পটিয়ায় নিরীহ সিএনজি চালক কে মিথ্যা মামলা নিয়ে হয়রানি!

২০

Design & Developed by: BD IT HOST