স্টাফ রিপোর্টার
২৭ এপ্রিল ২০২৬, ৩:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পুলিশ হেডকোয়ার্টার্স‌‌‌ পরিদর্শনে এনডিসি টিম

 

 

ঢাকা, ২৭ এপ্রিল ২০২৬ ন্যাশনাল ডিফেন্স কলেজের ‘এনডিসি কোর্স-২০২৬’ এর প্রশিক্ষণার্থী কর্মকর্তাগণ তাদের প্রশিক্ষণের অংশ হিসেবে পুলিশ হেডকোয়ার্টার্স পরিদর্শন করেছেন। এয়ার ভাইস মার্শাল মোঃ শফিকুল ইসলামের নেতৃত্বে আজ সোমবার (২৭ এপ্রিল) সকালে তারা পুলিশ হেডকোয়ার্টার্স পরিদর্শন করেন।

পরিদর্শনকালে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশ মোঃ আলী হোসেন ফকির এর সঙ্গে প্রতিনিধিদলের প্রধান এয়ার ভাইস মার্শাল মোঃ শফিকুল ইসলাম সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় উভয়ে শুভেচ্ছা স্মারক বিনিময় করেন।

এনডিসি টিমের পুলিশ হেডকোয়ার্টার্স পরিদর্শন উপলক্ষে অতিরিক্ত আইজি (এইচআরএম) খোন্দকার রফিকুল ইসলামের সভাপতিত্বে পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব ইন্টেগ্রেটিতে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সভায় ডিআইজি (এইচআর) কাজী জিয়া উদ্দিন বাংলাদেশ পুলিশের মিশন, ভিশন, ইতিহাস, ঐতিহ্য, মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান, আইনশৃঙ্খলা রক্ষায় ভূমিকা, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অনন্য অবদান ও ভবিষ্যৎ পরিকল্পনা ইত্যাদি প্রতিনিধিদলের সামনে তুলে ধরেন। এসময় বাংলাদেশ পুলিশের ইতিহাস, সেবা প্রদান কার্যক্রম, সাম্প্রতিক সময়ে গৃহীত উদ্যোগ ও মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের ওপর ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।

সবশেষে অনুষ্ঠিত হয় প্রশ্ন-উত্তর পর্ব। প্রতিনিধিদলের সদস্যবৃন্দ আইনশৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ পুলিশের চ্যালেঞ্জ, অপরাধ দমন, সাইবার ক্রাইম, ট্রাফিক ব্যবস্থাপনা ইত্যাদি সম্পর্কে জানতে চান।

ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ প্রতিনিধিদলের সদস্যদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

সভাপতির বক্তব্যে খোন্দকার রফিকুল ইসলাম বলেন, এনডিসি টিমের এ সফর বাংলাদেশ পুলিশ ও সশস্ত্র বাহিনীর মধ্যে বিরাজমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করবে। তিনি বলেন, এ ধরনের সফর সশস্ত্র বাহিনী ও পুলিশ সদস্যদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সম্প্রীতি বাড়াবে।

তিনি বলেন, দেশের যেকোনো প্রয়োজন ও সংকটকালে বাংলাদেশ পুলিশ ও সশস্ত্র বাহিনীর সদস্যগণ কাঁধে কাঁধ মিলিয়ে দেশ ও জনগণের কল্যাণে এক সাথে কাজ করে থাকেন।

প্রতিনিধিদলে সশস্ত্র বাহিনী, বেসামরিক প্রশাসন, বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ আনসার ও ভিডিপি, বাংলাদেশ ব্যাংক এবং চীন, ভারত, ইন্দোনেশিয়া, কেনিয়া, সৌদি আরব, কুয়েত, মালয়েশিয়া, মালি, নেপাল, নাইজেরিয়া, ওমান, পাকিস্তান, কাতার, শ্রীলঙ্কা, তাঞ্জানিয়া, উগান্ডা ও জাম্বিয়ার ৩১ জনসহ ১০৪ জন প্রশিক্ষণার্থী ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমতলীতে উৎসবমুখর পরিবেশে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

মানিকগঞ্জে দলীয় পরিচয়ে চাকরি, উপেক্ষিত যোগ্য প্রার্থীরা

বিনামূল্যে আইনগত সহায়তা নিশ্চিত করতে লক্ষ্মীপুরে জাতীয় লিগ্যাল এইড দিবস উদযাপন

শিশুদের পঁচা কলা ও মেয়াদোত্তীর্ণ খাবার খাওয়ানোর অভিযোগ

ঝড় ও শিলাবৃষ্টিতে মতলব উত্তরের কৃষকদের দুশ্চিন্তা, ক্ষতি ৪৪৫ হেক্টর জমিতে

মাগুরায় লিভার ক্যান্সারে আক্রান্ত সিরমান ফকির: উন্নত চিকিৎসার জন্য সহায়তার আবেদন

কালুখালীতে কৃষিপণ্য কেনাবেচায় ‘ধলতা’ বা ‘শুকনা’ প্রথা নিষিদ্ধ: কঠোর অবস্থানে প্রশাসন

চরকালকিনিতে গোপন শপথ কর্মসূচি, আ.লীগ নেতাকর্মীদের ভিডিও ভাইরাল

লাখাইয়ে ধানের খলা নিয়ে দুই দলের সংঘর্ষে পুলিশসহ আহত ১৫

নেত্রকোণায় পুলিশি অভিযানে নাটকীয় মোড়: ইয়াবাসহ ৩ নারী আটক, হামলা চালিয়ে ৪ আসামিকে ছিনতাই ​

১০

শান্তিগঞ্জে মা ও শিশুর পুষ্টি মান উন্নয়নে ‘মেইন’ প্রকল্পের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

১১

পরিচ্ছন্নতাকর্মীদের নিরাপদ ভবিষ্যৎ গড়তে লক্ষ্মীপুর পৌরসভার বীমা উদ্যোগ

১২

ধামইরহাটে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

১৩

পুলিশ হেডকোয়ার্টার্স‌‌‌ পরিদর্শনে এনডিসি টিম

১৪

লক্ষ্মীপুরে বৃষ্টিভেজা সড়কে মোটরসাইকেল দুর্ঘটনা: যুবক নিহত

১৫

শ্রীনগরে স্কুল ছাত্র নীরব হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

১৬

ইসলামী ছাত্র আন্দোলন কবি নজরুল কলেজ শাখা’র সভাপতি তাজিম, সম্পাদক নুর হোসাইন

১৭

অবশেষে বদলী করা হলো নালিতাবাড়ীর বিতর্কিত সহকারী ভূমি কর্মকর্তা সেলিনা পারভীনকে

১৮

শাহ্ রজায়ী (রহঃ) ওরস: ওষখাইনে নামছে ভক্তসমুদ্র

১৯

পরিবারের কান্না’র আহাজারি পটিয়ায় নিরীহ সিএনজি চালক কে মিথ্যা মামলা নিয়ে হয়রানি!

২০

Design & Developed by: BD IT HOST