শফিকুল ইসলাম শফিক,(সুনামগঞ্জ) প্রতিনিধি
৩০ এপ্রিল ২০২৬, ৮:৩২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বিশ্বম্ভরপুরে র‍্যাবের অভিযানে ২২৩ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার ৩

 

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় র‍্যাব-৯ এর অভিযানে ২২৩ বোতল বিদেশি মদসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (২৯ এপ্রিল ২০২৬) রাতে উপজেলার পলাশ ইউনিয়নের কেজাউড়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

র‍্যাব সূত্রে জানা যায়, র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৯) দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, সন্ত্রাস দমন এবং মাদকবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে নিয়মিত অভিযান চালিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় র‍্যাব-৯, সিপিসি-৩ সুনামগঞ্জের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, বিশ্বম্ভরপুর উপজেলার পলাশ ইউনিয়নের কেজাউড়া এলাকায় কয়েকজন ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ২৯ এপ্রিল রাত আনুমানিক ৯টা ৫০ মিনিটে র‍্যাব সদস্যরা ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়ে রাত ১০টা ৫ মিনিটে সেখানে পৌঁছায়। এ সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে তিনজন ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাদের ধাওয়া করে আটক করা হয়।

আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে তারা জানায়, তাদের কাছে মাদকদ্রব্য রয়েছে। পরবর্তীতে তাদের সঙ্গে থাকা একটি সাদা রঙের প্লাস্টিকের বস্তা তল্লাশি করে ২২৩ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো— মো. সাখাওয়াত হোসেন (২১), পিতা: মো. বিল্লাল উদ্দিন; মো. রাজু আহমেদ ওরফে রাজন আলী (১৯), পিতা: মো. রশিদ আলী— উভয়ের বাড়ি মাজাইর গ্রামে; এবং তানভীর আহমেদ সাগর (২৩), পিতা: বাবুল মিয়া, গ্রাম: জয় নগর। তারা সবাই বিশ্বম্ভরপুর উপজেলার বাসিন্দা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করে যে, তারা পরস্পরের যোগসাজশে সীমান্তবর্তী এলাকা থেকে বিদেশি মদ সংগ্রহ করে বিভিন্ন স্থানে বিক্রির উদ্দেশ্যে নিজেদের কাছে মজুদ করে রেখেছিল।

এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে তাদের এবং উদ্ধারকৃত আলামত বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-৯ জানায়, মাদকের বিরুদ্ধে সরকারের ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বম্ভরপুরে র‍্যাবের অভিযানে ২২৩ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার ৩

শ্রীনগরে বৈরী আবহাওয়া কেটে যাওয়ায় কৃষকের কর্মব্যস্ত দিন অতিবাহিত

গাজীপুরে চেয়ারম্যানের বাড়িতে হামলা-ভাঙচুর, প্রহরী আহত: আসামি গ্রেফতারে তৎপর পুলিশ

এসএসসি পরীক্ষার প্রশ্ন জালিয়াতি ও প্রতারণা চক্রের ০২ সদস্যকে গ্রেফতার 

উদ্ধারকৃত ৪৭টি মোবাইল মালিকদের হস্তান্তর

চন্দ্রগঞ্জে ড. রেজাউল করিমের রোগমুক্তি কামনায় জামায়াতের দোয়া মাহফিল

ইতালি প্রবাসী বাড়িতে ভয়াবহ ডাকাতি, ১৫ ভরি স্বর্নালংকার, নগদ সারে চার লাখ টাকা ও স্মার্ট ফোন লুট

পটিয়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত

মধ্যনগর উপজেলায় বিভিন্ন হাওরাঞ্চলে ফসল রক্ষা বাঁধ ভেঙে পড়ায় এখন চরম বিপর্যয়ের মুখে পড়েছেন স্থানীয় কৃষকরা

শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য লৌহজংয়ে প্রশংসিত আয়োজন

১০

মতলবে ১০ মাদক মামলার আসামীসহ গ্রেপ্তার ৬

১১

আমতলীতে উৎসবমুখর পরিবেশে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

১২

মানিকগঞ্জে দলীয় পরিচয়ে চাকরি, উপেক্ষিত যোগ্য প্রার্থীরা

১৩

বিনামূল্যে আইনগত সহায়তা নিশ্চিত করতে লক্ষ্মীপুরে জাতীয় লিগ্যাল এইড দিবস উদযাপন

১৪

শিশুদের পঁচা কলা ও মেয়াদোত্তীর্ণ খাবার খাওয়ানোর অভিযোগ

১৫

ঝড় ও শিলাবৃষ্টিতে মতলব উত্তরের কৃষকদের দুশ্চিন্তা, ক্ষতি ৪৪৫ হেক্টর জমিতে

১৬

মাগুরায় লিভার ক্যান্সারে আক্রান্ত সিরমান ফকির: উন্নত চিকিৎসার জন্য সহায়তার আবেদন

১৭

কালুখালীতে কৃষিপণ্য কেনাবেচায় ‘ধলতা’ বা ‘শুকনা’ প্রথা নিষিদ্ধ: কঠোর অবস্থানে প্রশাসন

১৮

চরকালকিনিতে গোপন শপথ কর্মসূচি, আ.লীগ নেতাকর্মীদের ভিডিও ভাইরাল

১৯

লাখাইয়ে ধানের খলা নিয়ে দুই দলের সংঘর্ষে পুলিশসহ আহত ১৫

২০

Design & Developed by: BD IT HOST