ঝালকাঠিতে নিজ অটোরিক্সার নিচে চাপা পড়ে এক চালক নিহতের সংবাদ পাওয়া যায়। ঝালকাঠি জেলার সদর উপজেলাধীন নবগ্রাম ইউনিয়নের স্বল্পসেনা জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
এ বিষয় স্থানীয় সূত্রে জানাযায়, মঙ্গলবার ১৯ মে দুপুরে সদরের নবগ্রাম-বরিশাল সড়কের স্বল্পসেনা জামে মসজিদের সামনে অটোরিক্সা উল্টে চালক মনতোস গাইন (৪৭) অটোরিক্সার নিচে চাপা পড়ে গুরুতর আহত হন। দুপুর আনুমানিক দেড়টার সময় ২জন যাত্রী নিয়ে
সদরের বিনয়কাঠি থেকে নবগ্রাম আসার পথে স্বল্পসেনা জামে মসজিদের সামনে এলে গাড়ীর চাকা ব্লাস্ট হয়ে গাড়ীটি নিয়ন্ত্রন হারিয়ে সড়কে উল্টে পড়ে যায়। এ অটোরিক্সার মধ্যে থাকা যাত্রী সড়কের মাঝে পড়ে যায় এবং অটোচালক গাড়ীর নিচে পড়ে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা অটোচালক মনোতোস কে উদ্ধার করে নবগ্রাম নিয়ে যান। পড়ে নবগ্রাম থেকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল নেয়ার প্রস্তুতির সময় তিনি মারা যান বলে স্থানীয়রা জানিয়েছেন।
মনতোস গাইন ঝালকাঠি সদর উপজেলাধীন ১নং গাভারামচন্দ্রপুর ইউনিয়নের বীরমহল গ্রামের মনরঞ্জন গাইনের ছেলে।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST