নেছারাবাদে ভূমিসেবা মেলা ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। এবারের প্রতিপাদ্য বিষয়- জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: “সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ”। আয়োজন করেন : উপজেলা ভূমি অফিস, নেছারাবাদ, পিরোজপুর। সহযোগিতায় ছিলেন: ভূমি মন্ত্রণালয়। দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
দিনের শুরুতে উপজেলা মুক্তিযোদ্ধা অডিটোরিয়ামে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারীর কমিশনার ভূমি, সাব রেজিস্টার, রাজনৈতিক দল- জাতীয়তাবাদী দল বিএনপি ও জামায়াতে ইসলামির উপজেলা নেতৃবৃন্দ, সাংবাদিক প্রতিনিধি, প্রমুখ বক্তব্য রাখেন। আলোচনা সভার শেষে ভার্চুয়ালি প্রধানমন্ত্রীর ভাসন উপস্থাপন করা হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা বৃন্দ,বিভিন্ন পেশার লোকজন, ছাত্র-ছাত্রী ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
এরপরে উপজেলা প্রশাসন উপস্থিত অতিথিদের নিয়ে মেলার কার্যক্রম ফিতা কেটে উদ্বোধন করেন। মেলা উদ্বোধন শেষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। যথারীতি বিএনপি ও জামায়াতের নেতৃবৃন্দ ও মুক্তিযোদ্ধাবৃন্দ উপজেলা প্রশাসনের সাথে এক হয়ে র্যালিতে অংশগ্রহণ করেন।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST