
নিজস্ব প্রতিবেদক
ঢাকা জেলার ডিবি (উত্তর) এর বিশেষ অভিযানে ৫২০ লিটার চোলাই মদ, ৫২০ লিটার জাওয়া মদ ও চোলাই মদ প্রস্তুতের সরঞ্জামাদিসহ ০৩ জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়েছে।
ঢাকা জেলা পুলিশের অভিভাবক জনাব মোঃ মিজানুর রহমান, পুলিশ সুপার, ঢাকা মহোদয়ের নির্দেশনায় ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ জনাব মোঃ সাইদুল ইসলাম এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ শাহাদাৎ হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অদ্য ২২/১২/২০২৫ খ্রি. তারিখ রাত ০০:৪৫ ঘটিকায় আশুলিয়া থানাধীন উত্তর গাজিরচট এলাকায় অভিযান পরিচালনা করে এ সফলতা অর্জন করা হয়।আসামিদের হেফাজত হতে বিপুল পরিমাণ অবৈধ মদ ও প্রস্তুত কাজে ব্যবহৃত সরঞ্জামাদি উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আশুলিয়া থানায় নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST