শফিকুল ইসলাম শফিক  সুনামগঞ্জ, প্রতিনিধি
৭ জুন ২০২৬, ৪:২৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দক্ষিণ বংশীকুন্ডা হামিদপুর চৌরাস্তা বাজারে মাদকমুক্ত করার দাবিতে মিছিল অনুষ্ঠিত

 

মধ্যনগর উপজেলার ২ নং দক্ষিণ বংশীকুন্ডা হামিদপুর চৌরাস্তা বাজারে মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে মিছিল ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার, ৬ জুন সন্ধ্যায় বংশীকুন্ডা হামিদপুর চৌরাস্তা বাজারে স্থানীয় বিএনপি নেতাকর্মী, শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসীর উদ্যোগে এ মিছিল বের করা হয়। মিছিলটি বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় চৌরাস্তা বাজারে এসে শেষ হয়।

মিছিল শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, “২ নং দক্ষিণ বংশীকুন্ডা হামিদপুর চৌরাস্তা বাজারের এই উদ্যোগ প্রতিটি গ্রামে, মহল্লায় এবং মাদক ব্যবসায়ীদের আস্তানার সামনে ছড়িয়ে পড়ুক।”

তাঁরা আরও বলেন, “মাদক আমাদের যুবসমাজ, পরিবার ও ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। তাই মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা গড়ে তোলা এবং আইন প্রয়োগকারী সংস্থাকে সহযোগিতা করা আমাদের সবার দায়িত্ব।”

বক্তারা এলাকাবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, “কোনো মাদক ব্যবসায়ী বা মাদক-সংক্রান্ত অপরাধের তথ্য থাকলে তা ছবি, ভিডিও বা অন্যান্য প্রমাণসহ সংগ্রহ করে আমাদের কাছে পাঠাতে পারেন। আপনার দেওয়া তথ্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছে দিতে আমরা সহযোগিতা করব এবং আপনার পরিচয় গোপন রাখার সর্বোচ্চ চেষ্টা করব।”

শেষে বক্তারা বলেন, “আসুন, মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হই এবং একটি সুস্থ, নিরাপদ ও মাদকমুক্ত সমাজ গড়ে তুলি।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্ষতিগ্রস্ত পরিবারের মুখে হাসি, লৌহজংয়ে টিন-টাকা ও শুকনো খাবার বিতরণ

নেত্রকোনায় প্রকাশ্য দিবালোকে বর্বরতা: সিএনজি চালককে রড দিয়ে পিটিয়ে ৪ দাঁত ও হাত ভাঙল পাষণ্ড ভাই-ভাতিজা

রাজবাড়ীতে পরোয়ানাভুক্ত ৫ আসামী গ্রেফতার

চমেকে আধুনিক ও রোগীবান্ধব চিকিৎসাসেবা নিশ্চিতের লক্ষ্যে ২৪ সদস্যবিশিষ্ট উচ্চপর্যায়ের ব্যবস্থাপনা কমিটি মেয়র ডা. শাহাদাত সভাপতি; সমন্বিত তদারকি, সেবার মানোন্নয়ন ও জবাবদিহি প্রতিষ্ঠায় জোর

সিলেটের গোয়াইনঘাটে ঘুষিতে প্রাণ গেলে ১ জনের

ফরিদপুরের মধুখালী এলাকা হতে প্রায় ৫৫ হাজার টাকা মূল্যমানের ১৮৫ পিস ইয়াবা’সহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার 

দক্ষিণ বংশীকুন্ডা হামিদপুর চৌরাস্তা বাজারে মাদকমুক্ত করার দাবিতে মিছিল অনুষ্ঠিত

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বেপরোয়া গতিতে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় ঘাতক বাস চালক মনিরুল ইসলামকে মাগুরা সদর এলাকা হতে গ্রেফতার 

এপেক্স ক্লাব শ্রীনগরের ফল উৎসব পালিত

দৌলতদিয়ায় বেপরোয়া গতিতে পন্টুন থেকে নদীতে পড়ল যাত্রীবাহী বাস: চালক-সহকারীসহ আসামি ৩

১০

মতলব উত্তর ও দক্ষিণের চার যুবনেতা কেন্দ্রীয় যুবদলে পদায়নে আনন্দ মিছিল 

১১

নেছারাবাদে ঢাকার বাসে অতিরিক্ত ভাড়া আদায়ে  দুই পরিবহনকে জরিমানা, যাত্রীদের টাকা ফেরত

১২

মুন্সীগঞ্জে সম্মিলিত সাংস্কৃতিক জোটের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত মজিবুর সভাপতি, হুমায়ুন সম্পাদক নির্বাচিত

১৩

ভুয়া খবর ও ডিজিটাল ঝুঁকি মোকাবিলায় জাতীয় কর্মপরিকল্পনার খসড়া চাইলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী

১৪

সিলেটে অনির্দিষ্টকালের জন্য পরিবহণ ধর্মঘটের ডাক

১৫

নড়াইলে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‌্যালি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

১৬

ডেঙ্গু মোকাবিলায় লৌহজংয়ে জনসচেতনতা র‍্যালি অনুষ্ঠিত

১৭

 গুরুত্বর অসুস্থ মানবাধিকার নেতা ওসমান গনী দোয়া প্রার্থনা

১৮

আমতলীতে বাসচাপায় প্রাণ গেল দুলাভাই-শ্যালকের, আহত আরও ১

১৯

দৌলতদিয়ায় ফেরিতে ওঠার সময় বাস পদ্মা নদীতে: তদন্তে ৪ সদস্যের কমিটি

২০

Design & Developed by: BD IT HOST