নাজমুল হোসেন, রাজবাড়ী
৭ জুন ২০২৬, ২:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজবাড়ীতে পরোয়ানাভুক্ত ৫ আসামী গ্রেফতার

 

 

রাজবাড়ী সদর থানা পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত (গ্রেফতারি পরোয়ানাভুক্ত) পাঁচ আসামীকে গ্রেফতার করেছে।

রোববার (০৭ জুন) সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের নিজ নিজ বসতবাড়ি থেকে গ্রেফতার করা হয়।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার ঘোষের দিকনির্দেশনায় এসআই (নিঃ) মোঃ সাহাবুদ্দিন খান, এএসআই (নিঃ) মশিউর রহমান এবং এএসআই (নিঃ) মোঃ নুর আলমসহ সঙ্গীয় পুলিশ ফোর্স এ অভিযান পরিচালনা করেন।

গ্রেফতারকৃত আসামীরা হলেন— রাজবাড়ী সদর উপজেলার মড়ডাঙ্গা গ্রামের মোঃ সেকেন আলী খানের ছেলে মোঃ বাচ্চু খান (৪২), কাজী বাঁধা এলাকার নুরুল ইসলামের ছেলে মোঃ আলাউদ্দিন শেখ (২৪), সজ্জনকান্দা গ্রামের মোঃ আলিম শেখের ছেলে বায়েজিদ আহমেদ সিয়াম, মাটিপাড়া গ্রামের মৃত জালাল শেখ ওরফে ঝালু শেখের ছেলে মোঃ আব্দুর রাজ্জাক শেখ (৪২) এবং বিনোদপুর লোকসেড এলাকার মৃত জামাল শেখের ছেলে মোঃ বোরহান উদ্দিন শেখ (৩৫)।

রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি)
উত্তম কুমার ঘোষ জানান, গ্রেফতারকৃত আসামীরা বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রোববার তাদের গ্রেফতার করা হয়। বিকেলে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্ষতিগ্রস্ত পরিবারের মুখে হাসি, লৌহজংয়ে টিন-টাকা ও শুকনো খাবার বিতরণ

নেত্রকোনায় প্রকাশ্য দিবালোকে বর্বরতা: সিএনজি চালককে রড দিয়ে পিটিয়ে ৪ দাঁত ও হাত ভাঙল পাষণ্ড ভাই-ভাতিজা

রাজবাড়ীতে পরোয়ানাভুক্ত ৫ আসামী গ্রেফতার

চমেকে আধুনিক ও রোগীবান্ধব চিকিৎসাসেবা নিশ্চিতের লক্ষ্যে ২৪ সদস্যবিশিষ্ট উচ্চপর্যায়ের ব্যবস্থাপনা কমিটি মেয়র ডা. শাহাদাত সভাপতি; সমন্বিত তদারকি, সেবার মানোন্নয়ন ও জবাবদিহি প্রতিষ্ঠায় জোর

সিলেটের গোয়াইনঘাটে ঘুষিতে প্রাণ গেলে ১ জনের

ফরিদপুরের মধুখালী এলাকা হতে প্রায় ৫৫ হাজার টাকা মূল্যমানের ১৮৫ পিস ইয়াবা’সহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার 

দক্ষিণ বংশীকুন্ডা হামিদপুর চৌরাস্তা বাজারে মাদকমুক্ত করার দাবিতে মিছিল অনুষ্ঠিত

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বেপরোয়া গতিতে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় ঘাতক বাস চালক মনিরুল ইসলামকে মাগুরা সদর এলাকা হতে গ্রেফতার 

এপেক্স ক্লাব শ্রীনগরের ফল উৎসব পালিত

দৌলতদিয়ায় বেপরোয়া গতিতে পন্টুন থেকে নদীতে পড়ল যাত্রীবাহী বাস: চালক-সহকারীসহ আসামি ৩

১০

মতলব উত্তর ও দক্ষিণের চার যুবনেতা কেন্দ্রীয় যুবদলে পদায়নে আনন্দ মিছিল 

১১

নেছারাবাদে ঢাকার বাসে অতিরিক্ত ভাড়া আদায়ে  দুই পরিবহনকে জরিমানা, যাত্রীদের টাকা ফেরত

১২

মুন্সীগঞ্জে সম্মিলিত সাংস্কৃতিক জোটের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত মজিবুর সভাপতি, হুমায়ুন সম্পাদক নির্বাচিত

১৩

ভুয়া খবর ও ডিজিটাল ঝুঁকি মোকাবিলায় জাতীয় কর্মপরিকল্পনার খসড়া চাইলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী

১৪

সিলেটে অনির্দিষ্টকালের জন্য পরিবহণ ধর্মঘটের ডাক

১৫

নড়াইলে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‌্যালি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

১৬

ডেঙ্গু মোকাবিলায় লৌহজংয়ে জনসচেতনতা র‍্যালি অনুষ্ঠিত

১৭

 গুরুত্বর অসুস্থ মানবাধিকার নেতা ওসমান গনী দোয়া প্রার্থনা

১৮

আমতলীতে বাসচাপায় প্রাণ গেল দুলাভাই-শ্যালকের, আহত আরও ১

১৯

দৌলতদিয়ায় ফেরিতে ওঠার সময় বাস পদ্মা নদীতে: তদন্তে ৪ সদস্যের কমিটি

২০

Design & Developed by: BD IT HOST