বর্ষা মৌসুমকে সামনে রেখে নড়াইলে ডেঙ্গুর প্রকোপ কমানো এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংস করার লক্ষ্যে ব্যাপক জনসচেতনতা ও জনসম্পৃক্ততা সৃষ্টির উদ্যোগ নেওয়া হয়েছে। এ উপলক্ষে শনিবার (৬ জুন) সকালে জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত হয়।
র্যালিটি নড়াইল সদর হাসপাতাল চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান ও গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে পুনরায় হাসপাতাল চত্বরে এসে শেষ হয়।
নড়াইল সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, জেলায় ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে সাধারণ মানুষকে সচেতন ও উদ্বুদ্ধ করতে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। ব্যতিক্রমী ও সময়োপযোগী এই সচেতনতামূলক কর্মসূচিতে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক আব্দুল সালাম, নড়াইল সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আব্দুল গাফফার, সিভিল সার্জন ডা. মো. আব্দুর রশীদ, অতিরিক্ত জেলা প্রশাসক লিংকন বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক আহসান মাহমুদ রাসেল,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা টিএম রাহসিন কবীর, নড়াইল প্রেসক্লাব সাধারণ সম্পাদক আব্দুর রশিদ লাবলু প্রমুখ।
এছাড়াও বিভিন্ন সরকারী-বেসরকারি কর্মকর্তা, সিভিল সোসাইটির প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সর্বস্তরের সাধারণ মানুষ এই কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। র্যালি শেষে উপস্থিত সকলের অংশগ্রহণে সদর হাসপাতাল চত্বরে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।
এ বিষয়ে নড়াইল জেলা সিভিল সার্জন ডা. মো. আব্দুর রশীদ বলেন,”বর্ষা মৌসুমে ডেঙ্গুর প্রকোপ বাড়ার আশঙ্কা থাকে। তাই আগেভাগেই এডিস মশার প্রজননস্থল ধ্বংস করতে এবং নাগরিকদের সচেতন করতেই আমাদের এই আয়োজন। ডেঙ্গু প্রতিরোধে কেবল প্রশাসনের চেষ্টা যথেষ্ট নয়, প্রতিটি নাগরিককে নিজ নিজ বাড়ির আঙিনা পরিষ্কার রাখতে হবে। এই কর্মসূচি সফল করতে আমরা সর্বস্তরের জনগণের আন্তরিক সহযোগিতা কামনা করছি। আগামীতে জেলা জুড়ে ডেঙ্গু বিরোধী এই সচেতনতা ও পরিচ্ছন্নতা কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে।
Facebook Comments Box
মন্তব্য করুন
সর্বশেষ
জনপ্রিয়
ক্ষতিগ্রস্ত পরিবারের মুখে হাসি, লৌহজংয়ে টিন-টাকা ও শুকনো খাবার বিতরণ
১
নেত্রকোনায় প্রকাশ্য দিবালোকে বর্বরতা: সিএনজি চালককে রড দিয়ে পিটিয়ে ৪ দাঁত ও হাত ভাঙল পাষণ্ড ভাই-ভাতিজা
২
রাজবাড়ীতে পরোয়ানাভুক্ত ৫ আসামী গ্রেফতার
৩
চমেকে আধুনিক ও রোগীবান্ধব চিকিৎসাসেবা নিশ্চিতের লক্ষ্যে ২৪ সদস্যবিশিষ্ট উচ্চপর্যায়ের ব্যবস্থাপনা কমিটি মেয়র ডা. শাহাদাত সভাপতি; সমন্বিত তদারকি, সেবার মানোন্নয়ন ও জবাবদিহি প্রতিষ্ঠায় জোর
৪
সিলেটের গোয়াইনঘাটে ঘুষিতে প্রাণ গেলে ১ জনের
৫
ফরিদপুরের মধুখালী এলাকা হতে প্রায় ৫৫ হাজার টাকা মূল্যমানের ১৮৫ পিস ইয়াবা’সহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার
৬
দক্ষিণ বংশীকুন্ডা হামিদপুর চৌরাস্তা বাজারে মাদকমুক্ত করার দাবিতে মিছিল অনুষ্ঠিত
৭
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বেপরোয়া গতিতে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় ঘাতক বাস চালক মনিরুল ইসলামকে মাগুরা সদর এলাকা হতে গ্রেফতার
৮
এপেক্স ক্লাব শ্রীনগরের ফল উৎসব পালিত
৯
দৌলতদিয়ায় বেপরোয়া গতিতে পন্টুন থেকে নদীতে পড়ল যাত্রীবাহী বাস: চালক-সহকারীসহ আসামি ৩
১০
মতলব উত্তর ও দক্ষিণের চার যুবনেতা কেন্দ্রীয় যুবদলে পদায়নে আনন্দ মিছিল
১১
নেছারাবাদে ঢাকার বাসে অতিরিক্ত ভাড়া আদায়ে দুই পরিবহনকে জরিমানা, যাত্রীদের টাকা ফেরত
১২
মুন্সীগঞ্জে সম্মিলিত সাংস্কৃতিক জোটের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত মজিবুর সভাপতি, হুমায়ুন সম্পাদক নির্বাচিত
১৩
ভুয়া খবর ও ডিজিটাল ঝুঁকি মোকাবিলায় জাতীয় কর্মপরিকল্পনার খসড়া চাইলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী
১৪
সিলেটে অনির্দিষ্টকালের জন্য পরিবহণ ধর্মঘটের ডাক
১৫
নড়াইলে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র্যালি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
১৬
ডেঙ্গু মোকাবিলায় লৌহজংয়ে জনসচেতনতা র্যালি অনুষ্ঠিত
১৭
গুরুত্বর অসুস্থ মানবাধিকার নেতা ওসমান গনী দোয়া প্রার্থনা
১৮
আমতলীতে বাসচাপায় প্রাণ গেল দুলাভাই-শ্যালকের, আহত আরও ১
১৯
দৌলতদিয়ায় ফেরিতে ওঠার সময় বাস পদ্মা নদীতে: তদন্তে ৪ সদস্যের কমিটি