bdporikroma
২৬ ডিসেম্বর ২০২৫, ৫:২৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নওগাঁয় শাহীন স্কুলের অন্তঃ স্কুল বিতর্ক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ

 

নাদিম আহমেদ অনিক

নওগাঁয় শাহীন স্কুলের অন্তঃ স্কুল বিতর্ক প্রতিযোগীতা, বার্ষিক পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণ- ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ১২ ঘটিকায় শাহীন স্কুল নওগাঁ শাখার উকিলপাড়া ক্যাম্পাসে নানান আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

প্রতিষ্ঠানটির ১ম-১০ম শ্রেণী পর্যন্ত বার্ষিক পরিক্ষার রেজাল্ট শীট বিতরণ ও পরিক্ষায় সর্বোচ্চ রেজাল্ট অর্জন করা প্রতি ক্লাসের টপ ৫জন করে শিক্ষার্থীদের সম্মাননা স্মারক প্রদানের পাশাপাশি সেফ ফাউন্ডেশন কর্তক ৫ম শ্রেণীর বৃত্তি পরিক্ষায় উত্তীর্ণ হওয়া শাহীন স্কুলের ৩ শিক্ষার্থী- রদিয়া, মোঃ হোসাইন আল সাদ ও আফিয়া হাবিব আন্নি সহ শহরের অন্যান্য স্কুলের বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।

আয়োজনটির মূল আকর্ষণ অন্তঃ স্কুল বিতর্ক প্রতিযোগীতায় প্রতিষ্ঠানটির ৯ম শ্রেণীর ‘পদ্মা’ ও ৭ম শ্রেণীর শিক্ষার্থীদের ‘যমুনা’ দলের অংশগ্রহণে ‘কোনটি বেশি ক্ষতিকর ‘মোবাইল-মাদক’ বিষয়কে সামনে রেখে পক্ষ-বিপক্ষ দুটি দলের তর্ক বিতর্ক শেষে বিচারকদের রায়ে প্রতিষ্ঠানটির ৭ম শ্রেণীর শিক্ষার্থীদের বিপক্ষ দল ‘যমুনা’ চ্যাম্পিয়ন হয়।
পরে চ্যাম্পিয়ন দলের মারিয়াম, মায়মুনা ও হুমায়রাকে বিয়য়ী পুরষ্কার হিসেবে ক্রেস্ট প্রদান ও পক্ষ দলকে রানার্স আপ হওয়ায় পক্ষ দলের স্বপ্নীল, সিয়াম ও মাহিকে স্বান্তনা পুরস্কার হিসেবে ক্রেস্ট বিতরণ করা হয়।

শাহীন স্কুল নওগাঁ শাখার পরিচালক মোঃ রেজাউল ইসলাম রেজা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, মানুষের জীবন ক্ষেত্র পুরোটাই পরিক্ষা কেন্দ্র। বার্ষিক পরিক্ষায় ভালো রেজাল্ট করে যারা পুরষ্কৃত হয়েছো এবং যারা পুরষ্কার অর্জন করোনি সবার জন্যও শুভকামনা। মনে রাখবে, জীবনে নিজেকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে পারাটাই সবথেকে বড় চ্যালেঞ্জ। আর এ ক্ষেত্রে শিক্ষার বিকল্প নেই।
এছাড়া বিতর্ক প্রতিযোগীতায় অংশগ্রহণ করা দুটি দলকেই অভিনন্দন জানান প্রতিষ্ঠানটির নওগাঁ শাখার এই পরিচালক।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহিযখাল উচ্চ বিদ্যালয়ে মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে সচেতনতামূলক সভা

মৌলভীবাজারে তমদ্দুন মজলিসের ৭৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে

৫ বছরের ছাদিয়ার হার্টে ৫টি ছিদ্র, চিকিৎসায় প্রয়োজন ৫ লাখ টাকা

নালিতাবাড়ীতে শিশু আয়শার চিকিৎসার খোঁজখবর নিলেন বিএনপির নেতৃবৃন্দ

সুনামগঞ্জে শ্রীকৃষ্ণ ও রাধারানীর আবির্ভাব তিথি উপলক্ষে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা

শ্রীনগরে বিলুপ্তির পথে মাটির তৈরি কৃত হাড়ি পাতিল

মতলব উত্তরে পুলিশের উদ্যোগে মোহনপুর ইউনিয়নে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা

মতলব উত্তরে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ গর্ভপাতের পর ৪০ হাজার টাকায় মীমাংসার চেষ্টার অভিযোগ, অভিযুক্ত পলাতক

উচ্ছেদের পরও থামেনি জুয়ার কারবার, আমবাগানে ওসমানের নতুন আস্তানা—গ্রেপ্তার ৬

মেহেরপুরে সাবেক এসপির পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ, ডিবির অভিযানে গ্রেপ্তার ২

১০

লৌহজংয়ে ৭০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১১

মেয়াদোত্তীর্ণ বীজ ও নোংরা পরিবেশে আইসক্রিম উৎপাদন, লৌহজংয়ে জরিমানা ৫২ হাজার

১২

পটিয়ায় বিএনপির প্রতিষ্ঠাকালীন কেন্দ্রীয় সদস্য সাবেক এমপি নজরুল ইসলাম চৌধুরীর বাড়িতে দুর্ধর্ষ চুরি, স্বর্ণালংকারসহ মালামাল লুট

১৩

রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেনের শেষ বিদায় জাতির শ্রেষ্ঠ সন্তানকে গার্ড অফ অনারে সমাহিত, শোকে স্তব্ধ গাজীপুর সুনামগঞ্জ

১৪

সড়ক নিরাপত্তায় শান্তিগঞ্জে টাস্কফোর্সের অভিযান, জরিমানা ১৭ বাসকে

১৫

জলবায়ু সংকট মোকাবিলায় আজকের পদক্ষেপই আগামীর নিরাপত্তা নিশ্চিত করবে: পরিবেশমন্ত্রী

১৬

মৌলভীবাজারে তমদ্দুন মজলিসের ৭৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১৭

কোচিং বাণিজ্য বন্ধের উদ্যোগ থেকেই হাফিজা খাতুন উচ্চবিদ্যালয়ে বিরোধের সূত্রপাত! বক্তব্য দিতে নারাজ শিক্ষক তৈয়ব আলী প্রধান শিক্ষিকার বিরুদ্ধে ধারাবাহিক অভিযোগ, শিক্ষার্থীদের আন্দোলনে সম্পৃক্ত করা ও অর্থ-সুবিধা দেওয়ার অভিযোগ; চার শিক্ষকের বক্তব্য নেওয়ার চেষ্টা

১৮

সিলেট ওসমানী বিমানবন্দরে ৮ বছর বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইটের অবতরণ

১৯

ঝিনাইদহে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

২০

Design & Developed by: BD IT HOST