নেত্রকোনা প্রতিনিধি: মহিউদ্দিন তালুকদার
২৩ জুন ২০২৬, ৫:২৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নেত্রকোনায় দোকান চুরির রহস্য উদ্ঘাটন: গাজীপুর থেকে চোর গ্রেপ্তার, চোরাই মালামাল উদ্ধার

 

 

নেত্রকোনার পূর্বধলা থানায় দায়েরকৃত একটি চাঞ্চল্যকর চুরির মামলার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর মহানগরীর বাসন থানা এলাকায় অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত তিন চোরকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ চোরাই মালামাল।
গত ১৩ মে ২০২৬ তারিখ দিবাগত রাতে পূর্বধলা উপজেলার হোগলা বাজারে অবস্থিত ‘সরকার টেলিকম’ নামক একটি দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে। চোরেরা দোকান থেকে বিভিন্ন ব্র্যান্ডের বাটন মোবাইল, চার্জার লাইট, মোবাইলের চার্জার ও প্রোটেকশন গ্লাসসহ প্রায় ৪৩ হাজার ৫০০ টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। এই ঘটনায় গত ১১ জুন পূর্বধলা থানায় একটি মামলা দায়ের করা হয়।

মামলা রুজু হওয়ার পর থেকেই পূর্বধলা থানা পুলিশ অপরাধীদের শনাক্ত ও মালামাল উদ্ধারে তৎপরতা শুরু করে। তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে গত ২০ জুন বিকেল ৪টার দিকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানাধীন ভোগড়া বাইপাস এলাকায় অভিযান চালায় পূর্বধলা থানা পুলিশের একটি বিশেষ দল। অভিযানে ওই দোকান থেকে চুরি হওয়া মোবাইলসহ বিভিন্ন মালামালসহ তিনজনকে হাতে-নাতে গ্রেপ্তার করা হয়।
​গ্রেপ্তারকৃতরা হলো:১. সুমন (১৮), পিতা: মো. হাসেম উদ্দিন, মাতা: শিল্পী আক্তার, সাং: আমকোনা, থানা: পূর্বধলা, জেলা: নেত্রকোনা।২. মো. কাউসার আলী (৩৫), পিতা: মো. আব্দুল্লাহ বাকী, মাতা: সখিনা বেগম, সাং: হাইহাই বটতলী, থানা: কোতোয়ালী, জেলা: দিনাজপুর।৩. জুলহাস আকন (৩৮), পিতা: মৃত শাহজাহান আকন, মাতা: মৃত হমিলা আক্তার, সাং: জপসান, থানা: আগৈলঝাড়া, জেলা: বরিশাল।
​গ্রেপ্তারকৃতরা বর্তমানে গাজীপুরের বাসন থানাধীন ভোগড়া বাইপাস মধ্যবাজার এলাকায় বসবাস করছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা চুরির সাথে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছে।

গ্রেপ্তারকৃতদের ২০ জুন বিকেলে আইনি প্রক্রিয়া শেষে নেত্রকোনা জেলায় নিয়ে আসা হয়েছে। মামলার অবশিষ্ট মালামাল উদ্ধার এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্য সহযোগীদের গ্রেপ্তারে পূর্বধলা থানা পুলিশের অভিযান ও তদন্ত অব্যাহত রয়েছে। আসামিদের ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীনগরে নারীর অগ্রযাত্রা শিক্ষা ও ক্যারিয়ার শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

ছোট ভাকলা ইউনিয়নে রঞ্জু মিস্ত্রির বাড়িতে ঘটনা; তদন্তে পুলিশ

শ্রীনগরে শিক্ষা উপকরন মেলা, আলোচনা সভা ও একাডেমিক এক্সিলেন্স পুরস্কার বিতরণ অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত

লৌহজংয়ে এসিল্যান্ডের হস্তক্ষেপে চলাচলের বন্ধ রাস্তা খুলে দেওয়া হলে

সিলেটে বেড়েছে  মোবাইল ছিনতাই, অন্তরালে মহিলা গ্যাং নারী ছিনতাকারী লাকি ও খাদিজা

শ্রীবরদীতে প্রশিক্ষণ শেষে ৩২ জন কিশোরীর মাঝে সনদ বিতরণ

শ্রীবরদীতে ৩২ জন কিশোরীদের মাঝে প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ

আওয়ামী লীগের বিচারের দাবিতে হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র অবস্থান কর্মসূচি পালন

ঐতিহাসিক স্থাপনা সংরক্ষণ ও প্রকৃত মুক্তিযোদ্ধাদের মূল্যায়নের দাবি

নেত্রকোণায় মোটরসাইকেলের ইঞ্জিনে বিশেষ কায়দায় ইয়াবা পাচার, আটক ২

১০

পটিয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার হাসান মুরাদের মায়ের মৃত্যুতে জাতীয় পার্টির শোক

১১

লৌহজংয়ে শিশু সুরক্ষা ও অধিকার নিশ্চিতে সিএমসি সভা অনুষ্ঠিত

১২

মতলব উত্তরে অপপ্রচার ও শিষ্টচার বর্হিভুত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল 

১৩

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

১৪

সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের নিন্দা ও উদ্বেগ

১৫

লৌহজংয়ে সোহেল মুন্সী হত্যা মামলার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার স্ত্রীর সাবেক স্বামী

১৬

আমতলীতে ডিজিটাল ভূমি জরিপে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, শতাধিক কৃষকের মানববন্ধন

১৭

ঢাকা মাওয়াএক্সপ্রেস ওয়েতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল আরোহী নিহত

১৮

নেত্রকোনায় দোকান চুরির রহস্য উদ্ঘাটন: গাজীপুর থেকে চোর গ্রেপ্তার, চোরাই মালামাল উদ্ধার

১৯

শ্রীনগরে কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে অটোরিকশাচালক গ্রেফতার

২০

Design & Developed by: BD IT HOST