মোহাম্মদ ছিবগাতুল্লাহ : স্টাফ রিপোর্টার
২২ জুন ২০২৬, ৪:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শ্রীনগরে কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে অটোরিকশাচালক গ্রেফতার


‎মুন্সিগঞ্জের শ্রীনগরে অটোরিকশায় যাত্রী হিসেবে ওঠা এক কিশোরীকে নির্জন স্থানে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগে মো. আরিফ হোসেন (২৮) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে শ্রীনগর থানা পুলিশ।

‎পুলিশ জানায়, পুলিশ সুপার মুন্সিগঞ্জ মহোদয়ের দিকনির্দেশনায় শ্রীনগর থানা পুলিশের বিশেষ অভিযানে ২১ জুন ২০২৬ খ্রিস্টাব্দ রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ষোলঘর এলাকা থেকে ধর্ষণচেষ্টা মামলার আসামি আরিফ হোসেনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আরিফ হোসেন শ্রীনগর উপজেলার দেউলভোগ গ্রামের করিম শেখের ছেলে।

‎মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগীকে গত ২১ জুন বিকেল সাড়ে ৩টার দিকে নিমতলা অটোস্ট্যান্ড থেকে আরিফ হোসেনের অটোরিকশায় ওঠেন। পরে অটোরিকশাটি ষোলঘর পাকিরাপাড়া বটতলা এলাকায় পৌঁছালে চালক আরিফ নির্জন স্থানের সুযোগ নিয়ে গাড়ি থামিয়ে তাকে নামতে বলেন।

‎অভিযোগ রয়েছে, এ সময় আরিফ হোসেন জোরপূর্বক ওই কিশোরীকে ঢাকা-মাওয়াগামী সার্ভিস রোড সংলগ্ন ধইঞ্চা ক্ষেতের ভিতরে নিয়ে যান। সেখানে তাকে লাঞ্ছিত ও ধর্ষণের চেষ্টা করা হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

‎একপর্যায়ে ভুক্তভোগী বাধা দিয়ে আসামিকে ধাক্কা দিয়ে ঘটনাস্থল থেকে দৌড়ে সড়কে চলে আসেন এবং ডাকচিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করেন।

‎খবর পেয়ে শ্রীনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ভুক্তভোগীকে হেফাজতে নেয় এবং অভিযান চালিয়ে অভিযুক্ত আরিফ হোসেনকে গ্রেফতার করে।

‎শ্রীনগর থানার ওসি (তদন্ত) মিল্টন দত্ত জানান, এ ঘটনায় দায়ের করা নিয়মিত মামলায় স্যারদের নির্দেশক্রমে অভিযুক্ত আসামিকে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে। ঘটনার বিষয়ে আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীনগরে কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে অটোরিকশাচালক গ্রেফতার

অনিয়ম পেলেই অভিযান: শিমুলিয়ায় অবৈধ ভরাটের বিরুদ্ধে প্রশাসনের পদক্ষেপ

অনলাইন জুয়ার টাকা না পেয়ে স্ত্রীকে হাত বেঁধে পুড়িয়ে মারার চেষ্টা, হাসপাতালে চিকিৎসাধীন

রাজৈরে অটোরিকশা ছিনতাইকালে ৩ যুবক আটক

র‌্যাব সদস্য হত্যা মামলার তদন্তে প্রাপ্ত আসামি বাবুল সওদাগর গ্রেফতার

রাজৈরে সাড়ে তিন বছরের শিশুকে ধর্ষনের অভিযোগ, পালিয়েছে অভিযুক্ত চন্দন সরকার

জনবান্ধব উদ্যোগে প্রশংসিত গোয়ালন্দের এসিল্যান্ড মুনতাসীর হাসান

সরকারি গেজেট হলেও চালু হয়নি কার্যক্রম, দুই বছর বেতনহীন পদ্মাসেতু বিদ্যালয়ের শিক্ষকরা

শ্রীনগরে কৃষিজমি রক্ষার্থে প্রশাসনের আকস্মিক অভিযান অব্যাহত

রাজবাড়ীতে নারী ইউপি সদস্যকে মারধরের আসামি গ্রেফতার

১০

পাংশায় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের সদস্য সজীব গ্রেপ্তার

১১

মধ্যনগরে হামলা-লুটপাট মামলায় দুই আসামি গ্রেফতার

১২

ময়মনসিংহে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

১৩

মধ্যনগরের প্রত্যন্ত ৭ গ্রামে শিক্ষার আলো পৌঁছাতে নতুন বিদ্যালয়ের দাবি

১৪

ফুলেল শুভেচ্ছা ও সম্মাননায় বিদায় জানানো হলো শিক্ষক শাহিনুর আলমকে

১৫

নৌকাই একমাত্র ভরসা • কৃষি-শিক্ষা-চিকিৎসায় চরবাসী অবহেলিত

১৬

গোয়ালন্দে ডাম্পিং স্টেশনের কাজে অনিয়মের অভিযোগ

১৭

গোয়ালন্দে মধ্যরাতে প্রশাসনের আকস্মিক অভিযান: জব্দ করা হলো ভেকুর ব্যাটারি

১৮

মানিকগঞ্জে শিক্ষকের মারধরে শ্রেণিকক্ষেই প্রস্রাব করে দেয় শিশু, স্কুলে যেতে ভয়

১৯

দৌলতদিয়ায় টাস্কফোর্সের ওপর হামলা, হ্যান্ডকাফসহ মাদক ব্যবসায়ী ছিনতাই

২০

Design & Developed by: BD IT HOST