মোঃ শহীদুল ইসলাম বিশেষ প্রতিবেদক, চট্টগ্রাম:
২২ জুন ২০২৬, ৮:৩৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

র‌্যাব সদস্য হত্যা মামলার তদন্তে প্রাপ্ত আসামি বাবুল সওদাগর গ্রেফতার

 

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে র‌্যাব সদস্য হত্যার আলোচিত মামলার তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম। দীর্ঘ অনুসন্ধান ও গোয়েন্দা তৎপরতার ধারাবাহিকতায় মামলার তদন্তে প্রাপ্ত আসামি আইয়ুব আলী ওরফে বাবুল সওদাগরকে (৫৩) গ্রেফতার করেছে সংস্থাটি।

র‌্যাব সূত্রে জানা যায়, সীতাকুণ্ড থানায় দায়েরকৃত আলোচিত হত্যা মামলার তদন্তে আইয়ুব আলী ওরফে বাবুল সওদাগরের সম্পৃক্ততার তথ্য উদঘাটিত হয়। পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, তিনি চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি থানাধীন এলাকায় অবস্থান করছেন। এমন তথ্যের ভিত্তিতে র‌্যাব-৭-এর একটি আভিযানিক দল গত ২১ জুন বিকেলে কোতোয়ালি থানার লয়েল রোডস্থ নবী মার্কেট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত বাবুল সওদাগর সীতাকুণ্ড উপজেলার ৮ নম্বর সমাজ এলাকার মৃত আব্দুল মালেকের পুত্র। র‌্যাবের দাবি, জঙ্গল সলিমপুরে সংঘটিত র‌্যাব সদস্য হত্যা মামলার তদন্তে তিনি একজন গুরুত্বপূর্ণ আসামি হিসেবে চিহ্নিত হয়েছেন। তার বিরুদ্ধে দণ্ডবিধি ১৮৬০-এর বিভিন্ন ধারায় মামলা রয়েছে।

র‌্যাব-৭ জানায়, অপরাধ দমন, সন্ত্রাস নির্মূল এবং আইনের শাসন প্রতিষ্ঠায় সংস্থাটি সবসময় পেশাদারিত্ব, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যাচ্ছে। আলোচিত এ মামলার তদন্তেও সংশ্লিষ্টদের আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।

গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে আসামিকে সীতাকুণ্ড থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-৭, চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার এ. আর. এম. মোজাফ্ফর হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজৈরে অটোরিকশা ছিনতাইকালে ৩ যুবক আটক

র‌্যাব সদস্য হত্যা মামলার তদন্তে প্রাপ্ত আসামি বাবুল সওদাগর গ্রেফতার

রাজৈরে সাড়ে তিন বছরের শিশুকে ধর্ষনের অভিযোগ, পালিয়েছে অভিযুক্ত চন্দন সরকার

জনবান্ধব উদ্যোগে প্রশংসিত গোয়ালন্দের এসিল্যান্ড মুনতাসীর হাসান

সরকারি গেজেট হলেও চালু হয়নি কার্যক্রম, দুই বছর বেতনহীন পদ্মাসেতু বিদ্যালয়ের শিক্ষকরা

শ্রীনগরে কৃষিজমি রক্ষার্থে প্রশাসনের আকস্মিক অভিযান অব্যাহত

রাজবাড়ীতে নারী ইউপি সদস্যকে মারধরের আসামি গ্রেফতার

পাংশায় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের সদস্য সজীব গ্রেপ্তার

মধ্যনগরে হামলা-লুটপাট মামলায় দুই আসামি গ্রেফতার

ময়মনসিংহে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

১০

মধ্যনগরের প্রত্যন্ত ৭ গ্রামে শিক্ষার আলো পৌঁছাতে নতুন বিদ্যালয়ের দাবি

১১

ফুলেল শুভেচ্ছা ও সম্মাননায় বিদায় জানানো হলো শিক্ষক শাহিনুর আলমকে

১২

নৌকাই একমাত্র ভরসা • কৃষি-শিক্ষা-চিকিৎসায় চরবাসী অবহেলিত

১৩

গোয়ালন্দে ডাম্পিং স্টেশনের কাজে অনিয়মের অভিযোগ

১৪

গোয়ালন্দে মধ্যরাতে প্রশাসনের আকস্মিক অভিযান: জব্দ করা হলো ভেকুর ব্যাটারি

১৫

মানিকগঞ্জে শিক্ষকের মারধরে শ্রেণিকক্ষেই প্রস্রাব করে দেয় শিশু, স্কুলে যেতে ভয়

১৬

দৌলতদিয়ায় টাস্কফোর্সের ওপর হামলা, হ্যান্ডকাফসহ মাদক ব্যবসায়ী ছিনতাই

১৭

র‌্যাব-৯ এর অভিযানে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর থেকে ৬৯ বোতল বিদেশী মদ উদ্ধার

১৮

রাজবাড়ীতে ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেফতার

১৯

আজকের প্রতিভাধররাই গড়বে আগামীর বাংলাদেশ দেশ— মাসুদ সাঈদী এমপি

২০

Design & Developed by: BD IT HOST