আরিফুজ্জামান বেগ (টিপু) রাজৈর উপজেলা প্রতিনিধি
২২ জুন ২০২৬, ৮:৩২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রাজৈরে সাড়ে তিন বছরের শিশুকে ধর্ষনের অভিযোগ, পালিয়েছে অভিযুক্ত চন্দন সরকার

 

 

মাদারীপুরের রাজৈরে সাড়ে তিনবছরের এক শিশুকে ঘরে ডেকে নিয়ে জোড়পূর্বক ধর্ষনের অভিযোগ উঠেছে প্রতিবেশি যুবকের বিরুদ্ধে। রোববার দুপুরে নির্যাতিতা মেয়েটিকে গুরুতর অবস্থায় ভর্তি করা হয়েছে হাসপাতালে। মাদারীপুরের রাজৈর উপজেলার কদমবাড়ি ইউনিয়নের মহিষমারি গ্রামে এ ঘটনা ঘটে।
সরেজমিনে দেখা যায়, হাসপাতালের বিছানার প্রচন্ড যন্ত্রনায় কাতরাচ্ছে সাড়ে তিন বছরের শিশু। অথচ, বাড়ির উঠানে খেলা করার কথা ছিল তার। নির্মম নির্যাতনের শিকার মেয়েটির পরিবারও এখন অসহায়। বুকফাটা আর্তনাতে কাতর মা-বাবা।

স্বজনদের অভিযোগ, শনিবার দুপুরে মাদারীপুরের রাজৈর উপজেলার কদমবাড়ি ইউনিয়নের মহিষমারি গ্রামের পলাশ সরকারের ছেলে চন্দন সরকার মেয়েটিকে তার ঘরে ডেকে নেয়। বাড়িতে কেউ না থাকলে ইচ্ছার বিরুদ্ধ শিশুকে ধর্ষণ করে। বিষয়টি নির্যাতিতার মা টের পেলে ঘরের দরজা খুলে পালিয়ে যায় চন্দন। পরে মেয়েটিকে উদ্ধার করে নিয়া আসা থানায়। পুলিশের পরামর্শে রোববার দুপুরে নির্যাতিতাকে মেয়েটিকে ভর্তি করা হয় মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে। পরীক্ষানিরীক্ষা শেষে সেখান থেকে গিয়ে ১৬৪ ধারায় আদালতে জবানবন্দি দেয় ওই শিশু। এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেছেন স্বজন ও এলাকাবাসী। মামলা হলেও এখনো গ্রেফতার হয়নি আসামি।
মেয়েটির বাবা বলেন, ‘ কৌশলে চন্দন তার ঘরে শিশুটিকে ডেকে নেয়। পরে ধর্ষণ করে। এই কর্মকান্ড কিছুতেই মেনে নিতে পারছি না। এই ঘটনার কঠিন বিচার দাবী করছি।’

কয়েকজন প্রতিবেশি জানায়, ‘ঘটনার পর চন্দন ও তার পরিবারের লোকজন পালিয়েছে। সাড়ে তিন বছরের শিশুকে ধর্ষণ এটা গ্রহণযোগ্য নয়। এই ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছি।’
মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মো. আসাদুজ্জামান বলেন, ‘ ধর্ষনের অভিযোগ নিয়ে এক শিশুকে তার পরিবার হাসপাতালে নিয়ে আসে। পরে প্রাথমিক চিসিৎসা দিয়ে মেয়েটিকে হাসপাতালে ভর্তি করা হয়। মেডিকেল টিম গঠনের পর রিপোর্ট প্রদান করা হবে।’

মাদারীপুরের রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল ইসলাম জানান, ‘এই ঘটনায় রাজৈর থানায় মামলা করেছে মেয়েটির পরিবার । ঘটনার পর এলাকা ছেড়ে পালিয়েছে অভিযুক্ত। তাকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজৈরে অটোরিকশা ছিনতাইকালে ৩ যুবক আটক

র‌্যাব সদস্য হত্যা মামলার তদন্তে প্রাপ্ত আসামি বাবুল সওদাগর গ্রেফতার

রাজৈরে সাড়ে তিন বছরের শিশুকে ধর্ষনের অভিযোগ, পালিয়েছে অভিযুক্ত চন্দন সরকার

জনবান্ধব উদ্যোগে প্রশংসিত গোয়ালন্দের এসিল্যান্ড মুনতাসীর হাসান

সরকারি গেজেট হলেও চালু হয়নি কার্যক্রম, দুই বছর বেতনহীন পদ্মাসেতু বিদ্যালয়ের শিক্ষকরা

শ্রীনগরে কৃষিজমি রক্ষার্থে প্রশাসনের আকস্মিক অভিযান অব্যাহত

রাজবাড়ীতে নারী ইউপি সদস্যকে মারধরের আসামি গ্রেফতার

পাংশায় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের সদস্য সজীব গ্রেপ্তার

মধ্যনগরে হামলা-লুটপাট মামলায় দুই আসামি গ্রেফতার

ময়মনসিংহে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

১০

মধ্যনগরের প্রত্যন্ত ৭ গ্রামে শিক্ষার আলো পৌঁছাতে নতুন বিদ্যালয়ের দাবি

১১

ফুলেল শুভেচ্ছা ও সম্মাননায় বিদায় জানানো হলো শিক্ষক শাহিনুর আলমকে

১২

নৌকাই একমাত্র ভরসা • কৃষি-শিক্ষা-চিকিৎসায় চরবাসী অবহেলিত

১৩

গোয়ালন্দে ডাম্পিং স্টেশনের কাজে অনিয়মের অভিযোগ

১৪

গোয়ালন্দে মধ্যরাতে প্রশাসনের আকস্মিক অভিযান: জব্দ করা হলো ভেকুর ব্যাটারি

১৫

মানিকগঞ্জে শিক্ষকের মারধরে শ্রেণিকক্ষেই প্রস্রাব করে দেয় শিশু, স্কুলে যেতে ভয়

১৬

দৌলতদিয়ায় টাস্কফোর্সের ওপর হামলা, হ্যান্ডকাফসহ মাদক ব্যবসায়ী ছিনতাই

১৭

র‌্যাব-৯ এর অভিযানে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর থেকে ৬৯ বোতল বিদেশী মদ উদ্ধার

১৮

রাজবাড়ীতে ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেফতার

১৯

আজকের প্রতিভাধররাই গড়বে আগামীর বাংলাদেশ দেশ— মাসুদ সাঈদী এমপি

২০

Design & Developed by: BD IT HOST