সিলেট প্রতিনিধি
২৩ জুন ২০২৬, ৬:৫৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সিলেটে বেড়েছে  মোবাইল ছিনতাই, অন্তরালে মহিলা গ্যাং নারী ছিনতাকারী লাকি ও খাদিজা

 

 

সিলেট প্রতিনিধি

 

সিলেট নগরীতে প্রতিদিন প্রায় শতাধিক মোবাইল চুরি-ছিনতাইয়ের ঘটনা ঘটছে। বিগত কয়েক দিন থেকে সিলেট নগরীতে আশঙ্কাজনক হারে বেড়েছে চুরি ও ছিনতাইয়ের ঘটনা। মাঝে মধ্যে দু-একজন ছিচঁকে ছিনতাইকারী আটক হলেও মূলহোতা থেকে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে। ছিনতাইয়ের ঘটনায় জনমনে বিরাজ করছে আতংক। বিশেষ করে  মোবাইল ছিনতাই যেন নিত্যনৈমত্তিক একটি ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। ছিনতাইকারীদের হাত থেকে রেহাই পাচ্ছেন না  কেউ। গত এক মাসে সিলেট নগরীতে অর্ধশতাধিক চুরি-ছিনতাই ও ডাকাতির ঘটনা উদ্বেগ-উৎকণ্ঠা বাড়িয়েছে জনমনে। নিরাপত্তাহীনতায় ভূগছেন নগরবাসী। ঘরে বাইরে তাদের এখন চুরি ও ছিনতাই আতঙ্ক তাড়া করছে।
তবে এবার এসব ছিনতাকারীদের গ্রেফতারসহ তাদের গডফাদারদের গ্রেফতারের জন্য এসএমপি পুলিশ কমিশনারের কঠিন নির্দেশের পর মাঠে নামছে একাধিকটিম। পোষাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোষাকে ডিবির সদস্যরা মাঠে নেমেছে। অনেক ছিনতাইকারীকে ইতমধ্যে গ্রেফতার করা হয়েছে। এসব ছিনতাইয়ের ঘটনায় পুলিশও বিব্রত। এটি একটি লজ্জাজনক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। তবে এবার যে কোন ভাবে মুলহুতাদের গ্রেফতারের আওয়তায় নিয়ে আসতে চায় পুলিশ। ছিনতাইকারীদের গডফাদার আফজল হোসেন এর বিষয়টি এবার তাদের নজরে এসেছে। কোন ভাবেই ছিনতাইকারীদের ছাড়  দেওয়া হবেনা। এমনটি জানালেন এসএমসপি মিডিয়া অফিসার সাইফুল ইসলাম।
এদিকে সিলেটে চালিবন্দরে তরুণীকে চাকু  দেখিয়ে মোবাইল ফোন ও নাকফুল ছিনতাইকারী দুই নারী। ওই দুই নারীকে ইতোমধ্যে গ্রেফতার করেছে পুলিশ। একইসাথে সাথে ছিনতাই হওয়া একটি স্বর্নের নাকফুলও উদ্ধার করা হয়েছে। রোববার (৭ জুন ২০২৬ইং) রাতে সিলেট মহানগর পুলিশের মিডিয়া সেল এ তথ্য জানায়।
গ্রেফতারকৃতরা হলেন, বিশ্বনাথের লামাকাজী গ্রামের নুরুল ইসলাম ও সমলা বেগমের মেয়ে বর্তমানে নগরীর জালালাবাদ থানার আখালিয়া নয়াবাজার এলাকার বাসিন্দা তানিয়া (১৮) ও এয়ারপোর্ট থানার বাদামবাগিচা এলাকার লিটন মিয়ার কলোনির বাসিন্দা আব্দুল খালেক ও মিনারা বেগমের ছেলে ঝুমা আক্তার।
শনিবার (৬ জুন ২০২৬ইং) বিকাল সাড়ে ৩টার দিকে সুবহানীঘাট এলাকা থেকে একজনকে এবং পরে বাদামবাগিচা এলাকা  থেকে ঝুমাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, শনিবার (৬ জুন ২০২৬ইং) বিকেলে নগরীর চালিবন্দর কাষ্টঘর এলাকার প্রবেশ মুখে কুলসুমা আক্তার (১৯) নামের এক তরুণীকে তিনজন ছিনতাইকারী চাকু দিয়ে ভয়ভীতি প্রদর্শন করে ১টি মোবাইল সেট ও একটি স্বর্ণের নাকফুল ছিনিয়ে নেয়। এসময় ওই তরুণী চিৎকার দিয়ে ছিনতাইকারীদের পিছু ধাওয়া করেন। সোবহানীঘাট ইবনেসিনা হাসপাতালের সামনে পৌঁছার পর অন্যান্য লোকজনের সহযোগীতায় নাকফুলসহ তানিয়াকে আটক করেন।
পরে কলসুমা কোতোয়ালী মডেল থানায় অভিযোগ দিলে পুলিশ এয়ারপোর্ট থানার বাদামবাগিচায় অভিযান চালিয়ে এজাহারনামীয় ২নং আসামি ঝুমাকে গ্রেফতার করে।
তাদের দু’জনকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম।
খোজ নিয়ে জানা যায়, গ্রেফতারকৃত দুই মহিলা হানি ট্র্যাপ এর নারী কিং ও মহিলা ছিনতাইকারী লাকি আহমেদ ওরফে লাকি আক্তার ও তার বন্ধবী খাদিজা বেগম গ্রুপের সদস্য। খাদিজার নিকট আত্মিয় হচ্ছে গ্রেফতার কৃত তানিয়া (১৮)।
অনুসন্ধানে জানা গেছে, সিলেট নগরীর বন্দরবাজার ও কিনব্রিজ, জিন্দাবাজার, শাহজালাল মাজার, আম্বরখানা, কদমতলী বাস টার্মিনাল, উপশহর, শিবগঞ্জ, আম্বরখানা, টিলাগড়, তেররতন, ওসমানী মেডিকেল, রেলষ্টেশন,হুমায়ূন রশিদ চত্ত্বর এলাকাসহ বিভিন্ন স্থানে ছিনতাকারী সংঘবদ্ধচক্র বেশ তৎপর হয়ে উঠেছে। এই চক্রের আন্ডার ওয়াল্ডের অপরাধী লাকি অন্যরকম এক সংঘবদ্ধ চক্রের হয়ে কাজ করছে।
এসএমপির তথ্যমতে, নগরীতে গত বছরের নভেম্বরে ১৯টি চুরি, ৮ টি ছিনতাই ও একটি ডাকাতির ঘটনা ঘটেছে। এর আগের মাস অক্টোবরে একটি ডাকাতি, ৫ টি ছিনতাই ও ১২টি চুরির ঘটনা ঘটে। বিশেষ করে মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনায় রিতিমতো প্রশাসনের ভূমিকাও প্রশ্নের সম্মুখীন করছে। ছিনতাইকারীদের টার্গেট থেকে বাদ যাচ্ছে না সাংবাদিক, পুলিশ সদস্য, মসজিদের ইমাম, মাদ্রাসার ছাত্র, স্কুল-কলেজের ছাত্র-শিক্ষক, চাকরিজীবী, ছাত্র-ছাত্রী, ব্যবসায়ীসহ নগরীতে বিভিন্ন কাজে আসা সাধারণ মানুষ। সিলেট বন্দরবাজার এলাকার মোবাইল ছিনতাইয়ের ঘটনা প্রায় প্রতি ঘন্টায় একটি ঘটে থাকে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৭ নভেম্বরের ইতিহাস আড়াল করতে ১৭ বছর ধরে অপচেষ্টা হয়েছে: হুমাম কাদের চৌধুরী

১

শহীদ রাষ্ট্রপতি ‘জিয়াউর রহমান ছিলেন পরীক্ষিত সৈনিক’—এমপি কয়ছর আহমদ

২

পটিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিশাল বর্ণাঢ্য র‍্যালি সমাবেশ অনুষ্ঠিত

৩

পিরোজপুরের কাউখালীতে নানা কর্মসূচিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত

৪

হাইদগাও ইউনিয়ন সদ্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হাজী মুহাম্মদ ইসহাকের নেতৃত্বে মিছিল নিয়ে দক্ষিণ জেলা বিএনপির বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচিতে যোগদান

৫

শান্তিগঞ্জে সংঘর্ষের পর ২৩টি বাড়িতে ভাঙচুর লুটপাটের অভিযোগ ক্ষতি কোটি টাকার বেশি

৬

মাগুরার মহম্মদপুরে ১০৬তম ঐতিহ্যবাহী লাঠিখেলা, মেলা ও বিচার গান শুরু

৭

শ্রীনগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্পিং অনুষ্ঠিত

৮

ডেঙ্গু প্রতিরোধে ঐক্যবদ্ধ উদ্যোগের আহ্বান রিজভীর, এডিসের প্রজননস্থল ধ্বংসে নাগরিকদের এগিয়ে আসার তাগিদ ডা. শাহাদাতের

৯

পুলিশ সদস্যদের কল্যাণ ও কর্মপরিবেশ উন্নয়নে গুরুত্ব, চট্টগ্রাম জেলা পুলিশের মাসিক সভা

১০

মহম্মদপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত

১১

যেখানে শেষ হয়েছিল আশার আলো, সেখানেই মানবিকতার হাত বাড়ালেন প্লাবন

১২

উপজেলা প্রশাসন নেছারাবাদের আয়োজনে অনুষ্ঠিত হলো “নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)” ‎-এর শুভ উদ্বোধন ও বর্ণাঢ্য র‍্যালি

১৩

কুষ্টিয়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

১৪

শেরপুরের নন্নী ইউনিয়ন এখন ‘বায়োগ্যাস পল্লী’র এক অনন্য মডেল

১৫

পাথারিয়া ইউনিয়নে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু

১৬

লৌহজংয়ে যথাযোগ্য মর্যাদায় ৭ নভেম্বর পালনের উদ্যোগ

১৭

শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ থেকে গোল্ডেন জিপিএ-৫ পেল সাইমা আক্তার পান্না

১৮

শ্রীনগরে নতুন কুঁড়ি স্পোর্টস(সিজন-২)এর শুভ উদ্ধোধন

১৯

কাউখালীতে বর্ণাঢ্য আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ প্রতিযোগিতা শুরু

২০

Design & Developed by: BD IT HOST