মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় শিশুদের সুরক্ষা, অধিকার নিশ্চিতকরণ এবং শিশু নির্যাতন প্রতিরোধে ক্লাব ম্যানেজমেন্ট কমিটি (সিএমসি)-এর সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ববি মিতু। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মো. রেজাউল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা আরাধনা রানী কর্মকারসহ সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, সমাজসেবা, শিক্ষা ও স্বাস্থ্য বিভাগের প্রতিনিধিসহ বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় উপজেলার বিভিন্ন এলাকায় শিশুদের সুরক্ষা, ঝুঁকিপূর্ণ শিশুদের পুনর্বাসন, শিশু নির্যাতন প্রতিরোধ, বাল্যবিবাহ রোধ এবং শিশুদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয় জোরদার করে শিশুদের কল্যাণে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
সভাপতির বক্তব্যে ইউএনও ফারজানা ববি মিতু বলেন, শিশুদের অধিকার রক্ষা এবং নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিভাবে কাজ করতে হবে। কোনো শিশু যেন অবহেলা, নির্যাতন বা সহিংসতার শিকার না হয়, সে বিষয়ে সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
সভা শেষে শিশু সুরক্ষা কার্যক্রমকে আরও গতিশীল করতে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST