বিশেষ প্রতিবেদক
২৫ জুন ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিজেসির সভায় সাংবাদিক নিরাপত্তা নিশ্চিতে জোর দাবি

 

সাংবাদিকদের অধিকার, পেশাগত মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করতে ঐক্যবদ্ধ ও শক্তিশালী সাংবাদিক সমাজ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ সাংবাদিক ক্লাব (বিজেসি)-এর নেতৃবৃন্দ। তারা বলেন, স্বাধীন ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চার পরিবেশ বজায় রাখতে হলে সাংবাদিকদের আইনি সুরক্ষা, পেশাগত নিরাপত্তা এবং সাংগঠনিক ঐক্য নিশ্চিত করা এখন সময়ের অন্যতম দাবি।

বৃহস্পতিবার (২৫ জুন) চট্টগ্রামের ইপিজেড এলাকার ফ্রি-পোর্টে অবস্থিত দৈনিক আজকের মানব সময় কার্যালয়ে বাংলাদেশ সাংবাদিক ক্লাব (বিজেসি)-এর উদ্যোগে সাংবাদিকদের অধিকার, মর্যাদা, পেশাগত নিরাপত্তা এবং সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন বিজেসির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাংবাদিক মোহাম্মদ খলিলুর রহমান এবং সঞ্চালনা করেন সংগঠনের মহাসচিব সাংবাদিক এম. নজরুল ইসলাম খান।

সভায় উপস্থিত ছিলেন বিজেসির ভাইস-চেয়ারম্যান ও দৈনিক আজকের মানব সময়-এর সম্পাদক ও প্রকাশক সাংবাদিক মোসলেহ উদ্দিন বাহার, দৈনিক ঘোষণা পত্রিকার নিজস্ব প্রতিবেদক সাংবাদিক মো. শহিদুল ইসলাম, সাংবাদিক মোহাম্মদ নুর উদ্দিন, সাংবাদিক মো. রুবেল হোসেন, সাংবাদিক নুরুন্নবী, সাংবাদিক মো. আসাদুল ইসলাম, সাংবাদিক মো. জসিম উদ্দিন, সাংবাদিক খাদিজা বেগমসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের সদস্য ও গণমাধ্যমকর্মীরা।

সভাপতির বক্তব্যে সাংবাদিক মোহাম্মদ খলিলুর রহমান বলেন, “সত্য প্রকাশের পথ আজও ঝুঁকিমুক্ত নয়। অনেক সাংবাদিক পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে হামলা, মামলা, ভয়ভীতি ও নানামুখী হয়রানির শিকার হচ্ছেন। সাংবাদিকদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে শক্তিশালী ও দায়িত্বশীল সংগঠন গড়ে তোলা জরুরি। সংগঠনের শৃঙ্খলা ও গঠনতন্ত্র অনুসরণ করে শিগগিরই নতুন চট্টগ্রাম বিভাগীয় কমিটি গঠন করা হবে। এ লক্ষ্যে পূর্বে ঘোষিত কমিটি বাতিল করা হয়েছে।”

মহাসচিব সাংবাদিক এম. নজরুল ইসলাম খান বলেন, “সাংবাদিকদের ন্যায্য অধিকার, পেশাগত মর্যাদা ও নিরাপত্তা প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ সাংবাদিক ক্লাব নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দক্ষতা উন্নয়ন, প্রশিক্ষণ এবং পেশাগত সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে সাংবাদিকদের জন্য একটি শক্তিশালী ও কার্যকর প্ল্যাটফর্ম গড়ে তোলাই আমাদের প্রধান লক্ষ্য।”

ভাইস-চেয়ারম্যান সাংবাদিক মোসলেহ উদ্দিন বাহার বলেন, “সাংবাদিক সমাজে বিভক্তি থাকলে পেশাগত অধিকার ও নিরাপত্তা রক্ষা করা সম্ভব নয়। ঐক্যবদ্ধ সাংবাদিক সমাজই অন্যায়, নির্যাতন ও বৈষম্যের বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে পারে। সাংবাদিকদের কল্যাণ, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।”

দৈনিক ঘোষণা পত্রিকার নিজস্ব প্রতিবেদক সাংবাদিক মো. শহিদুল ইসলাম বলেন, “মাঠপর্যায়ের সাংবাদিকরা প্রতিনিয়ত নানা ঝুঁকি ও প্রতিকূলতার মধ্যে দায়িত্ব পালন করছেন। সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলা, হুমকি ও বাধার মুখে পড়ার ঘটনা উদ্বেগজনকভাবে বাড়ছে। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন, গণমাধ্যম মালিকপক্ষ এবং সাংবাদিক সংগঠনগুলোর আরও দায়িত্বশীল ও কার্যকর ভূমিকা পালন করা প্রয়োজন। একই সঙ্গে সাংবাদিকদের মধ্যেও পেশাগত ঐক্য ও পারস্পরিক সহযোগিতা জোরদার করতে হবে।”

মুক্ত আলোচনায় অংশগ্রহণকারী বক্তারা সাংবাদিক কল্যাণ, প্রশিক্ষণ, পেশাগত নিরাপত্তা, সাংগঠনিক সম্প্রসারণ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ মতামত ও সুপারিশ তুলে ধরেন। তারা বাংলাদেশ সাংবাদিক ক্লাবের কার্যক্রমকে আরও গতিশীল, কার্যকর ও জনমুখী করার ওপর গুরুত্বারোপ করেন।

সভা শেষে এক আন্তরিক চা-চক্র অনুষ্ঠিত হয়। বক্তারা আশা প্রকাশ করেন, সাংবাদিকদের অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিতকরণে বাংলাদেশ সাংবাদিক ক্লাব (বিজেসি) ভবিষ্যতেও গুরুত্বপূর্ণ ও অগ্রণী ভূমিকা পালন করবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুরঞ্জিত হ/ত্যাচেষ্টা মামলার রায়: কোরআনে হাফেজের মৃ/ত্যুদণ্ড নিয়ে উত্তাল সামাজিক যোগাযোগ মাধ্যম!

মেহেরপুর জেলা যুব বিভাগের উদ্যোগে বৃক্ষরোপণ ও চার বিতরণ অনুষ্ঠিত

গ্রামীণ ব্যাংক নন্নীবাজার শাখায় ১০জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান

পলাশবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে ডা. মালিহার বিরুদ্ধে রোগীকে প্রাথমিক চিকিৎসা না দিয়েই রমেক এ রেফার্ডের অভিযোগ

মতলব উত্তরে কৃষি উপকরণ বিতরণ কর্মসূচির উদ্বোধন

মতলব উত্তরে কলাবাগানের ঝোপ থেকে অজ্ঞাত নারীর গলিত মরদেহ উদ্ধার

আমতলী থানার নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

বিজেসির সভায় সাংবাদিক নিরাপত্তা নিশ্চিতে জোর দাবি

মুন্সীগঞ্জ জেলার বিভিন্ন দপ্তরের চলমান  খাল খনন কার্যক্রম বিষয়ে  পর্যালোচনা সভা অনুষ্ঠিত 

মীরপুর নুরুল ইসলাম আদর্শ উচ্চবিদ্যালয়ে মৌসুমি ফল প্রদর্শনী উৎসব

১০

শ্রীনগরে ৬০ টাকায় বিক্রি হচ্ছে আর্জেন্টিনার জার্সি

১১

এইচএসসি পরীক্ষার্থীদের সফলতা কামনায় লৌহজং কলেজে দোয়া মাহফিল

১২

বৌলতলী পোস্ট অফিস সড়ক রক্ষায় ওভারলোড যানবাহন বন্ধের দাবি এলাকাবাসীর

১৩

শ্রীনগরে নারীর অগ্রযাত্রা শিক্ষা ও ক্যারিয়ার শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

১৪

ছোট ভাকলা ইউনিয়নে রঞ্জু মিস্ত্রির বাড়িতে ঘটনা; তদন্তে পুলিশ

১৫

শ্রীনগরে শিক্ষা উপকরন মেলা, আলোচনা সভা ও একাডেমিক এক্সিলেন্স পুরস্কার বিতরণ অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত

১৬

লৌহজংয়ে এসিল্যান্ডের হস্তক্ষেপে চলাচলের বন্ধ রাস্তা খুলে দেওয়া হলে

১৭

সিলেটে বেড়েছে  মোবাইল ছিনতাই, অন্তরালে মহিলা গ্যাং নারী ছিনতাকারী লাকি ও খাদিজা

১৮

শ্রীবরদীতে প্রশিক্ষণ শেষে ৩২ জন কিশোরীর মাঝে সনদ বিতরণ

১৯

শ্রীবরদীতে ৩২ জন কিশোরীদের মাঝে প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ

২০

Design & Developed by: BD IT HOST