আজ ২৫ জুন ২০২৬ (বৃহস্পতিবার) মুন্সীগঞ্জ জেলার বিভিন্ন দপ্তরের চলমান ও প্রস্তাবিত খাল খনন কার্যক্রম বিষয়ে একটি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী মহোদয়। এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), জনাব মোঃ মাহমুদুর রহমান খোন্দকার, নির্বাহী প্রকৌশলী, এলজিইডি, মুন্সীগঞ্জ এর প্রতিনিধি, নির্বাহী প্রকৌশলী, পানি উন্নয়ন বোর্ড এর প্রতিনিধি; এবং জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা জনাব মুবিনুর রহমান। এছাড়াও জেলার সকল উপজেলা নির্বাহী অফিসারগ ভার্চুয়ালি এ সভায় যুক্ত ছিলেন।
সভায় জেলার বিভিন্ন খাল খনন ও পুনঃখনন কার্যক্রমের অগ্রগতি, প্রতিবন্ধকতা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এ সময় চলমান প্রকল্পসমূহ নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করা, বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় জোরদার করা এবং খাল দখল ও দূষণ রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়। এছাড়া খালগুলোর টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করতে স্থানীয় জনগণের অংশগ্রহণ ও সচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয়।
সভায় সংশ্লিষ্ট সকল দপ্তরকে খাল খনন কার্যক্রমের অগ্রগতি নিয়মিত পর্যবেক্ষণ ও প্রতিবেদন প্রদানের নির্দেশনা প্রদান করা হয়।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST