মৌসুমি ফলের বাহার এবং শিক্ষার্থীদের উচ্ছ্বাসে মুখর পরিবেশে নানা জাতের টাটকা ও রসালো ফল নিয়ে মৌলভীবাজার সদর উপজেলাধীন মীরপুর নুরুল ইসলাম আদর্শ উচ্চবিদ্যালয়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে মৌসুমি ফল উৎসব।
বিদ্যালয় প্রাঙ্গনে মৌসুমি ফল প্রদর্শনী উৎসব আয়োজন করেন এলাকার শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ।
২৫জুন ২০২৬ইং সকাল ১১ঃ০০ঘটিকায় জমে ওঠে অনুষ্ঠানের মূল আয়োজন। উৎসবে পরিবেশিত হয় দেশের বিভিন্ন অঞ্চলের ঐতিহ্যবাহী আম, আনারস, লটকন, ড্রাগন ফল, জামরুল, পেয়ারা, কাঁঠালের মতো নানা দেশি মৌসুমি ফল।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চ্যানেল এস হেড অব নিউজ খালেদ চৌধুরী, সিনিয়র সিটিজেন সিরাজুল ইসলাম সিদ্দেকী, বদরুজ্জান পর্ষদ-এর সদস্য সচিব খিজির মুহাম্মদ জুলফিকার, দৈনিক বাংলাদেশ পরিক্রমা স্টাফ রিপোর্টার বদরুল হাসান জোসেফ, বিশিষ্ট ব্যবসায়ী শেখ মিজানুর রহমান মিজান।
উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি শেখ ইশতিয়াক আহমেদ।
বক্তারা বলেন, এই আয়োজন দেখে বোঝা যায় অত্র এলাকার শিক্ষানুরাগী ও শিক্ষার্থীরা শুধু একাডেমিক পড়াশোনাতেই সীমাবদ্ধ নয়, তারা নিজেদের সংস্কৃতি ও আঞ্চলিক পরিচয় নিয়েও গভীরভাবে ভাবছে। দেশের বিভিন্ন এলাকা থেকে ও স্থানীয় স্বাদ ও ঐতিহ্যকে বিদ্যালয় প্রাঙ্গণে তুলে আনা নিঃসন্দেহে প্রশংসনীয় উদ্যোগ।
বক্তারা আরও বলেন, এই উৎসব শুধু ফলভোজের আয়োজন নয় বরং এটি আমাদের কৃষিপণ্য ও কৃষিভিত্তিক জীবনের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ ঘটানোর একটি শিক্ষাবান্ধব প্রয়াস। এর মাধ্যমে শিক্ষার্থীরা বাস্তব জীবনের কৃষি ও মৌসুমি ফলের গুরুত্ব অনুধাবন করতে পারছে, যা তাদের ভবিষ্যৎ চিন্তাধারায় ইতিবাচক প্রভাব ফেলবে।
আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ এনামুল হক, জমসেদ মিয়া, জামাল আহমেদ, ছালেহ আহমেদ, শেখ ফেরদৌস মিয়া, মুহিদ মিয়া প্রমুখ।।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST