রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানা ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যৌথ অভিযান চালিয়ে কুষ্টিয়া থেকে অটোরিকশা ও ইজিবাইক ছিনতাই চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে।
গতকাল ২৮ জুলাই ২০২৬ খ্রিষ্টাব্দে বিকেলে কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলা মোড় থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—কুষ্টিয়ার কুমারখালী থানার হিজলাকর গ্রামের মো. জিন্দার আলী মোল্লার ছেলে মোহাম্মদ জিয়ারুল ইসলাম হৃদয় (২৩) এবং কান্দাবাড়ী গ্রামের মো. নুরুদ্দিন শেখের ছেলে মো. শিপন শেখ (২৮)।
পুলিশ জানায়, আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে চালকদের নেশাজাতীয় দ্রব্য খাইয়ে অজ্ঞান করে ইজিবাইক ও অটোরিকশা ছিনতাইয়ের কথা স্বীকার করেছেন।
এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, “প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা চালকদের অজ্ঞান করে অটোরিকশা ও ইজিবাইক ছিনতাইয়ের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। মামলার ঘটনার সাথে জড়িত অন্যান্য আসামি ও ছিনিয়ে নেওয়া যানবাহনগুলো উদ্ধারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।”
এ ঘটনায় গোয়ালন্দ ঘাট থানায় গত ২৬ জুলাই ২৬ ধারায় (মামলা নং-২২, ধারা- ৩২৮/৩৭৯ পেনাল কোড, ১৮৬০) একটি মামলা রুজু করা হয়েছে।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST