নাজমুল হোসেন, রাজবাড়ী
২৭ জুলাই ২০২৬, ৫:৫৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

 

 

দেশব্যাপী সরকারি হাসপাতালগুলোর নিরাপত্তা জোরদার, দালালচক্রের দৌরাত্ম্য নিয়ন্ত্রণ এবং নিরাপদ পরিবেশ নিশ্চিত করার সরকারি উদ্যোগের অংশ হিসেবে রাজবাড়ীর কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ জন সশস্ত্র আনসার সদস্য মোতায়েন করা হয়েছে।

গতকাল রবিবার (২৬ জুলাই) থেকে তারা দাপ্তরিকভাবে তাদের দায়িত্ব পালন শুরু করেছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দেশের ৫০০টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রায় পাঁচ হাজার সশস্ত্র অঙ্গীভূত আনসার সদস্য মোতায়েনের সরকারি সিদ্ধান্তের আলোকেই কালুখালীতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। হাসপাতালের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ২৪ ঘণ্টা পালাক্রমে এই ১০ জন সদস্য দায়িত্ব পালন করবেন। তাদের সার্বিক তদারকি ও নেতৃত্বে থাকবেন একজন কমান্ডার। এই আনসার সদস্যদের বেতন-ভাতা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে পরিশোধ করা হবে।

নবনিযুক্ত আনসার কমান্ডার তৌফিকুল ইসলাম বলেন, “হাসপাতালের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করব। রোগী, স্বজন ও স্বাস্থ্যকর্মীরা যাতে সম্পূর্ণ নিরাপদ পরিবেশে সেবা নিতে ও দিতে পারেন, সে বিষয়টি আমাদের সর্বোচ্চ গুরুত্ব থাকবে।”

কালুখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইশরাত জাহান উম্মন বলেন, “হাসপাতাল এবং চিকিৎসক-রোগীদের নিরাপত্তায় আনসার বাহিনী নিয়োজিত করায় সরকারকে ধন্যবাদ জানাই। এই উদ্যোগের ফলে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও রোগীদের নিরাপত্তা আরও সুনিশ্চিত হবে এবং সেবার পরিবেশ উন্নত হবে।”
সংশ্লিষ্টদের মতে, এই পদক্ষেপের ফলে হাসপাতালের শৃঙ্খলা বজায় থাকার পাশাপাশি দালালচক্রের তৎপরতা কার্যকরভাবে নিয়ন্ত্রণে আসবে এবং চিকিৎসাসেবা আরও জনবান্ধব হয়ে উঠবে। এছাড়া স্বাস্থ্যসেবার মান বৃদ্ধিতে আনসার বাহিনী মোতায়েনের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ফোরামের পক্ষ থেকেও প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

রাজবাড়ীতে ট্রেনের বিচ্ছিন্ন বগির ধাক্কায় বাস-মাহেন্দ্র-অটোরিকশা দুর্ঘটনা, নিহত ১

পটিয়ায় হয়রত জামাল উদ্দিন  শাহ্ রহমতুল্লাহ আলাইহির বার্ষিক ওরশ ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত 

নেত্রকোনায় দুই হাজার পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারি আটক

মালখানগরে কৃষিজমি ও জলাশয় ভরাটে ব্যবহৃত প্রায় ৮০০ মিটার পাইপ ধ্বংস, উপজেলা প্রশাসনের অভিযান

শ্রীনগরে সব থেকেও কিছুই নেই রোকেয়া বেগমের

নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন ধ্বংস করছে বিএনপি সরকার: এমপি আখতার হোসেন

স্বামীর সম্পত্তি দখল ও আত্মসাতের অভিযোগ: জীবননাশের শঙ্কায় নিরাপত্তা চাইলেন মনোয়ারা খানম

হবিগঞ্জে এনসিপির জুলাই পদযাত্রা উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা

শ্রীনগরের বাজার গুলোতে মৌসুমী ফল আমে ভরপুর দাম সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে

১০

ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে ঝাঁজ দেখালো কাঁচামরিচ

১১

জন দুর্ভোগে নেছারাবাদ উপজেলার বলদিয়া ইউনিয়ন।। অতি বৃষ্টিতে খালের গর্ভে রাজাবাড়ী–জিলবাড়ীর গুরুত্বপূর্ণ সড়ক সমূহ

১২

পদ্মা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ, আধা কিলোমিটার দূরে মিলল মরদেহ

১৩

পদ্মায় ফেরি থেকে লাফ: ৪ ঘণ্টা পর চর থেকে নারী জীবিত উদ্ধার

১৪

মাদারীপুরে স্ত্রীর পরকীয়ার জেরে কীটনাশক পানে যুবকের মৃত্যু

১৫

ব্যবসা সম্প্রসারণের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখতে হবে: ব্যবসায়ীদের উদ্দেশ্যে পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু

১৬

কাউখালীর জোলাগাতি খালে ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো; শতশত মানুষের দুর্ভোগ।। পাকা সেতুর দাবি এলাকাবাসীর

১৭

শ্রীনগরে সোনালী আসে ফিরে এসেছে সোনালী দিন কৃষকের মুখে হাসি

১৮

বর্ষা এলেই ব্যস্ত নৌকা তৈরির কারিগররা

১৯

রাজবাড়ী কারাগারে বিচারাধীন হাজতির মৃত্যু

২০

Design & Developed by: BD IT HOST