নেত্রকোনায় বিপুল পরিমাণ ইয়াবা পাচারকালে মাহমুদুল হাছান (৩৮) নামের এক কুখ্যাত মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, নেত্রকোণা। গত ২৫ জুলাই ২০২৬ খ্রিষ্টাব্দ তারিখে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, নেত্রকোণার একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে। অধিদপ্তর সূত্রে জানা যায়, ওই দিন বিকেলে ১৬:১০ থেকে ১৭:৩০ ঘটিকার মধ্যে নেত্রকোণা সদর থানাধীন চল্লিশা ইউনিয়নের চল্লিশা বাইপাস সংলগ্ন বাবুল মিয়ার মুদি দোকানের দক্ষিণ পাশে নেত্রকোনা-ময়মনসিংহগামী পাকা রাস্তার ওপর অস্থায়ী চেকপোস্ট বসিয়ে যানবাহন তল্লাশি করা হয়। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২,০০০ (দুই হাজার) পিস ইয়াবাসহ ওই মাদক কারবারিকে আটক করা হয়। মাহমুদুল হাছান (৩৮), পিতা: মৃত আমির উদ্দিন, মাতা: মৃত রমিজা খাতুন, সাং: বলরামপুর, ইউপি: চামরদাণী, থানা: মধ্যনগর, জেলা: সুনামগঞ্জ। ইয়াবা: কালো রঙের সিনথেটিক শপিং ব্যাগের ভেতর সাদা রঙের সিনথেটিক ব্যাগের জিপারযুক্ত চারটি পলি প্যাকেটে প্রতিটিতে ৫০০ পিস করে মোট ২,০০০ পিস অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট (ওজন ২০০ গ্রাম)। যার অবৈধ বাজারমূল্য ৮,০০,০০০ (আট লক্ষ) টাকা। মোবাইল ফোন: সিমযুক্ত REALMI C85 মডেলের অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ১টি (মূল্য ২০,০০০ টাকা) এবং সিমযুক্ত SYMPHONY BL 125 মডেলের বাটন মোবাইল ফোন ১টি (মূল্য ১,৫০০ টাকা)। নগদ অর্থ: মাদক বিক্রয়লব্ধ ১,৫০০ টাকা (১০০ টাকার ১৫টি নোট)।
মোটরসাইকেল: মাদক পরিবহন কাজে ব্যবহৃত ঢাকা মেট্রো-হ ৬২-০০৩৩ নম্বরের Hero Passion XPro Red মডেলের লাল রঙের মোটরসাইকেল ১টি (মূল্য ১,২০,০০০ টাকা)।টনগদ অর্থ ব্যতীত উদ্ধারকৃত অন্যান্য আলামতের মোট বাজারমূল্য ৯,৪১,৫০০ (নয় লক্ষ একচল্লিশ হাজার পাঁচশত) টাকা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, নেত্রকোণার সহকারী পরিচালক জনাব নাজমুল হক মাদকের বিরুদ্ধে সর্বদা সোচ্চার এবং জিরো টলারেন্স নীতিতে অঙ্গীকারাবদ্ধ। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক জনাব মোঃ আল-আমিন বাদী হয়ে নেত্রকোণা সদর থানায় একটি নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। মাদকমুক্ত জীবনই পারে একটি সুন্দর ও সুস্থ সমাজ গড়তে। “মাদককে না বলি, সুন্দর জীবন গড়ি”—এই স্লোগান সামনে রেখে এলাকার যেকোনো মাদক ব্যবসায়ীর তথ্য ০১৪০৪-০৭২৮০৯ নম্বরে ফোন করে জানানোর জন্য বিনীতভাবে অনুরোধ জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST