মোঃ সামিরুল ইসলাম, নড়াইল সংবাদদাতা
২৬ জুলাই ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে ঝাঁজ দেখালো কাঁচামরিচ

 

বৃষ্টির কারণে সবজির সরবরাহ সংকট দেখা দিয়েছে। এর প্রভাব পড়েছে কাঁচাবাজার গুলোতে, বেড়েছে বিভিন্ন সবজির দাম। কোনো কোনো সবজিতে ১০ থেকে ৩০ টাকা পর্যন্ত বেড়েছে দাম। কাঁচামরিচের দাম বেড়ে কেজি প্রতি বিক্রি হচ্ছে ২০০ টাকাতে। শুক্রবার সকাল থেকে নড়াইলের লোহাগড়া উপজেলার বিভিন্ন কাঁচাবাজারে মরিচের এমন দাম চোখে পড়েছে। বিক্রেতারা বলছেন, বৃষ্টিতে বেশিরভাগ সবজিখেত নষ্ট হওয়ায় সরবরাহ সংকটের কারণে পাইকারি ও খুচরা বাজারে বেড়েছে সব ধরনের সবজির দাম। বাজার ঘুরে দেখা যায়, ৩০ টাকার ঢেঁড়সের দাম বেড়ে হয়েছে ৬০ টাকা। এছাড়া চিচিংগা ৩০ থেকে ৪০ টাকা, করলা ৮০ টাকা, লাউ ৩৫ থেকে ৪০ টাকা পিস, বেগুন ১০০ থেকে ১২০ টাকা, আলু ২৫ থেকে ৩০ টাকা এবং পেঁয়াজ ৬০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এছাড়া, বাজারেও বেড়েছে সব ধরনের মাছের দামও। চাষ করা মাছের পাশাপাশি দেশীয় মাছের দামও ঊর্ধ্বমুখী। বিক্রেতারা জানান, বৃষ্টির কারণে উন্মুক্ত জলাশয়ের পাশাপাশি পুকুরে মাছ ধরা কম পড়ায় বাজারে দেখা দিয়েছে সংকট। তাই বাজারে বেড়েছে মাছের দাম। কথা হয় বাজারে আসা গৃহবধূ চামেলী ইসলাম সাথে। তিনি বলেন, একে তো বর্ষাকাল, তারপর বৃষ্টির কারণে সরবরাহ কম থাকায় মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্তের হাঁসফাঁস অবস্থা । ব্যবসায়ী আবুল হোসেন বলেন, টানা বৃষ্টিতে মরিচখেত নষ্ট হয়েছে। বাজারে চাহিদা অনুযায়ী মরিচ পাওয়া যাচ্ছে না। তাই বাইরে থেকে বেশি দামে কিনে এনে বিক্রি করতে হচ্ছে। লোহাগড়া উপজেলা কৃষি কর্মকর্তা মুনমুন সাহা জানান, লাগাতার বৃষ্টির কারণে অনেক কৃষকের মরিচখেত ক্ষতিগ্রস্ত হয়েছে। উৎপাদন কমে যাওয়ায় বাজারে সরবরাহও কমেছে। এ কারণেই কাঁচামরিচের দাম দিন দিন বাড়ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পটিয়ায় হয়রত জামাল উদ্দিন  শাহ্ রহমতুল্লাহ আলাইহির বার্ষিক ওরশ ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত 

নেত্রকোনায় দুই হাজার পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারি আটক

মালখানগরে কৃষিজমি ও জলাশয় ভরাটে ব্যবহৃত প্রায় ৮০০ মিটার পাইপ ধ্বংস, উপজেলা প্রশাসনের অভিযান

শ্রীনগরে সব থেকেও কিছুই নেই রোকেয়া বেগমের

নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন ধ্বংস করছে বিএনপি সরকার: এমপি আখতার হোসেন

স্বামীর সম্পত্তি দখল ও আত্মসাতের অভিযোগ: জীবননাশের শঙ্কায় নিরাপত্তা চাইলেন মনোয়ারা খানম

হবিগঞ্জে এনসিপির জুলাই পদযাত্রা উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা

শ্রীনগরের বাজার গুলোতে মৌসুমী ফল আমে ভরপুর দাম সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে

ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে ঝাঁজ দেখালো কাঁচামরিচ

জন দুর্ভোগে নেছারাবাদ উপজেলার বলদিয়া ইউনিয়ন।। অতি বৃষ্টিতে খালের গর্ভে রাজাবাড়ী–জিলবাড়ীর গুরুত্বপূর্ণ সড়ক সমূহ

১০

পদ্মা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ, আধা কিলোমিটার দূরে মিলল মরদেহ

১১

পদ্মায় ফেরি থেকে লাফ: ৪ ঘণ্টা পর চর থেকে নারী জীবিত উদ্ধার

১২

মাদারীপুরে স্ত্রীর পরকীয়ার জেরে কীটনাশক পানে যুবকের মৃত্যু

১৩

ব্যবসা সম্প্রসারণের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখতে হবে: ব্যবসায়ীদের উদ্দেশ্যে পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু

১৪

কাউখালীর জোলাগাতি খালে ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো; শতশত মানুষের দুর্ভোগ।। পাকা সেতুর দাবি এলাকাবাসীর

১৫

শ্রীনগরে সোনালী আসে ফিরে এসেছে সোনালী দিন কৃষকের মুখে হাসি

১৬

বর্ষা এলেই ব্যস্ত নৌকা তৈরির কারিগররা

১৭

রাজবাড়ী কারাগারে বিচারাধীন হাজতির মৃত্যু

১৮

রাষ্ট্রীয় সম্মানে চিরনিদ্রায় শায়িত মধ্যনগরের বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ

১৯

আমতলীতে গৃহবধূ হত্যার অভিযোগ, স্বামী ও ননদ গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST