উজ্জ্বল বণিক স্টাফ রিপোর্টার
২৬ জুলাই ২০২৬, ১:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হবিগঞ্জে এনসিপির জুলাই পদযাত্রা উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা

 

 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে হবিগঞ্জে ‘জুলাই
পদযাত্রা-২০২৬’ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৬ জুলাই) হবিগঞ্জ শহরে স্কাই কিং হোটেলে আয়োজিত এক সংবাদ মতবিনিময় সভায় কর্মসূচির বিস্তারিত তুলে ধরা হয়।

সংবাদ মতবিনিময় সভায় জানানো হয়, আগামী ২৮ জুলাই সকাল ১১টায় আজমিরীগঞ্জ উপজেলা সদর থেকে পদযাত্রা শুরু হবে। পদযাত্রাটি বানিয়াচং উপজেলা সদরে পৌঁছে জুলাই আন্দোলনের শহীদদের কবর জিয়ারত করবে। পরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে হবিগঞ্জ শহরের কোর্ট মসজিদের সামনে থেকে শুরু হয়ে টাউন হল রোড, সিনেমা হল রোড, মাছুলিয়া বাজার, চৌধুরী বাজার, ডাকঘর এলাকা ও বাণিজ্যিক এলাকা ঘুরে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হবে।

সংবাদ মতবিনিময় সভায় নেতারা বলেন, এই কর্মসূচির উদ্দেশ্য জুলাই আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, গণঅভ্যুত্থানের চেতনা মানুষের মাঝে ছড়িয়ে দেওয়া এবং গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা, কর্মসংস্থান সৃষ্টি ও সীমান্ত সুরক্ষার দাবিতে জনমত গড়ে তোলা।

এ সময় আরো জানানো হয়, জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে কামাল হোসেন এবং হবিগঞ্জ পৌরসভার মেয়র পদে মাহবুবুল বারী চৌধুরী (মুবিন)-কে দলীয় মনোয়ন দেওয়া হয়েছে। পদযাত্রা কর্মসূচির মাধ্যমে দলীয় প্রার্থীদের পরিচিতি ও জনসংযোগও করা হবে।

সংবাদ মতবিনিময় সভায় বক্তব্য দেন জুলাই জাগরণ পদযাত্রা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মাহবুবুল বারী চৌধুরী (মুবিন) ও সদস্য সচিব ওয়াদুদ মাহমুদ চৌধুরী শামীম। তারা কর্মসূচি সফল করতে সর্বস্তরের মানুষের অংশগ্রহণ কামনা করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পটিয়ায় হয়রত জামাল উদ্দিন  শাহ্ রহমতুল্লাহ আলাইহির বার্ষিক ওরশ ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত 

নেত্রকোনায় দুই হাজার পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারি আটক

মালখানগরে কৃষিজমি ও জলাশয় ভরাটে ব্যবহৃত প্রায় ৮০০ মিটার পাইপ ধ্বংস, উপজেলা প্রশাসনের অভিযান

শ্রীনগরে সব থেকেও কিছুই নেই রোকেয়া বেগমের

নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন ধ্বংস করছে বিএনপি সরকার: এমপি আখতার হোসেন

স্বামীর সম্পত্তি দখল ও আত্মসাতের অভিযোগ: জীবননাশের শঙ্কায় নিরাপত্তা চাইলেন মনোয়ারা খানম

হবিগঞ্জে এনসিপির জুলাই পদযাত্রা উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা

শ্রীনগরের বাজার গুলোতে মৌসুমী ফল আমে ভরপুর দাম সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে

ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে ঝাঁজ দেখালো কাঁচামরিচ

জন দুর্ভোগে নেছারাবাদ উপজেলার বলদিয়া ইউনিয়ন।। অতি বৃষ্টিতে খালের গর্ভে রাজাবাড়ী–জিলবাড়ীর গুরুত্বপূর্ণ সড়ক সমূহ

১০

পদ্মা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ, আধা কিলোমিটার দূরে মিলল মরদেহ

১১

পদ্মায় ফেরি থেকে লাফ: ৪ ঘণ্টা পর চর থেকে নারী জীবিত উদ্ধার

১২

মাদারীপুরে স্ত্রীর পরকীয়ার জেরে কীটনাশক পানে যুবকের মৃত্যু

১৩

ব্যবসা সম্প্রসারণের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখতে হবে: ব্যবসায়ীদের উদ্দেশ্যে পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু

১৪

কাউখালীর জোলাগাতি খালে ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো; শতশত মানুষের দুর্ভোগ।। পাকা সেতুর দাবি এলাকাবাসীর

১৫

শ্রীনগরে সোনালী আসে ফিরে এসেছে সোনালী দিন কৃষকের মুখে হাসি

১৬

বর্ষা এলেই ব্যস্ত নৌকা তৈরির কারিগররা

১৭

রাজবাড়ী কারাগারে বিচারাধীন হাজতির মৃত্যু

১৮

রাষ্ট্রীয় সম্মানে চিরনিদ্রায় শায়িত মধ্যনগরের বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ

১৯

আমতলীতে গৃহবধূ হত্যার অভিযোগ, স্বামী ও ননদ গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST