দেওয়ান মুরাদুজ্জামান  মতলব (চাঁদপুর) সংবাদদাতা 
২৮ জুলাই ২০২৬, ৩:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মতলব উত্তরে ৮ মাসে ১১৯ নারী নিখোঁজের জিডি উদ্ধার ১০৫ জন, উদ্বেগে সচেতন মহল; পরিবারকে আরও সতর্ক থাকার আহ্বান

চাঁদপুরের মতলব উত্তর থানায় চলতি বছরের গত আট মাসে নারী সংক্রান্ত ১১৯টি  (জিডি) হয়েছে। এর মধ্যে ১০৫ জন নারীকে উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ। অবশিষ্ট ঘটনাগুলোর অনুসন্ধান ও আইনগত কার্যক্রম চলমান রয়েছে।
থানার এই পরিসংখ্যান স্থানীয় সচেতন মহলে উদ্বেগের সৃষ্টি করেছে। তাদের মতে, নারী ও কিশোরীদের নিখোঁজ হওয়ার ঘটনাগুলো শুধু আইন-শৃঙ্খলার বিষয় নয়, বরং এটি সামাজিক ও পারিবারিক সচেতনতার সঙ্গেও গভীরভাবে সম্পৃক্ত।
স্থানীয়দের ভাষ্য, অনেক ক্ষেত্রে মোবাইল ফোনের মাধ্যমে অপরিচিত ব্যক্তির সঙ্গে যোগাযোগ, সামাজিক যোগাযোগমাধ্যমের অনিয়ন্ত্রিত ব্যবহার, পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়া, পারিবারিক নজরদারির ঘাটতি এবং পারিবারিক কলহের মতো বিভিন্ন কারণ এ ধরনের ঘটনার পেছনে ভূমিকা রাখছে। এসব কারণে অনেক পরিবার চরম উদ্বেগ ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটায়।
সচেতন নাগরিকরা মনে করেন, সন্তানদের চলাফেরা ও অনলাইন কার্যক্রমে অভিভাবকদের নিবিড় নজরদারি, নৈতিক ও ধর্মীয় শিক্ষার প্রসার, পারিবারিক বন্ধন সুদৃঢ় করা এবং মোবাইল ফোন ও সামাজিক যোগাযোগমাধ্যমের নিরাপদ ব্যবহার নিশ্চিত করা গেলে এ ধরনের ঘটনার ঝুঁকি অনেকাংশে কমে আসবে। একই সঙ্গে নিখোঁজের ঘটনা ঘটলে সময় নষ্ট না করে দ্রুত থানায় সাধারণ ডায়েরি করারও পরামর্শ দেন তারা।
এ বিষয়ে মতলব উত্তর থানার (ওসি) মো. কামরুল হাসান বলেন, “চলতি বছরের গত আট মাসে নারী সংক্রান্ত ১১৯টি (জিডি) হয়েছে। এর মধ্যে ১০৫ জন নারীকে উদ্ধার করা হয়েছে। অবশিষ্ট ঘটনাগুলোর অনুসন্ধান ও আইনগত কার্যক্রম চলমান রয়েছে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মতলব উত্তরে ৮ মাসে ১১৯ নারী নিখোঁজের জিডি উদ্ধার ১০৫ জন,  থানা পুলিশের  কার্যক্রমে  স্বস্তি প্রকাশ  অভিভাবকদের  

জাতীয় বিশ্ববিদ্যালয়ে নতুন ট্রেজারার অধ্যাপক ড. নাজমুল হোসাইনের যোগদান

মতলব উত্তরে ৮ মাসে ১১৯ নারী নিখোঁজের জিডি উদ্ধার ১০৫ জন, উদ্বেগে সচেতন মহল; পরিবারকে আরও সতর্ক থাকার আহ্বান

শরীয়তপুর পুলিশ লাইন্সে সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয় আয়োজিত ‘ডিনস মেরিট অ্যাওয়ার্ড ২০২৬’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন

স্বচ্ছ ও কার্যকর কার্বন মার্কেট গড়ে তুলতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন: পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, এমপি

শ্রীনগরে শিক্ষকের বেত্রাঘাতে দশম শ্রেণীর শিক্ষার্থী গুরুতর আহত অভিভাবকদের বিক্ষোভ

শ্রীনগরে শিক্ষকের বেত্রাঘাতে দশম শ্রেণীর শিক্ষার্থী গুরুতর আহতঅভিভাবকদের বিক্ষোভ

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, এমপি

লৌহজংয়ে পুলিশের অভিযানে ১ হাজার ইয়াবা ও হেরোইন উদ্ধার

১০

কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

১১

রাজবাড়ীতে ট্রেনের বিচ্ছিন্ন বগির ধাক্কায় বাস-মাহেন্দ্র-অটোরিকশা দুর্ঘটনা, নিহত ১

১২

পটিয়ায় হয়রত জামাল উদ্দিন  শাহ্ রহমতুল্লাহ আলাইহির বার্ষিক ওরশ ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত 

১৩

নেত্রকোনায় দুই হাজার পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারি আটক

১৪

মালখানগরে কৃষিজমি ও জলাশয় ভরাটে ব্যবহৃত প্রায় ৮০০ মিটার পাইপ ধ্বংস, উপজেলা প্রশাসনের অভিযান

১৫

শ্রীনগরে সব থেকেও কিছুই নেই রোকেয়া বেগমের

১৬

নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন ধ্বংস করছে বিএনপি সরকার: এমপি আখতার হোসেন

১৭

স্বামীর সম্পত্তি দখল ও আত্মসাতের অভিযোগ: জীবননাশের শঙ্কায় নিরাপত্তা চাইলেন মনোয়ারা খানম

১৮

হবিগঞ্জে এনসিপির জুলাই পদযাত্রা উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা

১৯

শ্রীনগরের বাজার গুলোতে মৌসুমী ফল আমে ভরপুর দাম সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে

২০

Design & Developed by: BD IT HOST