স্টাফ রিপোর্টার
২৮ জুলাই ২০২৬, ৩:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জাতীয় বিশ্ববিদ্যালয়ে নতুন ট্রেজারার অধ্যাপক ড. নাজমুল হোসাইনের যোগদান

 

জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন ট্রেজারার হিসেবে যোগদান করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো. নাজমুল হোসাইন।

আজ মঙ্গলবার (২৮ জুলাই ২০২৬) সকালে তিনি গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহর সাথে সাক্ষাৎ করে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। ভাইস-চ্যান্সেলর তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেনসহ বিভিন্ন দপ্তরের পরিচালক ও ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

এর আগে গত ২৭ জুলাই শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে তাঁর নিয়োগসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। জাতীয় বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯২ এর ১৪(১) ও (২) ধারা অনুযায়ী মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে তাঁকে এই গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়া হয়।

অধ্যাপক ড. মো. নাজমুল হোসাইন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগ থেকে বিবিএ এবং মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করেন। পরবর্তীতে তিনি জাপানের মর্যাদাপূর্ণ কিউশু বিশ্ববিদ্যালয় থেকে ‘ইনফরমেশন সায়েন্স ফর বিজনেস’ বিষয়ের ওপর পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

ড. হোসাইনের গবেষণার মূল ক্ষেত্রগুলোর মধ্যে রয়েছে বিগ ডেটা, মেশিন লার্নিং, ব্যবসায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ভোক্তা আচরণ (কনজিউমার বিহেভিয়ার) এবং মার্কেটিং। দেশি-বিদেশি খ্যাতিমান জাতীয় ও আন্তর্জাতিক জার্নালে তাঁর প্রায় ৩০টি গবেষণা প্রবন্ধ এবং দুটি বুক চ্যাপ্টার (বইয়ের অধ্যায়) প্রকাশিত হয়েছে।

কর্পোরেট জগৎ ও একাডেমিক সেক্টরের মধ্যে সুদৃঢ় মেলবন্ধন তৈরির লক্ষ্যে তিনি ‘ঢাকা ইউনিভার্সিটি মার্কেটিং ক্লাব (DUMarC)’ প্রতিষ্ঠা করেন এবং বর্তমানে এর প্রতিষ্ঠাতা মডারেটর হিসেবে দায়িত্ব পালন করছেন। উচ্চতর একাডেমিক চর্চার অংশ হিসেবে তিনি বাংলাদেশ ছাড়াও অস্ট্রিয়া, জার্মানি, সিঙ্গাপুর, পোল্যান্ড, মালয়েশিয়া, চীন, জাপান, মেক্সিকো এবং যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশের সেমিনার ও আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মতলব উত্তরে ৮ মাসে ১১৯ নারী নিখোঁজের জিডি উদ্ধার ১০৫ জন,  থানা পুলিশের  কার্যক্রমে  স্বস্তি প্রকাশ  অভিভাবকদের  

জাতীয় বিশ্ববিদ্যালয়ে নতুন ট্রেজারার অধ্যাপক ড. নাজমুল হোসাইনের যোগদান

মতলব উত্তরে ৮ মাসে ১১৯ নারী নিখোঁজের জিডি উদ্ধার ১০৫ জন, উদ্বেগে সচেতন মহল; পরিবারকে আরও সতর্ক থাকার আহ্বান

শরীয়তপুর পুলিশ লাইন্সে সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয় আয়োজিত ‘ডিনস মেরিট অ্যাওয়ার্ড ২০২৬’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন

স্বচ্ছ ও কার্যকর কার্বন মার্কেট গড়ে তুলতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন: পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, এমপি

শ্রীনগরে শিক্ষকের বেত্রাঘাতে দশম শ্রেণীর শিক্ষার্থী গুরুতর আহত অভিভাবকদের বিক্ষোভ

শ্রীনগরে শিক্ষকের বেত্রাঘাতে দশম শ্রেণীর শিক্ষার্থী গুরুতর আহতঅভিভাবকদের বিক্ষোভ

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, এমপি

লৌহজংয়ে পুলিশের অভিযানে ১ হাজার ইয়াবা ও হেরোইন উদ্ধার

১০

কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

১১

রাজবাড়ীতে ট্রেনের বিচ্ছিন্ন বগির ধাক্কায় বাস-মাহেন্দ্র-অটোরিকশা দুর্ঘটনা, নিহত ১

১২

পটিয়ায় হয়রত জামাল উদ্দিন  শাহ্ রহমতুল্লাহ আলাইহির বার্ষিক ওরশ ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত 

১৩

নেত্রকোনায় দুই হাজার পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারি আটক

১৪

মালখানগরে কৃষিজমি ও জলাশয় ভরাটে ব্যবহৃত প্রায় ৮০০ মিটার পাইপ ধ্বংস, উপজেলা প্রশাসনের অভিযান

১৫

শ্রীনগরে সব থেকেও কিছুই নেই রোকেয়া বেগমের

১৬

নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন ধ্বংস করছে বিএনপি সরকার: এমপি আখতার হোসেন

১৭

স্বামীর সম্পত্তি দখল ও আত্মসাতের অভিযোগ: জীবননাশের শঙ্কায় নিরাপত্তা চাইলেন মনোয়ারা খানম

১৮

হবিগঞ্জে এনসিপির জুলাই পদযাত্রা উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা

১৯

শ্রীনগরের বাজার গুলোতে মৌসুমী ফল আমে ভরপুর দাম সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে

২০

Design & Developed by: BD IT HOST