স্টাফ রিপোর্টার
২ মে ২০২৬, ৬:১৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রাজবাড়ী গোয়ালন্দ থানা এলাকা হতে প্রায় ৬ লক্ষ টাকা মূল্যমানের ২০ কেজি গাঁজা’সহ ০৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

 

 

 

রাজবাড়ী গোয়ালন্দ থানা এলাকা হতে গাঁজা’সহ মাদক চক্রের ০৩ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১০। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গতকাল ০২/০৫/২০২৬ তারিখ রাত অনুমান ২০.৫০ ঘটিকার সময় রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানাধীন বরকত সরদার পাড়া এলাকায় দৌলতদিয়া ঘাট টু রাজবাড়ী গামী মহাসড়কের উপর একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপনপূর্বক সন্দেহজনক গাড়ী তল্লাশী করে একটি যাত্রীবাহী বাস থেকে ২০ (বিশ) কেজি গাঁজা, যার আনুমানিক অবৈধ বাজার মূল্য ৬,০০,০০০/- (ছয় লক্ষ টাকা), সহ ০৩ (তিন) জন ব্যক্তিকে আটক করে। আটককৃত ব্যক্তিদের নাম ১। মোঃ নূর মোহাম্মদ হাওলাদার (২৫), পিতা-আঃ রব হাওলাদার, সাং-ইসলামপুর, থানা-নানিয়ারচর, জেলা-রাঙ্গামাটি, ২। মোঃ লিটন (২৭), পিতা-মোঃ বাচ্চু মিয়া এবং ৩। মরিয়ম বেগম (২৫), স্বামী-মোঃ লিটন, উভয় সাং-অলিপুর, থানা-চান্দিনা, জেলা-কুমিল্লা বলে জানা যায়। এসময় তাদের নিকট হতে তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।প্রকাশ থাকে যে, আটককৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন যাবৎ দেশের সীমান্তবর্তী এলাকা হতে অবৈধভাবে ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে ফরিদপুর, রাজবাড়ী ও মাগুরা জেলাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। উদ্ধারকৃত মাদকসহ আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর লক্ষ্যে হস্তান্তর করা হয়েছে। মাদক সমাজের সবচেয়ে ভয়াবহ বিষফোঁড়া। এটি আমাদের যুব সমাজকে ধ্বংস করছে, পরিবারে অস্থিরতা সৃষ্টি করছে এবং রাষ্ট্রীয় নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে। র‌্যাব দৃঢ়ভাবে বিশ্বাস করে, “মাদক নির্মূলে জিরো টলারেন্স” নীতির বাস্তবায়ন ছাড়া সমাজে শান্তি ও উন্নয়ন সম্ভব নয়। র‌্যাব-১০ মাদক নির্মূল অভিযানে সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতা নিয়ে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ী গোয়ালন্দ থানা এলাকা হতে প্রায় ৬ লক্ষ টাকা মূল্যমানের ২০ কেজি গাঁজা’সহ ০৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

শ্রীনগর ওকাব শিক্ষাবৃত্তি ও শিক্ষক মিলন মেলা অনুষ্ঠি

লৌহজংয়ে বিক্রমপুর প্রেসক্লাবে জাকির হোসেন সুমনের আগমনে আলোচনা সভা অনুষ্ঠিত

লৌহজংয়ে ঈদ আনন্দ মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত টাইব্রেকারে হান্টার্সকে হারিয়ে চ্যাম্পিয়ন স্ট্রাইকার্স

শ্রীনগরে আন্তর্জাতিক শ্রমিক দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাঅনুষ্ঠিত

র‍্যাব-৯ এর অভিযানে সুনামগঞ্জে ২১.৩ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

গোয়ালন্দে “শ্রমিক-মালিক ভাই ভাই” স্লোগানে মহান মে দিবস উদযাপিত

লৌহজংয়ে মাদকবিরোধী অভিযানে গাঁজা ও বিদেশি মদসহ আটক ২

মুন্সীগঞ্জ সদর থানা এলাকা হতে প্রায় ১ কেটি ৫০ লক্ষ টাকা মূল্যের কষ্টি পাথরের মূর্তি’সহ ০২ জন’কে গ্রেফতার

আমতলীতে চলাচলের রাস্তা কেটে গোয়ালঘর নির্মাণের অভিযোগ, পুলিশের হস্তক্ষেপে কাজ বন্ধ

১০

মেয়ের পছন্দের পাত্রকেই নিয়ে পালালো মা 

১১

মহান মে দিবসে শান্তিগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা

১২

ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারে বুদ্ধ পূর্ণিমা উদযাপন: বাসাবো এলাকার অবকাঠামো উন্নয়নে ডিএসসিসি প্রশাসকের ঘোষণা

১৩

শ্রীনগরে মুদি দোকানে দেড় লক্ষাধিক টাকার মালামাল চুরি

১৪

মুন্সিগঞ্জের স্থানীয় পত্রিকার সম্পাদকদের মতবিনিময়

১৫

মতলব উত্তরে পাল্টা সংবাদ সম্মেলন, মিথ্যা মামলা ও হয়রানির অভিযোগ

১৬

কৃষ্ণচূড়ার প্রেমে মাতোয়ারা পুরান ঢাকাবাসী

১৭

কুমারভোগে ফুটবল টুর্নামেন্টের পর্দা নামল, বিজয়ী চন্দ্রের বাড়ী একাদশ

১৮

ঢাকা শহরের হকার ব্যবস্থাপনায় নতুন মাইলফলক: ডিএসসিসিতে আধুনিক হকার পুনর্বাসন কার্যক্রমের শুভ উদ্বোধন

১৯

থানার পাশেই স্বর্ণের দোকানে দুঃসাহসিক চুরি!

২০

Design & Developed by: BD IT HOST