আন্তর্জাতিক শ্রমিক দিবস-২০২৬ উপলক্ষে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় যাত্রীবাহী সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের আয়োজনে ,
একটি বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১ মে সকালে উপজেলার বিভিন্ন এলাকা থেকে শ্রমিকরা একত্রিত হয়ে উপজেলা পরিষদ প্রাঙ্গণে জড়ো হন।
পরে সেখান থেকে একটি র্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ হাছিবুর রহমান,উপজেলা প্রকৌশল অধিদপ্তর কর্মকর্তা মহিফুল ইসলাম,শ্রীনগর থানা ওসি তদন্ত মিল্টন দত্ত।
যাত্রীবাহী সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ শাহ আলম শাহিন এর নেতৃত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন,শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা শহিদ হোসেন দিপু,মহিলা সম্পাদিকা নুরজাহান বেগম,সহ-সভাপতি মিজানুর রহমান ও রবিউল ইসলাম,সাধারণ সম্পাদক খোরশেদ আলম বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সুমন,প্রচার সম্পাদক মোঃ মনির ও রমজান ও কার্যকরী সদস্য হোসনেয়ারা বেগমসহ পরিবহন শ্রমিক, স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST