bdporikroma
২৭ জুলাই ২০২৫, ৪:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজানগর সৈয়দপুর উচ্চ বিদ্যালয়ের পুরস্কার বিতরন ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

রাজানগর সৈয়দপুর উচ্চ বিদ্যালয়ের পুরস্কার বিতরন ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

এম এ আউয়াল আশিক ঃ

মুন্সীগঞ্জের সিরাজদিখানে রাজানগর সৈয়দপুর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের মাঝে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০ টায় বিদ্যালয়ের মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় বিদ্যালয় ম্যানেজিং কমিটির (এডহক) সভাপতি আবু তৈয়ব সনেটের সভাপতিত্বে ও বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. কবির উদ্দিন এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক সচিব এম.এ হান্নান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভুমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো.জহিরুল হক, সহকারী পুলিশ সুপার(সিরাজদিখান সার্কেল) মো. ইব্রাহিম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কামরুন নাহার, রাজানগর ইউপি সাবেক চেয়ারম্যান জসীম উদ্দিন খান খোকন, পূর্বাচল গ্রুপের নির্বাহী পরিচালক ইন্জিনিয়ার হাসান আলী খান, মোতালেফ প্লাজা ব্যাবসায়ীক সমবায় সমিতির সভাপতি সবুজ শেখ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন এ বিদ্যালয়ের কিছু সমস্যা নজরে পরেছে-
এখানে মান সম্মত একটি ক্যানটিন তৈরি করা দরকার। বিজ্ঞান গবেষণাগার আরও আধুনিকায়ন করতে হবে, পড়ালেখার মান সন্তোষক।

পরীক্ষায় শিক্ষার্থীদের পাশের হার শতভাগ করতে হবে। বিদ্যালয়ের উন্নয়নের জন্য এলাকার ধনী ব্যক্তিদের সম্পৃক্ত করতে হবে। শিক্ষার মান উন্নয়নের জন্য মা সমাবেশের অয়োজন করে সকলের সম্মতিতে বাস্তবমুখী পদক্ষেপ নিতে হবে।

বিদ্যালয়ের উন্নয়ন একটি চলমান প্রক্রিয়া এক্ষেত্রে দলাদলির ঊর্ধ্বে উঠে আমাদেরকে শিক্ষার মান সন্তোষজনক করতে হবে।

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার ঐতিহ্যবাহী শুলপুর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা -২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল রবিবার সকাল ১০ টায় বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক অনন্ত কুমার চক্রবর্তীর সঞ্চালনায় পবিত্র কুরআন, গীতা এবং বাইবেল পাঠের মাধ্যমে এবং প্রধান শিক্ষক মো. আব্দুল কাদের এর শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি (এডহক) মো. ওহাব শেখ।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি, মুন্সিগঞ্জ-০১ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী শেখ মো. আব্দুল্লাহ।
বিশেষ অতিথি ছিলেন সিরাজদিখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী, মুন্সিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো. ছিদ্দিক মোল্লা, রাজানগর সৈয়দপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মান্নান, কেয়াইন ইউনিয়ন বিএনপির সভাপতি মো. নাছিম খান।
প্রধান অতিথি স্কুলের মানের ভূয়সী প্রশংসা করেন এবং বিদ্যালয়ের মানোন্নয়নের জন্য দিক নির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, এ বিদ্যালয়ে মুসলিম, হিন্দু এবং খ্রিস্টান তিন ধর্মের শিক্ষার্থী রয়েছে যা খুবই সুন্দর ও সম্প্রতির একটি উদাহরণ। শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, শুধু লেখা পড়ায় ভালো হলেই ভালো মানুষ হওয়া যায়না আদর্শবান হতে হবে, নেশা থেকে দূরে থাকতে হবে। তোমরা আগামীর ভবিষ্যৎ তাই ভালো মানুষ হয়ে দেশের হাল ধরতে হবে। স্কুলের উন্নয়নে আলোচনা সাপেক্ষ পাশে থাকার আশ্বাস দেন।
পরিশেষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানের মাধ্যমে এবং শেখ মো. আব্দুল্লাহর সৌজন্যে অগ্নি নির্বাপক প্রশিক্ষণের ব্যবস্থা করা হয় এবং অভিভাবকদের মাঝে অগ্নি নিরাপত্তা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যে প্রশিক্ষণ প্রদান শেষে বিদ্যালয়ের সভাপতি ও প্রধান শিক্ষকের হাতে অগ্নি নির্বাপক সরঞ্জামাদি তুলে দেন বিএনপি নেতা শেখ মোঃ আব্দুল্লাহ্।
প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা হাতে-কলমে অগ্নি নিরাপত্তা কৌশল, অগ্নি প্রতিরোধ ও নির্বাপক যন্ত্রের সঠিক ব্যবহার এবং উদ্ধার প্রক্রিয়া সম্পর্কে জানার সুযোগ পান।
এসময় মাইলস্টোন স্কুলের বিমান দূর্ঘটনায় নিহতদের রুহের মাগফেরাত কামনা ও আহতদের আশু রোগমুক্তী কামনায় দোয়া করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশ সুপার মহোদয়ের রাঙ্গামাটি পার্বত্য জেলাধীন কাউখালী থানা পরিদর্শন

উল্লাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর খাবার ও মান নিয়ে নানা অভিযোগ

মতলব উত্তরে সারা ফাউন্ডেশনের আয়োজনে মাদক বিরোধী সমাবেশ ও র‌্যালি

নড়াইলে আলিনুর হত্যার বিচার চেয়ে ২ মাসের শিশু কোলে স্ত্রীর আকুতি; বিক্ষোভ ও মানববন্ধন 

সৈয়দ দিদারুল হক মাইজভাণ্ডারীর ওফাত দিবস পালন উপলক্ষে পটিয়ার কথা কচুয়াই আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভান্ডার বৃক্ষরোপন ও খাবার বিতরণ

পিরোজপুরে নামমাত্র সংস্কার, উত্তোলনের পথে ১৫ লাখ টাকা।। নেছারাবাদের শিক্ষা প্রকল্পে প্রশ্নের মুখে এলজিইডির প্রত্যয়ন

আমতলীতে তিন স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে অর্ধশতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

পদ্মা সেতুর উত্তর প্রান্তে মাদকের বিরুদ্ধে র‍্যাবের কঠোর অবস্থান, স্কাফ সিরাপের বড় চালান জব্দ করে আটক দুই কারবারি

পিরোজপুরে জুলাই শহীদ এমদাদুল হককে দ্বিতীয় মৃত্যু বার্ষিকীতে  স্মরণ, ‘শহীদদের রক্ত মজলুমের বিজয় নিশ্চিত করবে

শ্রীনগরে সিজুয়ে কিন্ডার গার্টেন এন্ড হাই স্কুলে দোয়া মাহফিল অনুষ্ঠিত

১০

কবি নজরুল কলেজে মুন্সিগঞ্জ জেলা ছাত্রকল্যাণ পরিষদ এর আয়োজনে জ্ঞানযুদ্ধ কুইজ প্রতিযোগিতা

১১

মহম্মদপুরে পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু; শোকসন্তপ্ত পরিবারের পাশে ইউএনও

১২

লোহাগড়া শহরজুড়ে জলাবদ্ধতা জনদুর্ভোগ চরমে মোঃ সাজ্জাদ হোসেন রানা

১৩

টানা বৃষ্টিতে নড়াইলের তিন পৌর শহর জলাবদ্ধ

১৪

শ্রীনগরে ভারী বৃষ্টিতে নিন্ম আয়ের মানুষ বিপাকে বৃষ্টিতে ভিজে শিক্ষার্থীরা ঠান্ডা জনিত রোগে আক্রান্ত হচ্ছে

১৫

ফরিদপুরের ভাঙ্গা থানা এলাকায়১০০ কেজি গাঁজা সহ  মাদক পরিবহনে কাভার্ড ভ্যান  আটক

১৬

মুজিবনগরে সংবাদ সংগ্রহকালে দৈনিক বাংলাদেশ পরিক্রমা প্রতিনিধির উপর হামলা

১৭

রাজবাড়ীতে পোল্ট্রি খামার থেকে এক জনের মরদেহ উদ্ধার

১৮

হবিগঞ্জ পৌর এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সৈয়দ মুশফিক আহমেদের খাদ্য সামগ্রী বিতরণ

১৯

দুনিয়ায় কেউ নেই তাঁর—ভাঙা ঘরে মানবেতর জীবন কাটছে অসহায় বৃদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST