মান্নার মিয়া,সুনামগঞ্জ জেলা প্রতিনিধি
২৩ মে ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

শান্তিগঞ্জে প্রতারণা মামলার পলাতক আসামী গ্রেপ্তার

 

সুনামগঞ্জের শান্তিগঞ্জে প্রতারণা মামলার পলাতক এক আসামীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন জাকারিয়া আহমদ স্বাধীন। তিনি উপজেলার আমদাবাজ গ্রামের আব্দুল আজিজের ছেলে এবং গণ অধিকার পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ও শান্তিগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক হিসেবে পরিচিত।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (২৩ মে) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে শান্তিগঞ্জ বাজার এলাকায় অভিযান চালায় থানা পুলিশ। অভিযানে নেতৃত্ব দেন শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) অলিউল্লাহ। এ সময় উপ-পরিদর্শক (এসআই) নুরুজ্জামান, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ইব্রাহীম আল সুমনসহ পুলিশের একটি দল তাকে আটক করে।
পুলিশ জানায়, জাকারিয়া আহমদ স্বাধীনের বিরুদ্ধে ঢাকার চকবাজার থানায় দায়ের হওয়া প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। দীর্ঘদিন ধরে তিনি আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
শান্তিগঞ্জ থানার ওসি অলিউল্লাহ বলেন, “আদালতের পরোয়ানাভুক্ত আসামী হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে শনিবারই তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।”
এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। স্থানীয়দের একাংশ বলছেন, রাজনৈতিক পরিচয়ের আড়ালে অপরাধ করে কেউ যেন পার না পায়, সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা আরও জোরদার হওয়া প্রয়োজন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামগ‌ড়ে পু‌লি‌শিং কার্যক্রম গ‌তিশীল কর‌তে ও‌পেন হাউ‌জ ডে অনু‌ষ্ঠিত

মৌলভীবাজারে আন্তঃজেলা ছিনতাইকারী চক্রের দুই সদস্য গ্রেফতার

ক্ষমতাসীন দল জনগণের রায়কে উপেক্ষা করে ১৮০ ডিগ্রি চোখ উল্টে দিয়েছে- মিয়া গোলাম পরওয়ার

মধ্যনগরে বাকাতলার বীর সন্তান তমিজ উদ্দিন আর নেই, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

পিরোজপুরের নেছারাবাদে ডোবার পানিতে পড়ে ২ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

ঢাকা কেরাণীগঞ্জে চকলেটের প্রলোভন দেখিয়ে ৪ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার ঘটনায় শাহ পরানকে  গ্রেফতার

শান্তিগঞ্জে প্রতারণা মামলার পলাতক আসামী গ্রেপ্তার

লৌহজংয়ে মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে জোরালো আলোচনা

মাদক সেবনের দায়ে রাজৈরে যুবকের কারাদণ্ড

আমতলীতে স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠনের উদ্যোগে শিশু নির্যাতনের বিরুদ্ধে মোমবাতি প্রজ্বলন

১০

পোড়াগাঁও ইউনিয়ন বাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সমাজসেবক উবায়দুল ইসলাম

১১

ঢাকা দোহার সড়কে ধান ও খড় শুকানোতে জনদুর্ভোগ বৃদ্ধি

১২

ফরিদপুরের ভাঙ্গা টোল প্লাজায়  ১০০ বোতল স্কাফ সিরাপ’সহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার   এবং মাদক বহনে ব্যবহৃত মোটরসাইকেল জব্দ

১৩

নালিতাবাড়ীতে ‘রশি লাগলে রশি নে, খুনীদের ফাঁসি দে’ – এই শ্লোগানে মানববন্ধন

১৪

বিশেষ অভিযানে ঢাকা জেলা ডিবি (দক্ষিণ) কর্তৃক ৩০৫ পিচ ইয়াবাসহ ০৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৫

  অবিলম্বে রামিসা-সহ সকল শিশু ধর্ষণ ও হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি

১৬

প্রবীণ মুরব্বী মুসলিম বেপারী অসুস্থ, সবার কাছে দোয়া কামনা

১৭

মহিষখলায় বিট পুলিশিং সভায় মাদক ও অপরাধ প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

১৮

নেছারাবাদে কাঠবোঝাই ট্রলার ডুবি, ১দিন পরে চালকের মরদেহ উদ্ধার

১৯

মিরপুরে শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার বিচার দাবিতে গোয়ালন্দে মানববন্ধন

২০

Design & Developed by: BD IT HOST