নাজমুল হোসেন, রাজবাড়ী
৫ মে ২০২৬, ৬:৪৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

স্ত্রীর সাথে অভিমানে বালিয়াকান্দিতে যুবকের আত্মহত্যা

 

 

রাজবাড়ীর বালিয়াকান্দিতে পারিবারিক কলহের জেরে সুমন মল্লিক (২৮) নামে এক যুবক গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন।

উপজেলার ইসলামপুর ইউনিয়নের চর কৃষ্ণপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত সুমন ওই গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৩ মে রাতে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হলে সুমনের স্ত্রী বাবার বাড়ি চলে যান। ধারণা করা হচ্ছে, স্ত্রীর ওপর অভিমান করে ওই রাতেই কোনো এক সময় ঘরের আড়ার সাথে ওড়না পেঁচিয়ে তিনি ফাঁস দেন।
পরদিন (৪ মে) সকালে মা তাকে ডাকতে গিয়ে কোনো সাড়া না পেয়ে জানালা ভেঙে ভেতরে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে প্রতিবেশীদের সহায়তায় তাকে উদ্ধার করা হলেও ততক্ষণে তার মৃত্যু হয়।

খবর পেয়ে বালিয়াকান্দি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলার প্রক্রিয়া চলছে। পুলিশ জানায়, তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতালি যাওয়ার পথে নিখোঁজ মাদারীপুরের আকাশ চৌকিদার, ৫০ লাখ টাকা দিয়েও হদিস মিলেনি

ধর্ষণের ঊর্ধ্বগতি নিয়ে গভীর শঙ্কা: এক বছরে হাজারো মামলা, শিশু-কিশোরীরাই সবচেয়ে বেশি ঝুঁকিতে

স্ত্রীর সাথে অভিমানে বালিয়াকান্দিতে যুবকের আত্মহত্যা

ধামইরহাটে সমন্বিত পানি সম্পদ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ সহায়িকা অবহিতকরণ কর্মশালা

বালিয়াকান্দিতে মাদকসহ ২ জন গ্রেফতার: ২১ দিনের জেল

ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন মতলবের তানভীর হোসেন

লৌহজংয়ে ক্লিনিক-ডায়াগনস্টিক ও গণমাধ্যমকর্মীদের নিয়ে স্বাস্থ্যসভা

রাজবাড়ীতে তাড়িসহ মাদক এক ব্যবসায়ী গ্রেপ্তার: ৪ মাসের জেল

ইজিপিপি কর্মসূচিতে দুর্গাপুরে খাল পুনঃখননের উদ্বোধন, উপকৃত হবে হাজারো কৃষক

বালিয়াকান্দিতে ওজনে কারচুপি রোধে প্রশাসনের কঠোর হুঁশিয়ারি

১০

ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে অজ্ঞাত নারী নিহত

১১

ঢাকা বারে অফিস সেক্রেটারি পদে নির্বাচিত আবজাল মৃধা

১২

এপেক্স ক্লাব অব আগ্রাবাদ- ২০২৬ ইং এর প্রেসিডেন্ট নির্বাচিত হলেন বিশিষ্ট ব্যাংকার ও উদ্যোক্তা মোহাম্মদ আবদুর রহিম খন্দকার

১৩

কালুখালীতে তথ্য আপার উঠান বৈঠক ও শিশুদের হাম-রুবেলার টিকা প্রদান

১৪

রাজবাড়ীতে সাড়ে ৩ কোটি টাকা ব্যয়ে দুটি খাল পুনঃখনন কাজের উদ্বোধন

১৫

শ্রীনগরে ঝলমলে রোদ কৃষকের মুখে হাসি সড়কেধান ও খড় শুকানোর কারণে যান বাহন চালকের আতঙ্ক

১৬

স্বর্ণ ব্যবসায়ীদের নিবন্ধনে গতি: লক্ষ্মীপুরে ৯৫ জনকে বাজুস স্মার্টকার্ড ও সনদ প্রদান

১৭

লক্ষ্মীপুর জেলা ছাত্রদলে নতুন নেতৃত্বের সূচনা, আহ্বায়ক সৌরভ ও সদস্যসচিব অভি সিনিয়র যুগ্ন আহবায়ক আব্দুল্লাহ আল খালিদ

১৮

চরশাহীতে যুবদল কমিটি ঘিরে সংঘাত—প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে ঘিরে ‘ফেক ভিডিও’ অভিযোগে উত্তপ্ত পরিস্থিতি

১৯

ওষখাইনীরি নূরীয়া বিষু দরবার শরীফে ‘খাইমাতু রুফাইদা (রা.)’ফ্রি মেডিকেল ক্যাম্প-মানবসেবায় অনন্য দৃষ্টান্ত

২০

Design & Developed by: BD IT HOST