মুন্সিগঞ্জের ঢাকার মাওয়া এক্সপ্রেস ওয়েতে
৩ মে রোববার রাত আনুমানিক ১১ টার দিকে একটি গাড়ি অজ্ঞাত এক নারীকে চাপা দিয়ে দ্রুত গতিতে শটকে পড়ে গাড়ির চাকায় পিষ্ট হয়ে উক্ত নারী ঘটনাস্থলে নিহত হয়েছেন বলে অনুমান করছেন পুলিশ ।
দুর্ঘটনা সংবাদ পাওয়ার পর শ্রীনগর ফায়ার সার্ভিস দুর্ঘটনা স্থলে ছুটে যান এবং অজ্ঞাত নামা মহিলার লাশ উদ্ধার করেন ।
শ্রীনগর ফায়ার সার্ভিস এর অফিসার দেওয়ান আজাদ জানান,দুর্ঘটনা সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস দল ঢাকা এক্সপ্রেসওয়ে দোগাছি দুর্ঘটনা স্থল ছুটে যান এবং অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করে হাসারা হাইওয়ে থানাপুলিশের কাছে হস্তান্তর করে ।
হাসারা হাইওয়েথানার ওসি মোঃ আল মামুন জানান ,লৌহজংস্থ পদ্মা সেতুর উত্তর থানা দোগাছি এলাকা মহাসড়ক হতে ফায়ার সার্ভিস দল আজ্ঞত নামা এ মহিলার লাশটি উদ্ধার করে।
তিনি একজন মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে ধারণা করা হচ্ছে। তার আনুমানিক বয়স ৩৫ বছর ,অজ্ঞাত নারীর পরিচয় জানার চেষ্টা চলছে পরিচয় না পাওয়া গেলে অজ্ঞাত হিসেবে তার লাশ দাফন করা হবে ।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST