‎​মো গোলাম আযম আছলাম, পিরোজপুর জেলা প্রতিনিধি
২ মে ২০২৬, ২:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নেছারাবাদে শ্রমিক দলের মে দিবস পালন- শোভাযাত্রা ও আলোচনা সভায় প্রতিমন্ত্রী সোহেল মনজুর সুমনের অংশগ্রহণ

 

 

নেছারাবাদে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস পালিত হয়েছে। ২ মে শনিবার দিবসটি উপলক্ষে এক বিশাল র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। ​র‍্যালিটি স্বরূপকাঠী বাজারের দক্ষিণপাড় শ্রমিক দল কার্যালয় থেকে শুরু হয়ে স্বরূপকাঠী বাজার প্রদক্ষিণ করে। পরে সেটি বিএনপির মূল নির্বাচনী কার্যালয়ে এসে শেষ হয় এবং সেখানে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
​উপজেলা শ্রমিক দলের সভাপতি শেলিম মিয়ার সভাপতিত্বে ও উপজেলা ও পৌর  শ্রমিক দলের সাধারণ সম্পাদক ও সদস্য সচিব আলাউদ্দিন মিয়া ও রাসেল খান এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর সুমন (এমপি)।

‎​বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শ্রমিক দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ: ছালাম বাতেন। প্রধান বক্তা জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আফজাল হোসেন টিপু। বিশেষ বক্তা স্বরূপকাঠী পৌর শ্রমিক দলের আহবায়ক শফিকুল ইসলাম সান্টু। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আলহাজ্ব আবদুল্লাহ আল বেরুনী সৈকত। নেছারাবাদ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ফকরুল আলম। স্বরূপকাঠী পৌরসভার সাবেক মেয়র ও সাবেক পৌর বিএনপি সভাপতি শফিকুল ইসলাম ফরিদ। বর্তমান পৌর বিএনপি সভাপতি কাজী কামাল হোসেন, সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম। উপজেলা বিএনপি’র সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দিন তালুকদার এবং কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সমবায় বিষয়ক সম্পাদক ফরিদ হোসেন। সাবেক জেলা বিএনপির সদস্য রিপন হোসেন।

‎​সভায় বক্তারা শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের ওপর গুরুত্বারোপ করেন। তারা বিশেষ করে নারী শ্রমিকদের জন্য গর্ভকালীন সুযোগ-সুবিধা নিশ্চিত করা, নির্ধারিত সময়ের অতিরিক্ত কাজ না করানো এবং বর্তমান বাজার পরিস্থিতির সাথে সংগতি রেখে বেতন-ভাতা বৃদ্ধির বিষয় তুলে ধরেন। বক্তারা বলেন, শ্রমিকদের জীবনযাত্রার মান উন্নয়ন ও কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করার মাধ্যমেই দেশের প্রকৃত অর্থনৈতিক সমৃদ্ধি সম্ভব। অনুষ্ঠানে উপজেলা ও পৌর শ্রমিক দলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।




Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চরশাহীতে যুবদল কমিটি ঘিরে সংঘাত—প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে ঘিরে ‘ফেক ভিডিও’ অভিযোগে উত্তপ্ত পরিস্থিতি

ওষখাইনীরি নূরীয়া বিষু দরবার শরীফে ‘খাইমাতু রুফাইদা (রা.)’ফ্রি মেডিকেল ক্যাম্প-মানবসেবায় অনন্য দৃষ্টান্ত

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট: দক্ষিণ গোবিন্দারখীল সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল চ্যাম্পিয়ন

মাগুরায় জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় জোটের গণমিছিল ও সমাবেশ

গণভোটের রায় বাস্তবায়নে মেহেরপুরে ১১ দলের বিশাল গণমিছিল

পিরোজপুর জেলা জামায়াতের উদ্যোগে জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং জনদুর্ভোগ কমানোর দাবিতে গণমিছিল অনুষ্ঠিত

নেছারাবাদে শ্রমিক দলের মে দিবস পালন- শোভাযাত্রা ও আলোচনা সভায় প্রতিমন্ত্রী সোহেল মনজুর সুমনের অংশগ্রহণ

রাজবাড়ী গোয়ালন্দ থানা এলাকা হতে প্রায় ৬ লক্ষ টাকা মূল্যমানের ২০ কেজি গাঁজা’সহ ০৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

শ্রীনগর ওকাব শিক্ষাবৃত্তি ও শিক্ষক মিলন মেলা অনুষ্ঠি

লৌহজংয়ে বিক্রমপুর প্রেসক্লাবে জাকির হোসেন সুমনের আগমনে আলোচনা সভা অনুষ্ঠিত

১০

লৌহজংয়ে ঈদ আনন্দ মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত টাইব্রেকারে হান্টার্সকে হারিয়ে চ্যাম্পিয়ন স্ট্রাইকার্স

১১

শ্রীনগরে আন্তর্জাতিক শ্রমিক দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাঅনুষ্ঠিত

১২

র‍্যাব-৯ এর অভিযানে সুনামগঞ্জে ২১.৩ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৩

গোয়ালন্দে “শ্রমিক-মালিক ভাই ভাই” স্লোগানে মহান মে দিবস উদযাপিত

১৪

লৌহজংয়ে মাদকবিরোধী অভিযানে গাঁজা ও বিদেশি মদসহ আটক ২

১৫

মুন্সীগঞ্জ সদর থানা এলাকা হতে প্রায় ১ কেটি ৫০ লক্ষ টাকা মূল্যের কষ্টি পাথরের মূর্তি’সহ ০২ জন’কে গ্রেফতার

১৬

আমতলীতে চলাচলের রাস্তা কেটে গোয়ালঘর নির্মাণের অভিযোগ, পুলিশের হস্তক্ষেপে কাজ বন্ধ

১৭

মেয়ের পছন্দের পাত্রকেই নিয়ে পালালো মা 

১৮

মহান মে দিবসে শান্তিগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা

১৯

ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারে বুদ্ধ পূর্ণিমা উদযাপন: বাসাবো এলাকার অবকাঠামো উন্নয়নে ডিএসসিসি প্রশাসকের ঘোষণা

২০

Design & Developed by: BD IT HOST