২ মে শনিবার কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা শাখার উদ্যোগে জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং জনদুর্ভোগ কমানোর দাবিতে গণমিছিল অনুষ্ঠিত হয়। আসর নামাজ বাদ শহরের কেন্দ্রীয় মসজিদ (বড় মসজিদ) চত্বর থেকে মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে অবকাশ মোরে গিয়ে শেষ হয়।
জেলা আমীরের অধ্যক্ষ (অবঃ) তাফাজ্জল হোসাইন ফরিদ এর নেতৃত্বে ও জেলা সেক্রেটারি জহিরুল হকের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন পিরোজপুর জেলা সেক্রেটারি মোহাম্মদ জহিরুল হক, শ্রমিক কল্যাণ ফেডারেশনের পিরোজপুর জেলা সভাপতি ও জেলা এসিস্ট্যান্ট সেক্রেটারি মো. খন্দকার সিদ্দিকুল ইসলাম, জেলা এসিস্ট্যান্ট সেক্রেটারি শেখ আব্দুর রাজ্জাক, সদর উপজেলা আমীর মাওলানা সিদ্দিকুর রহমান, পৌর আমীর ইসহাক আলী খান, এছাড়াও মিছিলে আরো উপস্থিত ছিলেন পৌর সেক্রেটারি আল আমীন সেখ, পরিবহন শ্রমিক ইউনিয়নের জেলা সভাপতি হাসান মাতুব্বর এবং বিভিন্ন ওয়ার্ডের কর্মী ও দায়িত্বশীলবৃন্দ।
মিছিল-পূর্ব সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা অবিলম্বে জুলাই সনদ মেনে নেয়ার আহ্বান জানান। বক্তারা বর্তমান সরকারের উদ্দেশ্যে বলেন, শেখ হাসিনার সরকার ভারতে পালিয়ে গিয়েছে। আপনাদেরকে ভারতও গ্রহণ করবে না। আবু সাঈদ মূর্খদের রক্তের দাগ এখনও শুকায় নাই। এত রক্ত এত প্রাণহানির এবং ত্যাগের জুলাই বিপ্লবের দাবি অনুযায়ী জুলাই সনদ কার্যকর করতে হবে। বক্তারা বর্তমান সরকারের বিভিন্ন রকমের গণতান্ত্রিক কার্যক্রমের সমালোচনা করেন।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST