পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
৩ মে ২০২৬, ২:২৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট: দক্ষিণ গোবিন্দারখীল সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল চ্যাম্পিয়ন

 

 

চট্টগ্রামের পটিয়া উপজেলায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ ইং (বালক ) এর ফাইনাল খেলা গতকাল শনিবার বিকাল ৪টায় পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় দক্ষিণ গোবিন্দারখীল সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল, উজিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল’কে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে। খেলার শেষে বিজয়ীদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন চট্টগ্রাম (১২ পটিয়া) আসনের এমপি আলহাজ্ব এনামুল হক এনাম। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পটিয়া উপজেলা নির্বাহী অফিসার ফারহানুর রহমান। খেলার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বিশ্বজিৎ কর্মকার। শ্রেষ্ঠ গোলদাতা নির্বাচিত হন মো. সিফাত।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে, খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মো. জামাল হোসেন, সহকারী শিক্ষা কর্মকর্তা আশীষ কুমার ধর, জুবায়েত খান ও বিষু দে, পটিয়া উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মঈনুল আলম ছোটন, সাবেক মেয়র আলহাজ্ব নুরুল ইসলাম সওদাগর,
বিএনপি নেতা গাজী আবু তাহের, তৌহিদুল আলমসহ আরোও অনেকে। দক্ষিণ গোবিন্দারখীল সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন প্রসঙ্গে বিদ্যালয় এডহক কমিটির সদস্য মুহাম্মদ দিদারুল আলম বলেন,
শিক্ষা, শিল্প, সাহিত্য ও বিজ্ঞানের উৎকর্ষের সঙ্গে সঙ্গে খেলাধুলায়ও বিশেষ পারদর্শিতা অর্জন করতে হবে,তাহলেই প্রকৃত সাফল্য আসবে, প্রাথমিক পর্যায় থেকেই স্কুলে খেলাধুলার জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে, আমাদের মনে রাখতে হবে, সুস্থ-সবল জাতি গঠনের জন্য খেলাধুলার কোনো বিকল্প নেই, শিশুদের নিরস পাঠের চেয়ে আনন্দের মাধ্যমে যদি পাঠদান করা যায়, পড়াশোনাকে প্রাণবন্ত ও উপভোগ্য করার জন্য সুস্থ বিনোদন ও খেলাধুলার বিকল্প নেই। এসময় উপস্থিত ছিলেন দক্ষিণ গোবিন্দারখীল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ হারুনুর রশিদ ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চরশাহীতে যুবদল কমিটি ঘিরে সংঘাত—প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে ঘিরে ‘ফেক ভিডিও’ অভিযোগে উত্তপ্ত পরিস্থিতি

ওষখাইনীরি নূরীয়া বিষু দরবার শরীফে ‘খাইমাতু রুফাইদা (রা.)’ফ্রি মেডিকেল ক্যাম্প-মানবসেবায় অনন্য দৃষ্টান্ত

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট: দক্ষিণ গোবিন্দারখীল সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল চ্যাম্পিয়ন

মাগুরায় জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় জোটের গণমিছিল ও সমাবেশ

গণভোটের রায় বাস্তবায়নে মেহেরপুরে ১১ দলের বিশাল গণমিছিল

পিরোজপুর জেলা জামায়াতের উদ্যোগে জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং জনদুর্ভোগ কমানোর দাবিতে গণমিছিল অনুষ্ঠিত

নেছারাবাদে শ্রমিক দলের মে দিবস পালন- শোভাযাত্রা ও আলোচনা সভায় প্রতিমন্ত্রী সোহেল মনজুর সুমনের অংশগ্রহণ

রাজবাড়ী গোয়ালন্দ থানা এলাকা হতে প্রায় ৬ লক্ষ টাকা মূল্যমানের ২০ কেজি গাঁজা’সহ ০৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

শ্রীনগর ওকাব শিক্ষাবৃত্তি ও শিক্ষক মিলন মেলা অনুষ্ঠি

লৌহজংয়ে বিক্রমপুর প্রেসক্লাবে জাকির হোসেন সুমনের আগমনে আলোচনা সভা অনুষ্ঠিত

১০

লৌহজংয়ে ঈদ আনন্দ মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত টাইব্রেকারে হান্টার্সকে হারিয়ে চ্যাম্পিয়ন স্ট্রাইকার্স

১১

শ্রীনগরে আন্তর্জাতিক শ্রমিক দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাঅনুষ্ঠিত

১২

র‍্যাব-৯ এর অভিযানে সুনামগঞ্জে ২১.৩ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৩

গোয়ালন্দে “শ্রমিক-মালিক ভাই ভাই” স্লোগানে মহান মে দিবস উদযাপিত

১৪

লৌহজংয়ে মাদকবিরোধী অভিযানে গাঁজা ও বিদেশি মদসহ আটক ২

১৫

মুন্সীগঞ্জ সদর থানা এলাকা হতে প্রায় ১ কেটি ৫০ লক্ষ টাকা মূল্যের কষ্টি পাথরের মূর্তি’সহ ০২ জন’কে গ্রেফতার

১৬

আমতলীতে চলাচলের রাস্তা কেটে গোয়ালঘর নির্মাণের অভিযোগ, পুলিশের হস্তক্ষেপে কাজ বন্ধ

১৭

মেয়ের পছন্দের পাত্রকেই নিয়ে পালালো মা 

১৮

মহান মে দিবসে শান্তিগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা

১৯

ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারে বুদ্ধ পূর্ণিমা উদযাপন: বাসাবো এলাকার অবকাঠামো উন্নয়নে ডিএসসিসি প্রশাসকের ঘোষণা

২০

Design & Developed by: BD IT HOST