সুনামগঞ্জ প্রতিনিধি: শফিকুল ইসলাম শফিক
২৮ অগাস্ট ২০২৬, ৫:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সুনামগঞ্জ সীমান্তে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, তাহিরপুর-মধ্যনগরে উত্তেজনা

 

সুনামগঞ্জের সীমান্তবর্তী তাহিরপুর ও মধ্যনগর উপজেলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের একটি আংশিক মিছিলের ভিডিও যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। শুক্রবার ২৮ আগস্ট ২০২৬ দুপুরের দিকে দুই উপজেলার সীমান্ত এলাকায় হঠাৎ করে এই মিছিল বের করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, মিছিলকারীরা সীমান্ত এলাকা প্রদক্ষিণ করে,, বীর বাঙালির হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার। একাত্তরের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার। শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে। আমরা হলাম মুজিব সেনা, ভয় করিনা বুলেট বোমা” স্লোগান দেন। মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর দেশের বিভিন্ন বড় বড় গণমাধ্যমেও তা প্রকাশিত হয়। আকস্মিক এই ঘটনার খবরে এলাকায় সাধারণ মানুষের মাঝে চাঞ্চল্য ও উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বিএনপির স্থানীয় নেতাকর্মীরা বলেন, “নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাসীরা সীমান্ত এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করছে। প্রশাসনকে অবিলম্বে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। দেশের শান্তি বিনষ্টের যেকোনো চক্রান্ত আমরা প্রতিহত করবো।”

মধ্যনগর উপজেলার ১নং বংশীকুন্ডা উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি মুক্তার হোসেন বলেন, “বিষয়টি আমরা শুনেছি। এ ব্যাপারে সুনামগঞ্জ-১ আসনের এমপি জনাব কামরুজ্জামান কামরুল মহোদয়ের সাথে পরামর্শ করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, “আমরা ঘটনাটি শুনেছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। যারা এই নিষিদ্ধ সংগঠনের মিছিলে অংশ নিয়েছে তাদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ তৎপর রয়েছে।”

এ বিষয়ে মধ্যনগর থানার অফিসার ইনচার্জ কে এম শাহাবুদ্দিন শাহীন, পিপিএম বলেন, “আমরা বিষয়টি অবগত হয়েছি। ঘটনার তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। সীমান্ত এলাকায় যেকোনো ধরনের বিশৃঙ্খলা আমরা কঠোরভাবে দমন করবো।”

উল্লেখ্য, গত ১০ মে সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদ্মাসেতু টোলপ্লাজা এলাকায় গাঁজার চালান, র‌্যাবের হাতে দুই ব্যবসায়ী গ্রেপ্তার

নেছারাবাদে ১০ মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার

জয়দেবপুর থেকে গোপালগঞ্জ একই ট্রেনে!

সুনামগঞ্জ সীমান্তে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, তাহিরপুর-মধ্যনগরে উত্তেজনা

আ. লীগকে সঙ্গে নিয়ে জামায়াত-এনসিপি সরকার পতন করে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে: রাশেদ খাঁন

পটিয়ার মৌলবী বাজারে প্রতিপক্ষের হামলায় আহত-১

বিষম্ভপুরে ৩৮৫০ কেজি ভারতীয় ফুচকা জব্দ: ডিবি পুলিশের হাতে কাভার্ডভ্যানসহ ২ চোরাকারবারি আটক

শ্রীনগরে পুকুরের পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে ১০৫ একরে রেলওয়ে ক্যারেজ ওয়ার্কশপ নির্মাণের উদ্যোগ, এলাকা পরিদর্শনে রেল সচিব

র‌্যাব-৯ এর পৃথক অভিযানে সুনামগঞ্জে ১৫ কেজি গাঁজাসহ ২ জন গ্রেফতার

১০

রাজৈরে প্রেমের সম্পর্কে বাধা’, দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ১৫

১১

সংগঠন শক্তিশালী করতে ইলিয়াছ হুছাইনের বিকল্প নেই—নেতাকর্মীদের দাবি

১২

টাঙ্গুয়ার হাওরে গোসল করতে নেমে প্রাণ গেল রাজশাহীর তরুণের, দেড় ঘণ্টা পর মিলল মরদেহ

১৩

গজরায় দেওয়ান দুলাল মাস্টারের জানাজা সম্পন্ন, হাজারো মানুষের ঢল

১৪

ঝিকুট ফাউন্ডেশনের সংবর্ধনা: সাফল্যের স্বীকৃতি পেলেন জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীরা

১৫

সিলেটে প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গুরোগী, বর্তমান রোগীর সংখ্যা- ১৭২

১৬

বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল বোটসহ ১৬ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী

১৭

লৌহজংয়ের সন্তান মতিউর রহমান রিয়াদ—বিশ্ব আকাশ প্রতিরক্ষায় বাংলাদেশের এক গর্বিত মুখ

১৮

ধর্মীয় ভাবগাম্ভীর্যে গোয়ালন্দে জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (সা.) ও ফাতেহা-ই-ইয়াজদাহম পালিত

১৯

রাজবাড়ীতে ৩০ পিস ইয়াবাসহ দুই নারী ইউপি সদস্য গ্রেফতার

২০

Design & Developed by: BD IT HOST