লৌহজং প্রতিনিধি
৩ সেপ্টেম্বর ২০২৬, ৭:০২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মেয়াদোত্তীর্ণ বীজ ও নোংরা পরিবেশে আইসক্রিম উৎপাদন, লৌহজংয়ে জরিমানা ৫২ হাজার

 

মুন্সীগঞ্জের লৌহজংয়ে মেয়াদোত্তীর্ণ বীজ বিক্রির জন্য সংরক্ষণ এবং অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদনের দায়ে দুই প্রতিষ্ঠানকে মোট ৫২ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।বুধবার (২ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টা থেকে আড়াইটা পর্যন্ত লৌহজং উপজেলার ঘোড়দৌড় বাজার ও নাগেরহাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ঘোড়দৌড় বাজারের বিসমিল্লাহ বাণিজ্যালয় মনিটরিং করে মেয়াদোত্তীর্ণ বীজ বিক্রির জন্য প্রদর্শন ও সংরক্ষণের প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে প্রতিষ্ঠানটির মালিক মোহাম্মদ শান্ত মোড়লকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে,নাগেরহাট এলাকার প্রীতি আইসক্রিম ফ্যাক্টরিতে অভিযান চালিয়ে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদনের চিত্র পাওয়া যায়। এছাড়া প্রতিষ্ঠানটি বিএসটিআইয়ের লাইসেন্স গ্রহণ না করেই বিএসটিআইয়ের লোগো ব্যবহার করছিল। কর্মীদের হাত ধোয়ার জন্যও কোনো সাবানের ব্যবস্থা রাখা হয়নি।এসব অনিয়মের দায়ে প্রতিষ্ঠানটির ম্যানেজার মোহাম্মদ মকবুল হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব আসিফ আল আজাদ। অভিযানে সহযোগিতা করেন জেলা বীজ প্রত্যয়ন কর্মকর্তা মোহাম্মদ গোলাম হাসান মজুমদার, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মোঃ নাজমুল হাসান এবং লৌহজং থানা পুলিশের একটি টিম। ভোক্তা অধিকার সংরক্ষণ ও জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মৌলভীবাজারে তমদ্দুন মজলিসের ৭৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে

৫ বছরের ছাদিয়ার হার্টে ৫টি ছিদ্র, চিকিৎসায় প্রয়োজন ৫ লাখ টাকা

নালিতাবাড়ীতে শিশু আয়শার চিকিৎসার খোঁজখবর নিলেন বিএনপির নেতৃবৃন্দ

সুনামগঞ্জে শ্রীকৃষ্ণ ও রাধারানীর আবির্ভাব তিথি উপলক্ষে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা

শ্রীনগরে বিলুপ্তির পথে মাটির তৈরি কৃত হাড়ি পাতিল

মতলব উত্তরে পুলিশের উদ্যোগে মোহনপুর ইউনিয়নে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা

মতলব উত্তরে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ গর্ভপাতের পর ৪০ হাজার টাকায় মীমাংসার চেষ্টার অভিযোগ, অভিযুক্ত পলাতক

উচ্ছেদের পরও থামেনি জুয়ার কারবার, আমবাগানে ওসমানের নতুন আস্তানা—গ্রেপ্তার ৬

মেহেরপুরে সাবেক এসপির পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ, ডিবির অভিযানে গ্রেপ্তার ২

লৌহজংয়ে ৭০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১০

মেয়াদোত্তীর্ণ বীজ ও নোংরা পরিবেশে আইসক্রিম উৎপাদন, লৌহজংয়ে জরিমানা ৫২ হাজার

১১

পটিয়ায় বিএনপির প্রতিষ্ঠাকালীন কেন্দ্রীয় সদস্য সাবেক এমপি নজরুল ইসলাম চৌধুরীর বাড়িতে দুর্ধর্ষ চুরি, স্বর্ণালংকারসহ মালামাল লুট

১২

রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেনের শেষ বিদায় জাতির শ্রেষ্ঠ সন্তানকে গার্ড অফ অনারে সমাহিত, শোকে স্তব্ধ গাজীপুর সুনামগঞ্জ

১৩

সড়ক নিরাপত্তায় শান্তিগঞ্জে টাস্কফোর্সের অভিযান, জরিমানা ১৭ বাসকে

১৪

জলবায়ু সংকট মোকাবিলায় আজকের পদক্ষেপই আগামীর নিরাপত্তা নিশ্চিত করবে: পরিবেশমন্ত্রী

১৫

মৌলভীবাজারে তমদ্দুন মজলিসের ৭৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১৬

কোচিং বাণিজ্য বন্ধের উদ্যোগ থেকেই হাফিজা খাতুন উচ্চবিদ্যালয়ে বিরোধের সূত্রপাত! বক্তব্য দিতে নারাজ শিক্ষক তৈয়ব আলী প্রধান শিক্ষিকার বিরুদ্ধে ধারাবাহিক অভিযোগ, শিক্ষার্থীদের আন্দোলনে সম্পৃক্ত করা ও অর্থ-সুবিধা দেওয়ার অভিযোগ; চার শিক্ষকের বক্তব্য নেওয়ার চেষ্টা

১৭

সিলেট ওসমানী বিমানবন্দরে ৮ বছর বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইটের অবতরণ

১৮

ঝিনাইদহে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

১৯

মহম্মদপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

২০

Design & Developed by: BD IT HOST