মো:তরিকুল ইসলাম মহম্মদপুর(মাগুরা) প্রতিনিধি
৩ সেপ্টেম্বর ২০২৬, ৩:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

৫ বছরের ছাদিয়ার হার্টে ৫টি ছিদ্র, চিকিৎসায় প্রয়োজন ৫ লাখ টাকা

 

মাগুরার মহম্মদপুর উপজেলার বালিদিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কাউড়া গ্রামের পাঁচ বছরের শিশু ছাদিয়া হৃদরোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন রয়েছে। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, শিশুটির হার্টে রয়েছে ৫টি ছিদ্র। উন্নত চিকিৎসার জন্য প্রয়োজন প্রায় ৫ লাখ টাকা।

ছাদিয়ার বাবা বছির শেখ একজন অসহায় ও স্বল্প আয়ের মানুষ। মেয়ের চিকিৎসার জন্য দীর্ঘদিন ধরে ধারদেনা এবং নিজেদের সামর্থ্য অনুযায়ী চিকিৎসার খরচ চালিয়ে আসছেন তিনি। কিন্তু চিকিৎসা ব্যয় মেটাতে গিয়ে পরিবারের সঞ্চয় ও শেষ সম্বলটুকুও প্রায় শেষ হয়ে গেছে। বর্তমানে ছাদিয়ার চিকিৎসার খরচ বহন করা পরিবারের পক্ষে কঠিন হয়ে পড়েছে।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী দ্রুত প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করতে হবে। কিন্তু বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন হওয়ায় অসহায় পরিবারটি এখন সমাজের বিত্তবান ও মানবিক মানুষের সহযোগিতার প্রত্যাশায় রয়েছে।

নাছির উদ্দিন তরুন মেম্বর বলেন,
“ছোট্ট ছাদিয়ার চিকিৎসার জন্য এত বড় অঙ্কের টাকা পরিবারের পক্ষে জোগাড় করা সম্ভব নয়। সমাজের বিত্তবান ও মানবিক মানুষগুলো এগিয়ে এলে শিশুটির চিকিৎসা করানো সম্ভব হবে। আমরা সবাই ছাদিয়ার পাশে দাঁড়ানোর আহ্বান জানাই।”

কামরুল ইসলাম বলেন,
“ছাদিয়ার চিকিৎসার জন্য দ্রুত সহযোগিতা প্রয়োজন। দেশ-বিদেশের প্রবাসী ও সমাজের সামর্থ্যবান ব্যক্তিদের কাছে অনুরোধ, যার যার সামর্থ্য অনুযায়ী শিশুটির চিকিৎসায় সহযোগিতার হাত বাড়িয়ে দিন।”

সহযোগিতার জন্য

যোগাযোগ ও বিকাশ: 01346905692

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মৌলভীবাজারে তমদ্দুন মজলিসের ৭৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে

৫ বছরের ছাদিয়ার হার্টে ৫টি ছিদ্র, চিকিৎসায় প্রয়োজন ৫ লাখ টাকা

নালিতাবাড়ীতে শিশু আয়শার চিকিৎসার খোঁজখবর নিলেন বিএনপির নেতৃবৃন্দ

সুনামগঞ্জে শ্রীকৃষ্ণ ও রাধারানীর আবির্ভাব তিথি উপলক্ষে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা

শ্রীনগরে বিলুপ্তির পথে মাটির তৈরি কৃত হাড়ি পাতিল

মতলব উত্তরে পুলিশের উদ্যোগে মোহনপুর ইউনিয়নে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা

মতলব উত্তরে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ গর্ভপাতের পর ৪০ হাজার টাকায় মীমাংসার চেষ্টার অভিযোগ, অভিযুক্ত পলাতক

উচ্ছেদের পরও থামেনি জুয়ার কারবার, আমবাগানে ওসমানের নতুন আস্তানা—গ্রেপ্তার ৬

মেহেরপুরে সাবেক এসপির পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ, ডিবির অভিযানে গ্রেপ্তার ২

লৌহজংয়ে ৭০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১০

মেয়াদোত্তীর্ণ বীজ ও নোংরা পরিবেশে আইসক্রিম উৎপাদন, লৌহজংয়ে জরিমানা ৫২ হাজার

১১

পটিয়ায় বিএনপির প্রতিষ্ঠাকালীন কেন্দ্রীয় সদস্য সাবেক এমপি নজরুল ইসলাম চৌধুরীর বাড়িতে দুর্ধর্ষ চুরি, স্বর্ণালংকারসহ মালামাল লুট

১২

রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেনের শেষ বিদায় জাতির শ্রেষ্ঠ সন্তানকে গার্ড অফ অনারে সমাহিত, শোকে স্তব্ধ গাজীপুর সুনামগঞ্জ

১৩

সড়ক নিরাপত্তায় শান্তিগঞ্জে টাস্কফোর্সের অভিযান, জরিমানা ১৭ বাসকে

১৪

জলবায়ু সংকট মোকাবিলায় আজকের পদক্ষেপই আগামীর নিরাপত্তা নিশ্চিত করবে: পরিবেশমন্ত্রী

১৫

মৌলভীবাজারে তমদ্দুন মজলিসের ৭৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১৬

কোচিং বাণিজ্য বন্ধের উদ্যোগ থেকেই হাফিজা খাতুন উচ্চবিদ্যালয়ে বিরোধের সূত্রপাত! বক্তব্য দিতে নারাজ শিক্ষক তৈয়ব আলী প্রধান শিক্ষিকার বিরুদ্ধে ধারাবাহিক অভিযোগ, শিক্ষার্থীদের আন্দোলনে সম্পৃক্ত করা ও অর্থ-সুবিধা দেওয়ার অভিযোগ; চার শিক্ষকের বক্তব্য নেওয়ার চেষ্টা

১৭

সিলেট ওসমানী বিমানবন্দরে ৮ বছর বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইটের অবতরণ

১৮

ঝিনাইদহে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

১৯

মহম্মদপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

২০

Design & Developed by: BD IT HOST