মেহেরপুর জেলা সংবাদদাতা
৯ সেপ্টেম্বর ২০২৬, ১:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মেহেরপুরে জেলা ছাত্রশিবিরের এ ,প্লাস, প্রাপ্ত ছাত্র,ছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠিত 

 

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মেহেরপুর জেলা শাখার উদ্যোগে ২০২৬ সালের এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে জেলা ছাত্রশিবিরের সভাপতি আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় ছাত্রকল্যাণ সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী রেজাউল করিম শাকিল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) নির্বাচিত সাধারণ সম্পাদক (জিএস) ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি আব্দুল আলিম আরিফ,

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) কার্যনির্বাহী সদস্য আকিব হাসান , মেহেরপুর জেলা  ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও জেলা জামায়াতের সেক্রেটারি ইকবাল হুসাইন,

ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি ও মেহেরপুর পৌরসভার মেয়র পদপ্রার্থী সোহেল রানা ডলার ,জেলা অফিস সম্পাদক আবু রায়হান।

প্রধান অতিথি কেন্দ্রীয় ছাত্রকল্যাণ সম্পাদক কৃতি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “মেধাবীদের হাত ধরেই একটি স্বনির্ভর ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ে উঠবে। শুধু জিপিএ-৫ পেলেই চলবে না, বরং নৈতিকতা ও সুশিক্ষায় শিক্ষিত হয়ে সামনের দিনগুলোতে দেশের সেবায় আত্মনিয়োগ করতে হবে। তিনি আরও বলেন বাংলাদেশের স্বাধীনতার অর্ধশত বছর পার হলেও আমাদের কাঙ্ক্ষিত উন্নয়ন আজও সম্ভব হয়নি, দেশের এই মেধাবী কৃতি শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক শিক্ষা দিতে পারলেই আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ বিনির্মান সম্ভব”

তিনি বলেন, “শিক্ষার্থীদের মেধা ও সততার সমন্বয়েই দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব। আজকের এই সংবর্ধনা কেবল অর্জনের স্বীকৃতি নয়, বরং ভবিষ্যতে আরও বড় দায়িত্ব পালনের প্রেরণা হোক। অনুষ্ঠান পরিচালনা করেন ছাত্রশিবিরের জেলা সেক্রেটারি সাইদুর রহমান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানটি প্রায় চার শতাধিক কৃতি শিক্ষার্থীদের প্রাণবন্ত উপস্থিতিতে সুন্দরভাবে সম্পন্ন হয়। এ সময় শিক্ষার্থীদের ক্রেস্ট, ফুল ও শিক্ষা-উপহার দিয়ে বরণ করে নেওয়া হয়।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদক তরুণ সমাজের ভবিষ্যৎ ধ্বংসের পাশাপাশি পরিবার ও সমাজে অশান্তি সৃষ্টি করে: ওসি কামরুল হাসান

মেহেরপুরে জেলা ছাত্রশিবিরের এ ,প্লাস, প্রাপ্ত ছাত্র,ছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠিত 

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে নালিতাবাড়ীর ২ প্রতিষ্ঠানকে জরিমানা

সুনামগঞ্জে ব্যাটারিচালিত অটোরিকশায় নতুন নম্বর প্লেট প্রদানের দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

রাজধানীর গেণ্ডারিয়ায় মাদক উদ্ধার’কে কেন্দ্র করে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় মোহম্মদ শাহীন সুত্রাপুরে  গ্রেফতার 

বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে নড়াইলে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

মহিযখাল উচ্চ বিদ্যালয়ে মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে সচেতনতামূলক সভা

মৌলভীবাজারে তমদ্দুন মজলিসের ৭৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে

৫ বছরের ছাদিয়ার হার্টে ৫টি ছিদ্র, চিকিৎসায় প্রয়োজন ৫ লাখ টাকা

নালিতাবাড়ীতে শিশু আয়শার চিকিৎসার খোঁজখবর নিলেন বিএনপির নেতৃবৃন্দ

১০

সুনামগঞ্জে শ্রীকৃষ্ণ ও রাধারানীর আবির্ভাব তিথি উপলক্ষে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা

১১

শ্রীনগরে বিলুপ্তির পথে মাটির তৈরি কৃত হাড়ি পাতিল

১২

মতলব উত্তরে পুলিশের উদ্যোগে মোহনপুর ইউনিয়নে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা

১৩

মতলব উত্তরে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ গর্ভপাতের পর ৪০ হাজার টাকায় মীমাংসার চেষ্টার অভিযোগ, অভিযুক্ত পলাতক

১৪

উচ্ছেদের পরও থামেনি জুয়ার কারবার, আমবাগানে ওসমানের নতুন আস্তানা—গ্রেপ্তার ৬

১৫

মেহেরপুরে সাবেক এসপির পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ, ডিবির অভিযানে গ্রেপ্তার ২

১৬

লৌহজংয়ে ৭০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৭

মেয়াদোত্তীর্ণ বীজ ও নোংরা পরিবেশে আইসক্রিম উৎপাদন, লৌহজংয়ে জরিমানা ৫২ হাজার

১৮

পটিয়ায় বিএনপির প্রতিষ্ঠাকালীন কেন্দ্রীয় সদস্য সাবেক এমপি নজরুল ইসলাম চৌধুরীর বাড়িতে দুর্ধর্ষ চুরি, স্বর্ণালংকারসহ মালামাল লুট

১৯

রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেনের শেষ বিদায় জাতির শ্রেষ্ঠ সন্তানকে গার্ড অফ অনারে সমাহিত, শোকে স্তব্ধ গাজীপুর সুনামগঞ্জ

২০

Design & Developed by: BD IT HOST