bdporikroma
১৫ সেপ্টেম্বর ২০২৬, ২:৫৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

টঙ্গীবাড়ীতে সন্ত্রাসবিরোধী মামলায় ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার

 

টঙ্গীবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে টঙ্গীবাড়ী থানা পুলিশ। উপজেলার পৃথক এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন যশলং ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম এবং বালিগাঁও আমজাদ আলী ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. কাউসার সর্দার।

সাইফুল ইসলাম যশলং ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বায়হাল গ্রামের আব্দুস সামাদ শেখের ছেলে। আর মো. কাউসার সর্দার হাট বালিগাঁও এলাকার নুর হোসেন সর্দারের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে উপজেলার যশলং এলাকায় অভিযান চালিয়ে সাইফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। পরদিন রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে বালিগাঁও এলাকায় অভিযান চালিয়ে মো. কাউসার সর্দারকে গ্রেপ্তার করে পুলিশ।

টঙ্গীবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শামীম আহাম্মেদ জানান, সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ৮/৯/১০/১২ ধারায় দায়ের করা একটি মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। রোববার বিকেলে গ্রেপ্তার দুজনকে মুন্সীগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টঙ্গীবাড়ীতে সন্ত্রাসবিরোধী মামলায় ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার

মুন্সীগঞ্জে ডেঙ্গু রোগী ২ হাজার ২০০ ছাড়িয়েছে, ২৪ ঘণ্টায় ভর্তি ৩৩

মেহেরপুর জেলা পরিষদের উদ্যোগে অসহায় নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ

সিরাজগঞ্জে যমুনায় বালুবাহী বলগেট ডুবে দুই শ্রমিক নিখোঁজ

শান্তিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত

পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় ২ কোটি শিশু, লক্ষ্যমাত্রার থেকেও ১৭ লাখ বেশি

ঢাকা জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক, সন্ত্রাস, যানজট ও অবৈধ দখল প্রতিরোধে কঠোর পদক্ষেপ

সিরাজগঞ্জে মহাসড়কের পাশে সিএনজি রাখলেই ১০ টাকা চাঁদা, অভিযুক্ত গ্রেপ্তার

নিষেধাজ্ঞা অমান্য করে সুনামগঞ্জের মঙ্গলকাটায় অবৈধ স-মিল চালাচ্ছেন আব্দুস সালাম, নেই কোনো অনুমোদন

স্বজনের সন্ধান মিলতেই মা ও নবজাতককে হস্তান্তর করল লৌহজং প্রশাসন

১০

সিরাজগঞ্জে আবাসিক হোটেলে অনৈতিক কাজের অভিযোগ, আটক ৬

১১

নালিতাবাড়ীতে পৃথক অভিযানে ২৫০ বোতল ভারতীয় মদসহ গ্রেপ্তার-৪

১২

শ্রীনগরে বাঘড়া বাজার প্রবেশ মুখে ভারী যানবাহন চলাচলে পথচারীদের দুর্ভোগ

১৩

মাদক-সন্ত্রাসমুক্ত, উন্নত-জনবান্ধব ইউনিয়ন গড়তে চাই: সফিকুল ইসলাম কলাকান্দায় দিনব্যাপী গণসংযোগ ও পথসভা

১৪

চসিক এর অনুপ্রবেশ ও ব্যক্তিগত সম্পত্তির উপরে রাস্তা নির্মাণ অবৈধ দাবী ভূমি মালিকের

১৫

কাউখালীতে পুলিশের বিশেষ অভিযান: গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৬

কর্মদক্ষতায় আইজিপি প্রিজন অ্যাওয়ার্ড পেলেন সুনামগঞ্জের জেলার শাহনাজ বেগম

১৭

পটিয়া সাতগাছিয়া দরবার শরীফে ১১ দিন ব্যাপী আন্তর্জাতিক গাউসুল আজম দস্তগীর কনফারেন্স শুরু

১৮

কাউখালীতে ৪৪ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই: মুখ থুবড়ে পড়ছে প্রাথমিক শিক্ষা

১৯

শিলইয়ে নদীভাঙন এলাকা পরিদর্শনে জেলা প্রশাসক জিও ব্যাগ ফেলার উদ্যোগ, স্থায়ী বাঁধ নির্মাণের আশ্বাস

২০

Design & Developed by: BD IT HOST