আমিরুল ইসলাম, শেরপুর প্রতিনিধি
৮ অক্টোবর ২০২৬, ৩:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নালিতাবাড়িতে যুবলীগ নেতা সহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

 

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পাঁচগাও এলাকায় জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ অভিযান চালিয়ে ১০০ (একশত) পিস ইয়াবা ট্যাবলেটসহ ৪ (চার) মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

৮ অক্টোবর বৃহস্পতিবার ভোরে ডিবির একটি চৌকস অভিযানিক টিম এ অভিযান পরিচালনা করেন।

আটককৃত মাদক ব্যবসায়ীরা হলো, পাঁচগাঁও এলাকার মো: মমতাজ আলীর ছেলে ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো: জুয়েল রানা (২৮), দক্ষিণ রাণীগাঁও এলাকার আজিজুল হকের ছেলে মো: মুছা মিয়া (২৫), ডহরিয়াপাড়া এলাকার মো: সৈয়দ আলীর ছেলে মো: কাউছার আলী (৩০) একই এলাকার মো: জুলহাস উদ্দিনের ছেলে মো: রিয়াদ হাসান (২০)।

জেলা পুলিশ সুপার জহিরুল ইসলাম এর নির্দেশে জেলা গোয়েন্দা শাখা ডিবি’র ওসি মোহাম্মদ জাহাঙ্গীর আলম এর নেতৃত্বে ডিবির উপ পুলিশ পরিদর্শক (এসআই) মো. কামারুজ্জামান সঙ্গীয় অফিসার ফোর্সসহ গোপন খবরের ভিত্তিতে নালিতাবাড়ীর পাঁচগাঁও এলাকায় অভিযান পরিচালনা করেন। এতে সেখানে থাকা ৪ জন ব্যক্তিকে সন্দেহ হলে প্রথমে তাদেরকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করলে কাগজে মোড়ানো ১০০ পিস ইয়াসা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পরে ধৃত মাদক ব্যবসায়ীদের ডিবি কার্যালয়ে নিয়ে এসে পিসি/পিআর, সিডিএমএস পর্যালোচনা করে
জুয়েল রানার বিরুদ্ধে মাদক চোরাচালান আইনে ৮ টি, কাউসার আলীর বিরুদ্ধে ৪ কেজি গাঁজা মামলা রয়েছে। এ ঘটনায় নালিতাবাড়ী থানায় মাদক আইনে মামলা দায়েরের প্রস্তুতি হচ্ছে।

এ ব্যাপারে জেলা গোয়েন্দা শাখা ডিবির ওসি মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাংবাদিকদের বলেন, মাদক চোরাচালান ও অপরাধ সংক্রান্ত কাজ বন্ধে ডিবি পুলিশ সর্বদা মাঠে কাজ করছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুন্সীগঞ্জের গোয়ালীমান্দ্রায় ৩০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

১

মীরকাদিমে দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা, ১৩ মণ্ডপে বিএনপির উপহার

২

সুনামগঞ্জে বৃদ্ধকে কুপিয়ে ৫০ হাজার টাকা ছিনতাই, হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা

৩

শ্রীনগর বাঘড়ায় সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন

৪

আগের সরকারের পথে হাঁটলে বর্তমান সরকারকেও একই পরিণতির মুখে পড়তে হতে পারে— পিরোজপুরে রুকন সম্মেলনে অ্যাড. হেলাল

৫

মতলব উত্তরে বৈদ্যনাথপুরে বাড়ি বাড়ি গিয়ে শাহ্ আলম লস্করের গণসংযোগ সরকারি সম্মানী ও ব্যক্তিগত তহবিল থেকে রাস্তাঘাট উন্নয়ন ও জনকল্যাণে ব্যয়ের ঘোষণা

৬

সন্দেহের বশে কাউকে ‘বাংলাদেশি’ তকমায় দেশছাড়া করা যাবে না: কলকাতা হাইকোর্টের বিচারক

৭

পানি বণ্টনে ভারতের কাছে ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

৮

কানাডার স্বপ্ন বিক্রির আড়ালে প্রতারণার ভয়ংকর বাজার

৯

পূর্বধলার ঘাগড়ায় অবৈধ বালু উত্তোলন বিরোধী অভিযান, ড্রেজার মেশিন জব্দ

১০

নজরুলের চেতনায় তারুণ্যের উচ্ছ্বাস নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

১১

শিবিরের নবীনবরণ ঠেকাতে কলেজে তালা, রাস্তায় শিবিরের অনুষ্ঠান

১২

নেত্রকোনা থেকে সরাসরি কক্সবাজার ও সাতক্ষীরা রুটে নতুন দূরপাল্লার বাস চলাচল শুরু

১৩

মা ইলিশ রক্ষায় সাগর-নদীতে নৌবাহিনীর কঠোর নজরদারি ২২ দিনের অভিযানে ৯ জেলায় নৌবাহিনীর জাহাজ ও কন্টিনজেন্ট মোতায়েন, গভীর সমুদ্রে আকাশপথেও নজরদারি

১৪

নালিতাবাড়িতে যুবলীগ নেতা সহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৫

জলবায়ু নীতি ও পরিকল্পনাকে কার্যকর প্রকল্প, অর্থায়ন ও পরিমাপযোগ্য ফলাফলে রূপ দিতে হবে: পরিবেশ মন্ত্রী

১৬

তাহিরপুরে ক্রিকেটের বল নিয়ে ৫ গ্রামের সংঘর্ষ, আহত ২০, বাড়িতে অগ্নিসংযোগ

১৭

গজরায় নিজ অর্থায়নে রাস্তা সংস্কার করলেন শাহ্ আলম লস্কর আমুয়াকান্দি সামাজিক কবরস্থানে যাতায়াতের দুর্ভোগ লাঘব

১৮

শ্রীনগর পাইলট হাই স্কুল এন্ড কলেজে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

১৯

ঝিনাইদহে মহেশপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

২০

Design & Developed by: BD IT HOST