দেওয়ান মুরাদুজ্জামান মতলব (চাঁদপুর) সংবাদদাতা
৯ অক্টোবর ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মতলব উত্তরে বৈদ্যনাথপুরে বাড়ি বাড়ি গিয়ে শাহ্ আলম লস্করের গণসংযোগ সরকারি সম্মানী ও ব্যক্তিগত তহবিল থেকে রাস্তাঘাট উন্নয়ন ও জনকল্যাণে ব্যয়ের ঘোষণা

 

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার গজরা ইউনিয়নের বৈদ্যনাথপুর গ্রামে বাড়ি বাড়ি গিয়ে সৌজন্য সাক্ষাৎ ও গণসংযোগ করেছেন চেয়ারম্যান পদপ্রার্থী শাহ্ আলম লস্কর।
শুক্রবার সকালে তিনি গ্রামের বিভিন্ন বাড়িতে গিয়ে নারী-পুরুষসহ স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং তাঁদের খোঁজখবর নেন। এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে এলাকার সমস্যা, উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড নিয়ে মতবিনিময় করেন।
গণসংযোগকালে স্থানীয় বাসিন্দারা এলাকার রাস্তাঘাটসহ বিভিন্ন সমস্যা ও তাঁদের প্রত্যাশার কথা তুলে ধরেন। শাহ্ আলম লস্কর তাঁদের কথা শোনেন এবং এলাকার উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় শাহ্ আলম লস্কর বলেন, “আমি নির্বাচিত হলে সরকারের দেওয়া মাসিক সম্মানীর পাশাপাশি নিজের ব্যক্তিগত তহবিল থেকেও এলাকার রাস্তাঘাটের উন্নয়ন, জনগণের বিভিন্ন সমস্যা সমাধান এবং জনকল্যাণমূলক কাজে ব্যয় করব। মানুষের পাশে থেকে তাঁদের সুখ-দুঃখের সাথি হতে চাই। এলাকার মানুষের প্রত্যাশা পূরণে আন্তরিকভাবে কাজ করতে চাই।”
তিনি আরও বলেন, এলাকার উন্নয়ন ও জনসেবাকে গুরুত্ব দিয়ে স্থানীয় মানুষের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে কাজ করতে চান তিনি।
গণসংযোগকালে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে তাঁকে কুশল বিনিময় ও বিভিন্ন বিষয়ে মতবিনিময় করতে দেখা যায়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুন্সীগঞ্জের গোয়ালীমান্দ্রায় ৩০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

১

মীরকাদিমে দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা, ১৩ মণ্ডপে বিএনপির উপহার

২

সুনামগঞ্জে বৃদ্ধকে কুপিয়ে ৫০ হাজার টাকা ছিনতাই, হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা

৩

শ্রীনগর বাঘড়ায় সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন

৪

আগের সরকারের পথে হাঁটলে বর্তমান সরকারকেও একই পরিণতির মুখে পড়তে হতে পারে— পিরোজপুরে রুকন সম্মেলনে অ্যাড. হেলাল

৫

মতলব উত্তরে বৈদ্যনাথপুরে বাড়ি বাড়ি গিয়ে শাহ্ আলম লস্করের গণসংযোগ সরকারি সম্মানী ও ব্যক্তিগত তহবিল থেকে রাস্তাঘাট উন্নয়ন ও জনকল্যাণে ব্যয়ের ঘোষণা

৬

সন্দেহের বশে কাউকে ‘বাংলাদেশি’ তকমায় দেশছাড়া করা যাবে না: কলকাতা হাইকোর্টের বিচারক

৭

পানি বণ্টনে ভারতের কাছে ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

৮

কানাডার স্বপ্ন বিক্রির আড়ালে প্রতারণার ভয়ংকর বাজার

৯

পূর্বধলার ঘাগড়ায় অবৈধ বালু উত্তোলন বিরোধী অভিযান, ড্রেজার মেশিন জব্দ

১০

নজরুলের চেতনায় তারুণ্যের উচ্ছ্বাস নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

১১

শিবিরের নবীনবরণ ঠেকাতে কলেজে তালা, রাস্তায় শিবিরের অনুষ্ঠান

১২

নেত্রকোনা থেকে সরাসরি কক্সবাজার ও সাতক্ষীরা রুটে নতুন দূরপাল্লার বাস চলাচল শুরু

১৩

মা ইলিশ রক্ষায় সাগর-নদীতে নৌবাহিনীর কঠোর নজরদারি ২২ দিনের অভিযানে ৯ জেলায় নৌবাহিনীর জাহাজ ও কন্টিনজেন্ট মোতায়েন, গভীর সমুদ্রে আকাশপথেও নজরদারি

১৪

নালিতাবাড়িতে যুবলীগ নেতা সহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৫

জলবায়ু নীতি ও পরিকল্পনাকে কার্যকর প্রকল্প, অর্থায়ন ও পরিমাপযোগ্য ফলাফলে রূপ দিতে হবে: পরিবেশ মন্ত্রী

১৬

তাহিরপুরে ক্রিকেটের বল নিয়ে ৫ গ্রামের সংঘর্ষ, আহত ২০, বাড়িতে অগ্নিসংযোগ

১৭

গজরায় নিজ অর্থায়নে রাস্তা সংস্কার করলেন শাহ্ আলম লস্কর আমুয়াকান্দি সামাজিক কবরস্থানে যাতায়াতের দুর্ভোগ লাঘব

১৮

শ্রীনগর পাইলট হাই স্কুল এন্ড কলেজে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

১৯

ঝিনাইদহে মহেশপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

২০

Design & Developed by: BD IT HOST