মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার গোয়ালীমান্দ্রায় ৩০০ পিস ইয়াবাসহ গাজী আশিক (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শুক্রবার (৯ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে গোয়ালীমান্দ্রা এলাকায় পুন্নির মুদি দোকানের সামনের পাকা সড়ক থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার গাজী আশিক মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানাধীন যশলদিয়া গ্রামের মৃত গাজী আতাউর রহমান ওরফে নাসিমের ছেলে।
এ ঘটনায় তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST