bdporikroma
১৩ জানুয়ারী ২০২৬, ৫:৪৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নালিতাবাড়ীতে অজ্ঞাত গাড়ীর চাপায় ১ উপজাতীর মৃত্যু

নালিতাবাড়ীতে অজ্ঞাত গাড়ীর চাপায় ১ উপজাতীর মৃত্যু

আমিরুল ইসলাম, শেরপুর প্রতিনিধি :
শেরপুরের নালিতাবাড়ীতে মনোষ কুমার হাজং (৫০) নামে এক কৃষককে চাপা দিয়ে হত্যা করে দ্রুত পালিয়ে গেছে এক অজ্ঞাত ভারি যানবাহন। কিছুক্ষন পর ঘটনাস্থল থেকে ওই কৃষকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে তার সৎকার কাজ সম্পন্ন করা হয়েছে। এর আগে সোমবার সন্ধ্যায় উপজেলার নয়াবিল ইউনিয়নের সীমান্ত সড়কের দাওধারা উঁচা টিলা এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত মনোষ হাজং দাওধারা এলাকার বাসিন্দা। স্থানীয় সূত্র জানায়, মনোষ কুমার হাজং সন্ধ্যার দিকে নিজ বাড়ি থেকে বেরিয়ে সীমান্ত সড়কের দাওধারা উঁচা টিলা এলাকার দিকে হেঁটে যাচ্ছিলেন। এ সময় কোন এক বেপরোয়া ভারি যানবাহন তাকে চাপা দিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে চলে যায়। তবে এখন পর্যন্ত কেউ ওই যানবাহনটি শনাক্ত করতে পারেননি। এর কিছু সময় পর পথচারীরা ওই রাস্তায় মনোষের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এব‍্যাপারে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুজ্জামান সাংবাদিকদের বলেন, ধারণা করা হচ্ছে কোন এক ট্রাক বা লড়ি (মাহিন্দ্রা ট্রাক্টর) তাকে চাপা দিয়ে ঘটনাস্থল থেকে দ্রুত চলে যায়। তবে এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে আপত্তি না থাকায় এ নিয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খড়-কাঠে- মাটিতে ফুটে উঠছে দেবী দুর্গার অবয়ব

আমতলীতে কোচিংয়ে সহপাঠীর দেওয়া আখরোট খেয়ে ৭ ছাত্রী হাসপাতালে

ধর্মপাশায় ২ কোটি টাকার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স অযত্নে, বঞ্চিত বীর মুক্তিযোদ্ধারা

ঝিনাইদহে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

জিয়াউর রহমানের দেওয়া বন্দোবস্তের জমি রক্ষার দাবিতে সুনামগঞ্জে মানবন্ধন

রাজধানীর গেন্ডারিয়ায় গোলাগুলির ঘটনায় ৩ জন আহত: র‌্যাব-১০ এর ধারাবাহিক অভিযানে ০৫ জন গ্রেপ্তার, পুলিশের লুণ্ঠিত গোলাবারুদ’সহ ০২টি বিদেশি অস্ত্র ও বিপুল পরিমান মাদক উদ্ধার

মাদক তরুণ সমাজের ভবিষ্যৎ ধ্বংসের পাশাপাশি পরিবার ও সমাজে অশান্তি সৃষ্টি করে: ওসি কামরুল হাসান

মেহেরপুরে জেলা ছাত্রশিবিরের এ ,প্লাস, প্রাপ্ত ছাত্র,ছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠিত 

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে নালিতাবাড়ীর ২ প্রতিষ্ঠানকে জরিমানা

সুনামগঞ্জে ব্যাটারিচালিত অটোরিকশায় নতুন নম্বর প্লেট প্রদানের দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

১০

রাজধানীর গেণ্ডারিয়ায় মাদক উদ্ধার’কে কেন্দ্র করে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় মোহম্মদ শাহীন সুত্রাপুরে  গ্রেফতার 

১১

বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে নড়াইলে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

১২

মহিযখাল উচ্চ বিদ্যালয়ে মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে সচেতনতামূলক সভা

১৩

মৌলভীবাজারে তমদ্দুন মজলিসের ৭৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে

১৪

৫ বছরের ছাদিয়ার হার্টে ৫টি ছিদ্র, চিকিৎসায় প্রয়োজন ৫ লাখ টাকা

১৫

নালিতাবাড়ীতে শিশু আয়শার চিকিৎসার খোঁজখবর নিলেন বিএনপির নেতৃবৃন্দ

১৬

সুনামগঞ্জে শ্রীকৃষ্ণ ও রাধারানীর আবির্ভাব তিথি উপলক্ষে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা

১৭

শ্রীনগরে বিলুপ্তির পথে মাটির তৈরি কৃত হাড়ি পাতিল

১৮

মতলব উত্তরে পুলিশের উদ্যোগে মোহনপুর ইউনিয়নে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা

১৯

মতলব উত্তরে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ গর্ভপাতের পর ৪০ হাজার টাকায় মীমাংসার চেষ্টার অভিযোগ, অভিযুক্ত পলাতক

২০

Design & Developed by: BD IT HOST