মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় ঘনঘন লোডশেডিং এ জনজীবন অতিষ্ঠ ।
লোডশেডিং এর ফলে বৈদ্যুতিক পাখা ,ফ্রিজ এয়ার কুলার বিকল হচ্ছে ।
ব্যাটারি চালিত রিক্সা ও অটো রিক্সা বিদ্যুতের অভাবে চার্জ দিতে না পারায় চালকদের আয়কমে গেছে । বোরো ধানের সেচ নিষ্কাশনের কাজে ব্যাঘাত ঘটছে ।
রাতের বেলায় ঘন ঘন বৈদ্যুতিক লোডশেডিং এ আসন্ন ২১ এপ্রিল ২০২৬ এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের লেখাপড়ায় ব্যাঘাত ঘটছে ।
অন্যদিকে তীব্র গরমে শিশু ও বয়স্করা বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন ।
ভুক্তভোগীরা জানান, প্রতিবছরই গ্রীষ্মকাল শুরু হলে বিদ্যুতের চাহিদা বেড়ে যাওয়ায় লোডশেডিং হয়।
বর্তমানে ও তার ব্যতিক্রম নয় তারপরও যেহেতু সামনেএসএসসি পরীক্ষাও বোরো ধানের জমিতে সেচ পানিপ্রয়োজন তাই কর্তৃপক্ষের উচিত লোডশেডিং এর পরিমাণ কমানো ।
এছাড়া রাতে লোডশেডিং কম হলে শিক্ষার্থীদের লেখাপড়া ব্যাঘাত হতো না।
শিশু ও বয়স্করা স্বস্তিতে রাত ঘুমে অতিবাহিত করতে পারতেনএবং বিভিন্ন রোগ হতে রক্ষা পেতেন।
এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি দেওয়া উচিত।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST